motor tolly
লাইনের উপর থাকাকালে লরী বা ট্রলির দায়িত্ব:217:
(ক) বিশেষ নির্দেশক্রমে কোন প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ব্যক্তিকে এই কার্যে নিযুক্ত করা ব্যতীত কোন লরী বা ট্রলি লাইনের উপর রাখা চলিবে না।
(খ) প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য ব্যক্তি লরী বা ট্রলিটির সহিত থাকিবেন এবং ইহার সঠিক নিরাপত্তা বিধান ও বিশেষ নির্দেশানুসারে ইহা ব্যবহৃত হইবার জন্য দায়ী থাকিবেন।
আ:নি: ক :
(1) স্থায়ীপথ পরিদর্শক অথবা সহকারী স্থায়ীপথ পরিদর্শক অথবা যান্ত্রিক সংকেত পরিদর্শক অথবা ভারপ্রাপ্ত সহকারী সংকেত পরিদর্শক অথবা, লোকো এবং ক্যৗারেজ বিভাগের ক্ষেত্রে কেবলমাত্র স্টেশন ইয়ার্ডসমূহে , লোকো ফোরম্যান বা ক্যারেজ পরীক্ষকের অনুপস্থিতিতে প্রত্যেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার লিখিত অনুমতি ছাড়া কোন লরী লাইনের উপর রাখা চলিবে না। অনুরূপ লিখিত অনুমতি ছাড়া কোন লরী লাইনের উপর রাখা চলিবে না। অনুরূপ লিখিত অনুমতি সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রকৌশলী অথবা সহকারী সংকেত প্রকৌশলরি লিখিত আদেশ ব্যতীত শিক্ষানবীশ স্থায়ীপথ পরিদর্শক অপেক্ষঅ ন্নিম পদস্থ কোন ব্যক্তিকে দেওয়াা যাইবে না।
(2) ভারপ্রাপ্ত কর্মকর্তা : উপ অনুচ্ছেদ (1) এ বর্ণিত একজন যোগ্য কর্মচারী , কোন লরী লাইনের উপরে থাকাকালে পুরা সময় উহার সহিত থাকবেন এবং উহার সঠিক নিরাপত্তা বিধান ও ব্যবহারের জন্য দায়ী থাকবেন।
(3) লরী কর্মীবৃন্দ : কোন লরীর সংগে লাইন হইতে উহাকে নামাইবার জন্য যথেষ্ট সংখ্যক লোক না থাকিলে তাহা লােইনের উপর চালানো যাইবে না এবং কোন অবস্থাতেই তাহাদের সংখ্যঅ ছয় এর কম হইবে না।
(4) লরী সমূহের চিহ্নিতকরণ: সকল লরী একটি করিয়অ সংখ্যা এবং যে বিভাগে উহা কর্মরত আছে তাহার নাম দ্বারা চিহ্নিত থাকিবে।
ৎ (5) লরী চালানোর জন্য লাইন অবরোধ করণ : যখন কোন লরী চালানোর জন্য লাইনকে অবরোধ করিতে হয়, তখন লরীর দায়িত্বে নিয়োজিত প্রকৌশল বিভাগীয় কর্মচারী সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারের নিকট হইতে লাইনটি অবরুদ্ধ থাকিবার সম্ভাব্য মেয়াদের উল্লেখ পূর্বক স্বাক্ষর প্রদান করিয়অ একটি লিখিত অনুমতি গ্রহণ করিবেন অতঃপর তিনি সেকশন বাধামুক্তকরণের জন্য এবং নির্ধারিত সময়ের মধ্যে উহা সমাধা করিয়াছেন মর্মে স্টেশন মাষ্টারকে লিখিতভাবে অবহিত করিবার জন্য দায়ী থাকিবেন।
