absulate block section
কার্য পরিচালনা পদ্ধতি:234:
(অ) দুই স্টেশনের মধ্যে চলাচলকারী সকল ট্রেন নিন্মলিখিত পদ্ধতিগুলির যে কোন একটি অনুসারে পরিচালিত হইবে।
1. এবসলিউট ব্লক (সম্পূর্ণ অবরোধ) 2. অটোমেটিক ব্লক(স্বয়ংক্রিয় অবরোধ) 3. সেকশন ক্লিয়ার(এলাকা মুক্ত) 4. ফলোয়িং ট্রেনস ( অনুগামী ট্রেন) 5. ট্রেন ষ্টাফ এন্ড টিকেট (ট্রেন দন্ড ও প্রামণপত্র) 6. পাইলট গার্ড (পথ প্রদর্শক গার্ড) 7. ওয়ান ইঞ্জিন ওনলি (কেবল মাত্র এক ইঞ্জিন)
(আ) কোন রেলওয়ে বা রেলওয়ের অংশ , যেখানে ব্যবহারের জন্য উপনিয়ম (অ) তে উল্লিখিত অন্য কোন পদ্ধতির বিশেষ অনুমোদন যোগাযোগ মন্ত্রণালয় প্রদান করেন, সেখঅনে ব্যতীত রেলওয়ের প্রত্যেক অংশে কবলমাত্র এবসলিউট ব্লক সিসটেম ব্যবহৃত হইবে।
আ:নি:234 ক বাংলাদেশ রেলওয়েতে ব্যবহৃত পদ্ধতিগুলি নিন্মরুপ :
(ক) ওয়ান ইঞ্জিন ওনলি সিসটেম কোন কোন ছোট শাখা লাইনে যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদনে ব্যবহৃত আছে । এই শাখা লাইনগুলি কার্যকরী সময়পঞ্জীতে বিজ্ঞাপিত হইয়া থাকে।
(খ) ওপিটি 402 অনুসারে মটর ট্রলির চলাচল।
(গ) অবশিষ্ট লাইনে সম্পূর্ণ অবরোধ (এবসলিউট ব্লক পদ্ধতি)
সম্পূর্ণ অবরোধ পদ্ধতি প্রধান অংগসমূহ: 235 :
(অ) যেখানে ট্রেনসমূহ সম্পূর্ণ অবরোধ পদ্ধতি অনুসারে পরিচালিত হয়, যেখানে
(ক) কোন ট্রেনক ব্লক স্টেশন ত্যাগ করিতে দেওয়া হইবে না, যদি না সামনের ব্লক স্টেশন হইতে আসিবর অনুমতি পাওয়া গিয়া থাকে।
(খ) ডাবল লাইনগুলিতে উক্ত অনুমতি দেওয়া হইবে না, যদি না লাইনটি , যে ব্লক স্টেশন হইতে এইরূপ অনুমতি দেওয় হয়। সেই ব্লক স্টেশনের শুধু প্রথম ষ্টপ সিগনাল পর্যন্তই নহে, পরস্ত তাহা হইতে যথেষ্ট দূরত্ব অবধিও মুক্ত থাকে।
(গ) সিংগেল লাইনগুলিতে , দফ, (ক) তে যে অনুমতির উল্লেখ করা হইয়াছে তাহা দেওয়া হইবে না, যদি না লাইনটি , যে ব্লক স্টেশন হইতে এইরূপ অনুমতি দেওয়া হয় সেই ব্লক স্টেশনেরন শুধু প্রথম স্পট সিগনাল পর্যন্তই নহে , পরস্ত তাহা হইলে যথেষ্ট দূরত্ব অবধিও , একই দিকে গমনকারী সমস্থ ট্রেন হইতে মুক্ত থাকে এবং
(1) যে ব্লক স্টেশনকে এইরূপ অনুমতি দেওয়া হয়, সেই ব্লক স্টেশনের দিকে গমনকারী সমস্থ ট্রেন হইতে মুক্ত থাকে। অথবা
(2) যে ব্লক স্টেশনকে এইরূপ অনুমতি দেওয়া হয়, সেই ব্লক স্টেশনে গমনকারী কোন ট্রেনের সম্পূর্ণ উপস্থিতির পরে মুক্ত হইবে।
(আ) উপ নিয়ম (অ) এর দফা (গ) (2) তে যে অনুমতি উল্লেখ করা হইয়াছে তাহা শর্ত সাপেক্ষে হইবে এবং অগ্রসরমান ট্রেনের সম্পূর্ণ উপস্থিতির দ্বারা ব্লক সেকশনটিকে মুক্ত হইবার পরেই কেবল বৈর্ধ করা হইবে। এইরূপ শর্ত সাপেক্ষ অনুমতি কেবল মাত্র অনুমোদিত বিশেষ নির্দেশানুসারে প্রদত্ত হইবে।
(ই) উপ নিয়ম (অ) (খ) এবং (গ) তে যে দূরত্বের উল্লেখ করা হইয়াছে তাহা 400 মিটার বা সিকি মাইলের কম হইবে না, যদি না অনুমোদিত বিশেষ নির্দেশ দ্বারা অন্য প্রকার নির্দেশ দেওয়া থাকে।
