subsidary signal
সাহায্যকারী(সাবসিডিয়ারী সিগনাল সমূহ: 19:
(অ) সাবসিডিয়ারী সিগনাল এক ধরনের ক্ষুদ্র সিগনাল যাহা নিন্মলিখিত প্রকারের হইতে পারে।
(1) সামনের দিকে একটি লাল ডোরা এবং পিছনের দিকে একটি কালো ডোরা কাটা সাদা রঙের চাকতি (ডিক্স)
(2) সাধারণ নিয়ম 13 (ক) বর্ণিত বাহুওয়ালা স্টপ সিগনালের অনুরূপ রং করা ক্ষুদ্র চারকোণা বাহু ।
(3) কালার লাইট সিগনাল
(4) পজিশন লাইট সিগনাল ।
(5) অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে গৃহীত অন্য যে কোন ধরণের সিগনাল ।
(আ) সাবসিডিয়ারী সিগনালসমূহের অবস্থা এবং নির্দেশ হইবে 9 অথবা 76 নং সাধারণ নিয়মাধীনে প্রদত্ত চিত্রের অনুরূপ ।
(1) একই দিকে প্রযোজ্য কোন স্টপ সিগনালের নীচে লাগানো একটি সাবসিডিয়ারী সিগনাল উপরোক্ত (অ) অনুচ্ছেদে বর্ণিত প্রকার গুলির যে কোনটি হইতে পারে এবং নিষেধজ্ঞাপক অবস্থায় ইহার কোন আলো দেখাইবার প্রয়োজন নাই।
(2) উপ-অনুচ্ছেদ (অ) (1) এ বর্ণিত ডিস্ক সিগনাল যদি রাতের বেলায় আলোকিত থাকে তাহা হইলে সেইস্থানে আর অন্য কোন আলোর ব্যবস্থা করার প্রয়োজন নাই।
(ই) সাবসিডিয়ারী সিগনালের উদ্দেশ্য চালককে নির্দেশ দেওয়া যে তাহাকে অবশ্যই থামিতে হইবে অথবা সে ধীর গতিতে অগ্রসর হইতে পারে।
(ঈ) স্টপ সিগনালের নীচে লাগানো সাবডিডিয়ারী সিগনাল উহার ধীর গতি জ্ঞাপক অবস্থায় কোন ট্রেনের চালককে ইহাই নির্দেশ করিয়া থাকে যে তিনি বিপদজ্ঞাপক স্টপ সিগনলালটি অতিক্রম করিয়া অনধিক ঘন্টায় 16 কি:মি: (10 মাইল) বেগে অগ্রসর হইতে পারেন, তবে তাহাকে অবশ্যই যে কোন বাধার সম্মুখে থামিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে।
(উ) স্টেশন ইয়ার্ডে সাধঅরণভাবে শান্টিং পরিচালনা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত মাটিতে বা উপরে লাগানো কোন সাবসিডিয়ারী সিগনাল ধীরগতিজ্ঞাপক অবস্থায় চালককে ইহাই নির্দেশ করে যে তিনি অনধিক 16 কি: মি: (10 মাইল) বেগে অগ্রসর হইতে পারেন, তবে তাহাকে অবশ্যই যে কোন বাধার সম্মুখে থামিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে।
টীকাঃ পয়েন্ট বা কাটা পয়েন্ট (ট্রাপ) নির্দেশক (ইন্ডিকেটর) কোন সাবসিডিয়ারী সিগনাল নহে। ইহা সংশ্লিষ্ট পয়েন্ট অথবা কাটা পয়েন্টের সংগে সংযুক্ত একটি নির্দেশক মাত্র এবং দিনে বা রাত্রে পয়েন্টটি বা কাটা পয়েন্টটি কোন দিকে বানানো হইয়াছে কেবলমাত্র তাহা নির্দেশ করে।
আঃ নিঃ 19(ক): পার্বতীপুর নর্থ কেবিন এবং সৈয়দপুর সাউথ কেবিনের মধ্রবর্তী মিক্সড গেজে অনুমতিজ্ঞাপক অবস্থায় হলুদ আলো প্রদর্শনকারী ডিস্ক সিগনাল এর
(1) পার্বতীপুর নর্থ কেবিন এবং সৈয়দপুর সাউথ কেবিনের মধ্যবর্তী রেলপথ তিনটি রেল সহযোগে গঠিত এবং এই এলাকায় ব্রড ও মিটার গেজ, উভয় ধরণের ট্রেন চলাচল করিয়া থাকে।
(2) ব্রডগেজ ট্রেনসমূহের নিয়ন্ত্রণের জন্য বাহুওয়ালা সিগনাল ব্যবহৃত হইয়া থাকে যাহা সাঃ নিঃ 9(ক) অনুযায়ী নির্দেশ প্রদান করিয়া থাকে।
(3) মিটার গেজ ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করিবার জন্য বাহুওয়ালা সিগনালের পরিবর্তে চাকতি সিগনাল ব্যবহৃত হয়। ইহার জন্য আউটার , হোম এবং স্টাটার সিগনাল দেওয়া আছে। এই সমস্থ চাকতি সিগনাল 12 ফুট লম্বা খুঁটিতে লাগানো থাকে, ইহার ব্যাস 4 ফুট যাহার মাখ বরাবর একটি আড়াআড়ি লাল রঙের ডোরা দাগ থাকে। ইহারা ডোরাদাগের অবস্থানের মাধ্যমে অথবা আলো দেখাইয়অ নিষেজ্ঞাপক ও সতর্কতাজ্ঞাপক এই দুই ধরনের নির্দেশ দিয়া থাকে। নিন্মে ইহার চিত্র দেওয়া হইল।