(6) সাজ সরঞ্জামাদি: প্রত্যেক লরী একটি কড়ার তালা এবং ব্যবহারের জন্য শিকল, 12 টি পটকা, তিনটি লাল ঝান্ডা, প্রস্তুত দুইটি হাত সিগনাল বাতি এবং একটি মাস্তুল হেড বাতি বহন করিবে। তিনটি বাতিই একক পথে উভয় দিকে লাল এবং দ্বৈত পথে একই লাইনের উপর যে দিক হইতে ট্রেন আসিবার সম্ভাবনা থাকে সেই দিকে লাল এবং বিপরীত দিকে সাদা দেখাইতে থাকিবে। সঠিক ধারক বা ব্রাকেট দিনে বেলা লাল ঝান্ডা রাতের বেলা ত্বিমুখিী বাতি প্রদর্শনের জন্য ব্যবস্থিত হথাকিবে। (সা:নি:220 দ্রষ্টব্য)
(7) লরীর ভারপ্রাপ্ত কর্মচারীর দায়িত্ব: লাইনের উপরে স্থাপিত একটি লরীর ভারপ্রাপ্ত ব্যক্তি সকল অবস্থাতেই ইহার ব্যবহারের জন্য ্টবেং আসন্ন ট্রেনের সময় জানিবার জন্য দায়ী থাকিবেন এবং ট্রেন বিহীন ইঞ্জিনের সহিত দুর্ঘটনা এড়াইবার বিশেষ সতর্কতা ব্যবস্থা হিসেবে তিনি কোন স্ট্শেন অতিক্রমকালে, স্টেশন মাষ্টারকে জ্ঞিঞ্জাসা করিয়অ জানিয়া লইবেন যে , লাইনটি পরিষ্কার ও বাধামুক্ত আছে কিনা এবং কোন দিক হইতে কোন ট্রেন আসিবার সম্ভাবনা আরেছ কিনা ।
আ:নি: 217 খ(1) ট্রলি ব্যবহারের জন্য প্রয়োজনীয় অধিকার: ট্রলি ব্যবহারের অধিকার ট্রলি পারমিট পত্রে প্রধান প্রকৌশলী কর্তৃক প্রদত্ত হইবে , যাহা প্রয়োজনে দেখাইতে হইবে।
(2) ট্রলি ব্যবহারকারী কর্মচারী ট্রলি পরিচালন নিয়মমূহের সম্যক জ্ঞান থাকিতে হিইবে এবং দৃষ্টিশক্তি পরীক্ষা করাইয়া প্রতৗয়ন পত্র সঙ্গে রাখিতে হইবে। কর্মকর্তাগণের বেলায় দৃষ্টি শক্তি পরীক্ষঅর প্রয়োজন নাই। যদি কোন কর্মচারী দৃষ্টি শক্তি পরীক্ষঅয় অকৃতকার্য হন, অথবা যদি কোন কর্মচারীকে শুধুমাত্র পদনামের ভিত্তিতে ছঅড়পত্র দিতে হয়, তবে ট্রলিটি প্রধান ট্রীিলম্যানের দায়ত্বে থাকেবে।
(3) ট্রলি ব্যবহারের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা অধস্থনের দায়িত্বাধীন ব্যতীত কোন ট্রলি লাইনের উপর রাখা চলিবে না। প্রতিটি ট্রলিতে একজন প্রধঅন ট্রলিম্যান থাকিবে, যিনি ট্রলি বিধিসমূহ সম্পর্কে সঠিকভাবে অবগত আছেন মর্মে সনদপত্র প্রাপ্ত থাকিবেন এবং একটি দৃষ্টি শক্তির সনদপত্র ও ধারণ করিবেন।
(4) প্রধান ট্রলিম্যান ট্রলি বিধিসমূহ সম্পর্কে অবগত আছেন এবং দৃষ্টিশক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন মর্মে প্রদত্ত সনদপত্র ট্রলিটির ভারপ্রাপ্ত কর্মচারী কর্তৃক স্বাক্ষরকৃত হইবে। এই সনদপত্র (ফর্ম নং ই বিিই-45) তিনটি অনুলিপি বিশিষ্ট হইবে, ভিতরের পাতটি দপ্তর রেকর্ড হিসাবে সংরক্ষিত হইবে। মাঝখানের পাতাটি সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট নথিভুক্তির জন্য প্রেরিত হইবে এবং বাহিরের পাতাটি প্রধান ট্রলিম্যানরেক দেওয়া হইবে যাহা কর্তব্যরত অবস্থঅয় তাহার সংগে থাকিতে হইবে।
