BD Railway Tools

← All General Rules · GR 219

লরী চলাচলের সময়:219

চলাচলের সময়: 219: কোন লরীকে সাধারণত: দিবাভাগে এবং একটি সংকেত অধা মাইল বা 800 মি: দূরত্ব হইতে স্পষ্টরূপে দেখিতে পাইবার মত পরিষ্কার আবহাওয়ায় চলাচল করিত হইবে। আ:নি: 219 ক: যখন রাতের বেলায় বা অপরিষ্কার কুয়াশাচ্ছন্ন কিংবা ঝোড়ো আবাহাওয়ায় কোন লরীকে লাইনের উপর স্থঅপন করার প্রয়োজন হয় তখন লাইনটিকে অবরোধ করিতে হইবে। আ:নি: 219 খ: কোন লরী লাইনের উপর থাকাকালে কুয়াশা , ধুলিঝড় অথবা অন্য কোন কারণে দৃষ্টিগোচরতা অষ্পষ্ট হইয়অ পড়িলে লরীটিকে তৎক্ষণাৎ লাইন হইতে তুলিয়া ফেলিতে হইবে। অবশ্য লরীটি যদি কোন অবরোধকৃত সেকশনে চলিতে থাকে তবে উহা ঐ অবস্থঅয় সরাইয়অ নেওয়ার প্রয়োজন নাই। লাল ঝান্ডা বা আলো দেখানো: 220: প্রতিটি লরী বা ট্রলি লাইনের উপর থাকাকালে যে দিক হইতে কোন ট্রেন আসিবার সম্ভাবনা থাকে সেই দিকে , দিনের বেলায় একটি লাল ঝান্ডা এবং রাতের বেলায় একটি লাল আলো দেখাইতে হইবে। লাইনের উপর অবস্থিত ট্রলির নিরাপদ রক্ষণ: 221: ট্রলির ভারপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ব্যক্তি কোন স্টেশন ছাড়িবার পূর্বে সকল আসন্ন ট্রেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হিইবেন এবং (ক) একক লাইন উভয় দিকে অথবা, (খ) দ্বৈত লাইনে যেদিক হইতে ট্রেন আসিতে পারে সেই দিকে , পর্যাপ্ত দূরত্ব পর্যন্ত পরিষ্কার দৃষ্টিগোচরতা লাভ করা না গেলে নির্ধারিত বিশেষ নির্দেশাবলী অনুসারে নিরাপতআ বা রক্ষণ ব্যবস্থার জ্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করিবেন। আ:নি: 221 ক: কোন ট্রলি লাইন হইতে উঠাইয়া লাইন হইতে নিরাপদ দূরত্বে রাখার সাথে সাথে লাল ঝঅন্ডা বা বাতি , যখন যাহা প্রযোজ্য , খুলিয়া ফেলেতে হইবে। কিন্তু এই বিষয়ে সতর্ক থাকিতে হিইবে যেন লাইনটি সকল প্রকার বাধা হইতে মুক্ত হইবার পূর্বে এইরূপ করা না হয় এবং এইরূপভাবে লাইনটি বাধঅমুক্ত হওয়ার আগ পর্যন্ত ঝান্ডা বা আলো অব্যাবহতভাবে প্রদর্শিত হইতে থাকে।