BD Railway Tools

← All General Rules · GR 225, 226

gate man

গেইটম্যানের সিগনাল বিষয়ক জ্ঞান:225

সিগনাল বিষয়ক জ্ঞান:225: কোন ব্যক্তি গেইটম্যান হিসাবে নিযুক্ত হইবে না যদি না তাহার সিগনাল বিষয়ক জ্ঞান থাকে। আ:নি: 225 ক: ট্রাফিক গেইট সমূহের গেইটম্যানদিগকে সংশ্লিষ্ট এলাকার ট্রাফিক পরিদর্শক যোগ্যতার সনদপত্র প্রাদন করিবেন এবং প্রকৌশল গেইট সমূহের গেইটম্যানদিগকে এস এস এ ই/ওয়ে অনুরূপ সনদপত্র প্রদান করিবেন। হাত সিগনাল সমূহের সরবরাহ ও রক্ষণ: 226: প্রত্যেক গেইটম্যান (অ) দিবা ও রাত্রিকালেন হাত সিগনাল এবং পটকা সিগনালের মজুত সরবরাহ পাইবেন , এবং (আ) ঐ সকল সিগনালকে সঠিক ও ব্যবহারোপযোগী অবস্থায় রাখিবেন। আ:নি: 226 ক : স্টেশন সীমার বাহিরের গেইটসমূহ প্রকৌশল বিভাগের নিয়ন্ত্রণাধীন এবং স্টেশন সীমার অন্তর্গত গেইটসমূহ পরিবহন বিভাগের নিয়ন্ত্রণাধীন থাকিবে। আ:নি:226 খ: গেইটম্যানের সরঞ্জামাদি: লোক নিয়ন্ত্রিত গেইটের প্রত্যেক গেইটম্যানের নিকট নিন্মলিখিত সরঞ্জামাদি থাকিবে। 1। দুইটি হাত সিগনাল বাতি 2। তিনটি হাত সিগনাল ঝান্ডা 3. (ক) দুইটি লাল ঝান্ডা (খ) একটি সবুজ ঝান্ডা 3. বারটি ফগ সিগনাল /পটকা সিগনাল 4. একটি টমি বার 5. 5. একটি বাাশী 6. দুইটি কড়ার তালা 7. একটি শাবল 8. একটি কোদাল 9. একটি মুঙ্গুর (দুরমুজ) 10. একটি বালতি 11. একটি ঝুড়ি 12. একটি গেইট নির্দেশিকা 13. একটি পরিদর্শন বহি 14. একটি অভিযোগ বহি 15. তিনটি আগুন নিভাইবার বালতি (একটি বালি ও দুইটি পানি ভর্তি) * কোন ট্রেন কোন গেইট অতিক্রম কালে কর্তব্যরত গেইটম্যান টেনটর চালক এবং গার্ডের শ্রবণ সীমার মধ্যে থাকিয়া বাঁশীটি বাজাইবেন। আ:নি: 226 গ: স্থয়ীপথ পরিদর্শক অথবা স্টেশন মাষ্টার তাহাদের এলাকাস্থ বা নিয়ন্ত্রণাধীন সকল গেইটে আ:নি: 226 খ তে বর্ণিত সরঞ্জামাদি সরবরাহকৃত হইয়াছে তাহা নিশ্চিত করিবার জন্য দায়ী থাকিবেন। আ:নি: 226 ঘ : প্রত্যেক গেইটম্যান অবশ্যই অবশ্যই প্রতিটি ট্রেন অতিক্রম করিবার পূর্বে গেইট এলাকা , সরঞ্জামাদি এবং গাড়ীর চাকার ফলার নিরাপদ যাতায়াতের জন্যও চ্যানেল পরিষ্কার রাখিবেন।