(5) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বিহীন ট্রলি : যখন কোন ট্রলি ব্যবহারের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ট্রলির সহিত যাইতে অক্ষম হন, তখন প্রধান ট্রলিম্যানের দায়িত্বে ট্রলিটিকে লাইনের উপর প্রেরণ করা যাইবে। এইরূপ ক্ষেত্রে ট্রলিটির সহিত প্রধান ট্রলিম্যান ছাড়াও আরো তিনজন কর্মী থাকিবেন। কর্মকর্তাগণ যখন ট্রলির সহিত থাকিতে অসমর্থ হন, তখন প্রধান ট্রলিম্যান মৌখিক নির্দেশ সমূহ উল্লেখ করিয়া একটি লিখিত ছাড়পত্র দিবেন।
এই অনুমতি কেবলমাত্র স্বল্প দূরত্বের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী অবস্থায় এবং সমতল ও সহজ বাঁক সম্পন্ন সেকশনের লাইনের জন্য প্রযোজ্য হইবে। ইহা রাক্রিকালীন চলাচলের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না।
(6) ট্রলিযোগে ভ্রমনের ছাড়পত্রধারীগণ: কোন ব্যক্তির ছাড়পত্র না থাকিলে ট্রলি পাশ ধারী কোন রেলওয়ে কর্মকর্তা বা অধস্থনের সঙ্গী ব্যতীত তাহাকে ট্রলিযোগে ভ্রমণ করিতে দেওয়া হইবে না।
(7) ট্রলির সুরক্ষ: একটি ট্রলির ভারপ্রাপ্ত ব্যক্তি সকল অবস্থাতেই উহার ব্যবহারের জন্য এবং ট্রেন আসন্ন হইবার সময় জানিবার জন্য দায়ী থাকিবেন এবং ট্রেনবিহীন ইঞ্জিন সমূহ প্রভৃতির সহিত দূর্ঘটনা এড়াইবার বিশেষ সতর্কতা হিসাবে, কোন স্টেশন অতিক্রম কালে তিনি স্টেশন মাষ্টারকে জ্ঞিঞ্জাসা করিয়াপ জানিয়া লইবেন লাইনটি পরিষ্কার আছে কিনা এবং কোন দিক হইতে কোন ট্রেন আসিবার সম্ভাবনা আছে কি না।
(8) যখন বাঁক, কুয়শা , ঝড় অথবা অন্য কোন কারণে সামনে ও পিছনে অধা মাইল বা 800 মিটার পর্যন্ত লাইনের অবস্থা স্পষ্টভাবে দেখা যায় না, তখন ট্রলিটি আধা মাইল দূর হইতে একটি লাল সংকেত (দিনের বেলায় একটি লাল ঝঅন্টডা এবং রাতে লাল বাতি) বহনকারী ব্যক্তি দ্বারা অনুসৃত হইবে বা তাহাকে অনুসরণ করিবে অথবা প্রয়োজনে উভয় পন্থা অবলম্বন করিয়া অগ্রসর হইবে।
(9) ট্রলিম্যান : কোন ট্রলিকে লাইন হইতে তৎক্ষণাৎ নামাইবার জন্য যথেষ্ট সংখ্যক লোক সঙ্গে না থাকিলে উহা প্রধান লাইনের (মেইন লাইন) উপর চলিতে দেওয়া হইবে না এবং কোন অবস্থাতেই এই লোকের সংখ্যঅ তিন এর কম হইবে না।
(10) ডিজাইন (নকশা) সকল ট্রলি একটি করিয়া সাদা মাটা সংখ্যঅ এবং যে কর্মকর্তার ব্যবহারের জন্য সরবরাহকৃত হইয়াছে তাহার দাপ্তরিক পদনাম দ্বারা চিহ্নত হইবে। কোন ট্রলি এবং ইহার বহনকৃত বোঝা তাহা অপেক্ষঅ ভারী হইবে না যাহা চাকাযুক্ত অবস্থঅয় চারজনের লোক এবং চাকা বিহীন অবস্থঅয় দুইজন লোক লাইন হইতে উঠাইয়অ ফেলিতে পারে, অন্যথায় তাহা একটি লরী ডিহসাবে পরিগণিত হইবে। সকল ট্রলি একটি অনুমোদিত নকশা সম্পন্ন হইবে।
