লাইনের উপর অবস্থিত লরীর সুরক্ষা : 222:
(ক) যখনই একটি লরীকে লাইনের উপর বোঝাই কিংবা খালি অবস্থঅয় স্থঅপন করিবার প্রস্তাব করা হয় ,তখন ট্রেনসমূহের পরিচালনার ব্যঘাত না ঘটাইয়া সম্ভব হইলে ট্রেন পরিচালনার নিয়মানুসারে লাইনটিকে অবরুদ্ধ করিতে হইবে।
(খ) অনুমোদিত বিশেষ নির্দেশাধীনে ব্যতীত , লইনটি এইরূপ অবরোধ না করিয়া কোন বোঝঅইকৃত বা খালি লরী লাইনের উপর রাখা হইলে উহা নিন্মরুফ সুরক্ষিত হইবে।
(1) দ্বৈত লাইনের যে দিক হইতে কোন ট্রেন আসিতে পারে সেই দিকে অন্যুন্য আধা মাইল বা 800 মি: দূরত্বে থাকিয়অ একজন লোক লরীটিকে অনুসরণ করিয়া বা উহার আগে আগে চলিয়া এবং সাদাসিধাভাবে একটি বিপদজ্ঞঅপক হাত সংকেত দেখাইয়া অথবা
(2) একক লাইনে , লরীটি হইতে অন্যূন আধা মাইল বা 800 মি: দূরত্বে থাকিয়া একজন লোক উহাকে অনুসরণ করিয়া এবং অপর আরেকজন উহার সামনে চলিয়া ও সাদাসিধাভাবে একটি বিপদজ্ঞাপক হাত সংকেত দেখাইয়া এইরূপে লরীটিকে অনুসরণকারী বা অগ্রগামী ব্যক্তিটি
(অ) সাথে পটকা রাখিবেন এবং লরীটি মাল খালাস কিংবা বোঝাইয়ের উদ্দেশ্যে কোথঅও দাঁড়াইবর সাথে সাথে 10 গজ বা 10 মিটার পর পর তিনটি পটকা লাইনটিতে স্থঅপন করিবেন।
(আ:) অব্যঅহতভাবে ঝান্ডাটি প্রদর্শন করিতে থাকিবেন এবং মেট বা উক্ত কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত ব্যক্তির নিকট হইতে সংকেত প্রওত্যাহার আদেশ বহনকারী কোন বার্তাবাহক না আসা পর্যন্ত পটকাগুলিকে লাইনটির উপর রাখিয়া দিবেন এবং
(ই) যে কোন ক্ষেত্রে কোন ট্রেন আসিতেছে দেখবা মাত্র পটকাগুলিকে তৎক্ষণাৎ লাইনটির উপর স্থঅপন করিবেন, যদি তিনি বিজদজ্ঞাপক সংকেত প্রত্যাহার করিবার আদেশ না পাইয়া থাকেন।
টীকা: সাধারণ নিয়ম: 221 এর আনুষঙ্গিক নিয়ম দ্রষ্টব্য:
মোটর ট্রলি: 223:
মোটর ট্রলি কেমলমাত্র বিশেষ নির্দেশাবলী অনুসারে পরিচালিত হইবে।
টীকা: মোটর ট্রলি সমূহের চলাচলে প্রযোজ্য বিধি সমূহের জন্য প্রথম খন্ডের পরিশিষ্ট 6 দ্রষ্টব্য:
অব্যবহৃত লরী এবং ট্রলি সমূহ: 224:
কোন লরী বা ট্রলি ব্যবহারে না থাকাকারীন সময়ে লাইন হইতে নিরাপদ দূরত্বে রাখিতে হইবে এবং উহার চাকাগুলি একটি শিকল এবং কড়ার তালা দ্বারা নিরাপদরূপে আটকাইয়া রাখিতে হইবে।
আ:নি: 224 ক:
ট্রলি ব্যবহারের ক্ষমতাপ্রাপ্ত সকল ব্যক্তি স্বীয় সদর দপ্তরে তাহার ট্রলি রাখার জন্য একটি জায়গার ব্যবস্থা করিবেন। কোন ট্রলি যাত্রীদের প্লাটফর্মে রাখা যাইবে না।
আ:নি: 224 খ :
কোন ট্রলি ব্যবহারে না থাকাকালীন সময়ে প্রধান ট্রলিম্যান উহার চাকাগুলি একটি শিকল এবং কড়ার তালা দ্বারা নিরাপদরূপে আটকাইয়া রাখিবার জন্য দায়ী থাকিবেন এবং চাবিটি তাহার ব্যক্তিগত জিম্মায় রাখিবেন। ট্রলিটির ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুমতি ব্যতিরেখে যাহাতে উহা ব্যবহপর করা না হয় সেজন্যও তিনি দায়ী থাকিবেন।
← All General Rules · GR 222