আ:নি:235 ক : কোন আসন্ন ট্রেনকে গ্রহণের জন্য ব্যবহার্য লাইনের সন্নিহিত অ বিচ্ছিন্ন (নন আইসোলেটেড) রানিং লাইনে দাঁড়ানো ইঞ্জিন বিহীন গাড়ী: ইঞ্জিন চেঞ্জিং বা জংশন স্টেশন ব্যতীত অন্যান্য স্টেশন সমূহে কোন আসন্ন ট্রেনকে গ্রহণ করিবার সময় অ বিচ্ছিন্ন লইন সমূহকে পরিষ্কার রাখিবার জন্য নিন্মলিখিত নির্দেশাবলী প্রতিপালন করিতে হইবে।
(1) কোন স্টেশনের অ বিচ্ছিন্ন লাইন সমূহ ইঞ্জিনের সহিত সংযুক্ নহে এমন সকল গাড়ী হইতে মুক্ত না থাকিলে উক্ত স্টেশনের উপর দিয়া কোন ট্রেনকে সরাসরি যাইবার অনুমতি দেওয়া হইবে না।
(2) কোন অগ্রসরমান ট্রেনের জন্য আসিবার অনুমতি (পারমিশন টু এপ্রোচ) প্রদান করিবার পূর্বে সংশ্লিষ্ট স্টেশনটির সকল অ বিচ্ছিন্ন লাইন সকল প্রকার ইঞ্জিন বিহীন গাড়ী হইতে মুক্ত থাকিবে এবং সংশ্লিষ্ট ট্রেনটি আসিয়া পৌছিবার অথবা সরাসরি (থ্রু) চলিয়া যাইবার পূর্ব পর্যন্ত ঐ সকল অ বিচ্ছিন্ন লাইনকে পরিষ্কার রাখিতে হইবে। থামিবার জন্য নির্ধারিত ট্রেন সমূহের ক্ষত্রে উক্ত ট্রেনটির সহিত সংযুক্ত করিবার জন্য প্রয়োজনীয় শান্টিং এর সুবিধার নিম্তিত সংশ্লিষ্ট ইঞ্জিন বিহীন গাড়ীগুলি ডিটিও/ডিটিএস এর অনুমতিক্রমে অ বিচ্ছিন্ন রানিং লাইনের উপর রাখা যাইবে , তবে এই ধরণের শান্টিং যদি সহজেই কোন গুডস সাইডিং এ কার যায় তাহা হইলে উপরোক্ত ব্যবস্থঅ গ্রহণ করা হইবে না।
(3) স্বাভাবিক অবস্থায় , কোন রানিং লািইনের উপরে দাঁড়ানো অবস্থায় কোন ইঞ্জিন বিহীন গাড়ীতে মাল বোঝাই বা ঐ রূপ গাড়ী ততে মাল খালাস নিষিদ্ধ। ইহা অনস্বীকার্য যে , অনেক স্টেশনে এই নিয়ম দারুন অসুবিধার সৃষ্টি করিবে , এবং এই সমস্থ স্টেশনে ডিটিও/ডিটিএস এর অনুমতিক্রমে , রানিং লাইনের উপর দাঁড়ানো অবস্থঅয় ইঞ্জিন বিহীন গাড়ীতে িএবং গাড়ী হইতে মাল বোঝাই এবং খালাস করা যাইবে। তবে উক্ত স্টেশনে যে কোন দিক হইতে অগ্রসরমান কোন ট্রেনের জন্য আসিবার অনুমতি প্রদান করিবার পূর্বেই উক্ত রানিং লাইন হইতে ঐরুফ গাড়ীকে গুডস সাইডিং বা ডেড এন্ড এর ভিতরে ঢুকাইয়া ফেলিতে হইবে।
(4) যে সমস্থ কেবলমাত্র একটি লুপ লাইন আছে এবং কোন ডেড এন্ড বা গুডস সাইডিং না, িসেই সমস্থ স্টেশনে দুর্ঘটনা জনিত জরুরী অবস্থঅ ব্যতিরেখে অন্য কোন অবস্থঅয় গাড়ীকে ইঞ্জিন হইতে বিচ্ছিন্ন করা যাইবে না। যখন ইপরোল্লিখিত কোন জরুরী কারণে কোন গাড়ীকে ইঞ্জিন হইতে বিচ্ছ্নি করিবর প্রয়োজন দেখা যায় এবং লুপ লাইনটিকেও মেইন লাইন হইতে বিচ্ছিন্ন করা না যায়, তখন উক্ত স্টেশনে যতক্ষণ ঐ ইঞ্জিন বিহীন গাড়ীটি দাঁড়ানো থাকিবে ততক্ষণ পর্যন্ত ঐ স্টেশনের উপর দিয়া সকল প্রকার ট্রেনের সরসরি চলাচল নিষিদ্ধ থাকিবে।
(5) সাইডিং সমূহ হইতে রানিং লাইনের উপর ইঞ্জিন বিহীন গাড়ী সমূহের উঠিয়া পড়ার সম্ভাবনাকে এড়াইবার জন্য সাইডিং সমূহের ট্যাপ , হেইস ডিরেইল ও স্কচ ব্লক সমূহ এবং উক্ত রানিং লাইনে প্রবেশপথ দানকারী সকল ক্রস ওভারকে সর্বদাই রানিং লাইনটির প্রডিতকুলে বানাপনো ও তালাবদ্ধ করিয়া রাখা হইবে।