(11) ব্রেক সমূহ: সকল ট্রলি কার্যকর ব্রেক গিয়াযুক্ত হইবে এবং ভারপ্রাপ্ত ব্যক্তি ব্রেকটির কার্যকারিতার জন্য দায়ী থাকিবেন।
(12) একত্রে চলন্ত ট্রলিসমূহ: দুইটি ট্রলি , একত্রে একই দিকে চলাকালে বিশেষ সতর্কতা অবলম্বন করিতে হইবে যে উহারা পর্যাপ্ত দূরতেব্ রক্ষিথ আছে যাহাতে সামনের ট্রলি হইতে কোন ট্রলিকর্মী ছিটকাইয়অ পড়িলে কিংবা হঠাৎ কোন কারণে সামনের ট্রলিটি থামিয়অ গেলে পিছনের ট্রলিটিকে সময়মত থামানো যায়। সমভূমিতে কিংবা চড়ইইতে ট্রলিদ্বয়ের মধ্যে কমপক্ষে একটি টেলিগ্রাফ পোষ্টের দূরত্ব পরিমাণ দূরত্ব থাকিবে এবং ঢালুতে চলাকালে বা পিছনে জোর হওয়া থাকিবে তাহাদের মধ্যে দূরত্ব থাকিবে অনুন্য দুইটি ট্রলিগ্রাফ পোষ্টের দূরত্বের সমান।
(13) হাত সংকেত যাহা সঙ্গে থাকিতে হইবে: ট্রলি ব্যবহারকারী ব্যক্তিগণ অবশ্যই তাহাদের সহিত দুইটি লাল ঝান্ডা , একটি সবুজ ঝান্ডা , দুইটি হাত সংকেত বাতি, একটি বিশেষ বাতি, একটি কড়ার তালা এবং একটি শিখল বহন করিবেন। প্রতিটি ট্রলিতে হাত সংকত বাতিতে কড়ার তালা আটিবার ব্যাকেট , ট্রলিটির কাঠামোর পাঁচঠুট উপরে বিশেষ বাতি বহন করিবার ধারণ এবং দিনের বেলায় লাল ঝান্ডা লাগাইবার জন্য একটি সকেটের ব্যবস্থা থাকিবে। ট্রলিতে বহনকৃত হাত সংকেত বাতি এবং বিশেষ বাতি এই তিনিটি বাতি একক পথে , সামনে ও পিছনে লাল এবং দ্বৈত পথে যে দিক হইতে কোন ট্রেন আসিতে পারে সেইদিকে লাল এবং বিপরীত দিকে সাদা দেখাইবে।
(14) ব্রেক ভ্যান যোগে ট্রলি: প্রধান, প্রকৌশলী কর্তৃক মঞ্জরকৃত ছাড়পত্র উহার ধঅরণকারীকে যে কোন ট্রেনে তাহার ট্রলি এবং লোকজনকে অনুমতি পতে উল্লিখিত নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত লইবার অধিকার দিবে, তবে শর্ত থাকে যে , ট্রেনটিতে ট্রলির স্থান সংকুলান আছে এবং ট্রেনটি তথায় এই কারণে যেন বিলম্বিত না হয়। কোনরূপ অসুবিধা সৃষ্টি ছাড়াই ব্রেক ভ্যঅনে বেশী সংখ্যাক ট্রলীর স্থঅন সংকুলান হওয়া ব্যতীত কোন যাত্রীবাাহী ট্রেন কেবলমাত্র একটি ট্রলি বহন করা যাইবে। কোন ট্রলি ব্রেক ভ্যানের মধ্যকার লাগেজ বা পার্সেলসমূহের উপর রক্ষিত হইবে না। ব্রেক ভ্যানে ট্রলি নিয়েঅসমর্থ হইলে গার্ডগণ তাহাদের যুক্তিসমূহ লিখিতভাবে প্রদন করিবেন, যাদি তাহা চাওয়া হয়।
আ:নি: 217 গ: স্টেশন ইয়ার্ড সমূহের সীমার বাহিরে স্থাপিত কারখঅনার বা অন্যান্য সাইডিং এ ট্রলি পরিচালনার বিধি সমূহ পরিশিষ্ট 5 এর প্রথম পর্বে এবং মোটরট্রলি চলাচলের বিধিসমূহ পরিশিষ্ট 6 এর প্রথম পর্বে পাওয়া যাইবে।
ট্রেনের সহিত সংযুক্তি: 218 : কোন লরী বা ট্রলি ট্রেনের সহিত সংযুক্তি করা যাইবে না।