(অ) ডোরাদাগটি যদি আড়াআড়ি থাকে অথবা রাতের বেলায় যদি লার বাতি দেখার তাহা হইলে বুঝিতে হইবে যে ডিস্ক সিগনালটি নিষেধ জ্ঞাপক আছে যাহার অর্থ হইল একেবারে থামুন।
(আ) ডোরাদাগটি যদি আড়াআড়ি অবস্থান হইতে 45 ডিগ্রি ঝুঁকিয়া থাকে অথবা রাতের বেলায় যদি হলুদ বাতি দেখায় তাহা হইলে বুঝিতে হইবে যে ডিস্ক সিগনালটি অনুমতিজ্ঞাপক আছে যাহার অর্থ হইল সতর্ক হউন।
(4) কোন ট্রেন যে লাইনের উপর চলিতেছে সেই লাইন এবং সেই দিকের ক্ষেত্রে প্রযোজ্য নিষেধজ্ঞাপক অবস্থায় কোন সিগনাল বা লাল বাতি সঠিক অধিকার ছাড়া অতিক্রম করিবে না।
(5) সাবসিডিয়ারী সিগনালের ইংগিত অনুযায়ী চলন্ত একটি ট্রেন সংশ্লিষ্ট লাইনটির ক্ষেত্রে প্রযোজ্য সকল সিগনালের নির্দেশ মানিয়অ চলিবে, সতর্কতার সহিত অগ্রসর হইবে এবং যে কোন বাধার সামনে থামিবার জন্য প্রস্তুত থকিবে। কোন অবস্থাতেই ইহার গতিবেগ ঘন্টায় 16 কি: মি: এর বেশী হইতে পারিবে না।
আঃ নিঃ 19(খ)ঃ পয়েন্ট নির্দেশক (1) পয়েন্টসমূহ সোজা রাস্তার জন্য বানানো থাকিলে দুই বাহুওয়ালা পয়েন্ট ইন্ডিকেটর সমূহের দিনের বেলায় পয়েন্ট ইন্ডিকেটর সমূহের দিনের বেলায় সাদা বাহুটি আনত থাকে এবং রাতের বেলায় উভয় পাার্শ্বে একটি সাদা আলো দেখায়। পয়েন্ট সমূহ টার্নআউট বা ক্রসিং এর জন্য বানানো থাকিলে নিদের বেলায় উভয় পার্শ্বে একটি সবুজ আলো দেখায়। দুই বাহুওয়ালা পয়েন্ট ইন্ডিকেটর সমূহ যদি কোন ডিরেলিং সুইচের সহিত সংশ্লিষ্ট থাকে তাহা হইলে সুইচটি বন্ধ থাকা অবস্থায় দিনের বেলায় উহারা উহাদে;র সবুজ বাহুটি আনত করিয়অ রাখে এবং রাতে উভয় পার্শ্বে সবুজ আলো দেখায়। আবার সুইচটি খোলা থাকা অবস্থায় দিনের বেলায় লাল বাহুটি আনত থাকে এবং রাতে উভয় পার্শ্বে একটি লাল আলো দেখায়।
(2) : জার্মান টাইপ পয়েন্ট ইন্ডিকেটরের কোন বাহু নাই। এই ইন্ডিকেটর , যখন পয়েন্ট সোজা লাইনের জন্য সেট করা থাকে, তখন ফেসিং ও টেলিং উভয় অবস্থাতে একটি সাদা আয়তক্ষেত্র দেখায় । টীকা: বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে জার্মান টাইপ ইন্ডিকেটরের কোন ব্যবহার নাই।
(3) : সোজা রাস্তার জন্য যখন পয়েন্টসময়হ বানানো থাকে তখন উহাদের নির্দেশকসমূহ উভয় পাশ্বে দিনের বেলায় একটি সাদা চাকতি এবং রাতের বেলায় একটি সাদা বাতি প্রদর্শন করে। আবার পয়েন্ট সমূহ টার্ন আউট বা ক্রসিং এর জন্য বানানো থাকিলে নির্দেশক সমূহ উভয় পাশে দিনের বেলায় একটি সবুজ চাকতি এবং রাতের বেলায় একটি সবুজ বাতি প্রদর্শন করে।
(4): কোন কাটা পয়েন্ট খোলা থাকিলে সংশ্লিষ্ট কাটা পয়েন্ট নির্দেশকটি উভয় পাশে দিনেরে বেলায় একটি লাল চাকতি ও রাতের বেলায় একটি লাল বাতি প্রদর্শন করে এবং ট্যাপ পয়েন্টটি বন্ধ থাকিলে উহা উভয় পাশে দিনের বেলায় একটি সবুজ চাকতি ও রাতের বেলায় একটি সবুজ বাতি প্রদর্শসন করে।
(5) স্টেশন কার্যবিধিতে (ওয়ার্কিং রুল) বিশেষ নির্দেশক্রমে অন্য কোন ব্যতিক্রর্মী ব্যবস্থা ব্যতীত সকল ক্ষেত্রে স্টেশন মাষ্টার নিশ্চিত হইয়া লইবেন যে, সূর্যাস্তের সাথে সাপথে সকল পয়েন্ট ও কাটা পয়েন্ট নির্দেশককে আলোকিত করা হইয়াছে এবং পরবর্তী সূর্যোদয়ের আগ পর্যন্ত ঐ সব আলো নিভানো হয় নাই।
(6)রাতের বেলা ব্যবহার যোগ্য কোন পয়েন্ট বা ট্র্যাপ ইন্ডিকেটর অকেজো হইয়া গেলে উহাদের বাতি জ্বালানো হইবে না।