BD Railway Tools

← All General Rules · GR 212

বাধা সৃষ্টি করতে পারে এমন কাজ শুরু করার পূর্বে সতর্কতা:212

লাইনে বাধা সৃষ্টি করতে পারে এমন কাজ শুরু করার পূর্বে সতর্কতা অবলম্বন:212: স্থায়ীপথে অথবা পূর্তকর্মে নিয়োজিত কোন ব্যক্তি রেল লাইন পরিবর্তন অথবা উল্টানো , পয়েন্টস ও সংকেত বিচ্ছিন্ন করণ অথবা এমন কোন কাজ শুরু করিবেন না যাহাতে লাইনে বাধার সৃষ্টি হয় এবং বিপদ সংকেত দেখানোর প্রয়োজন পড়ে, যদি না (ক) সেইরূপ সংকেত সমূহ প্রদর্শিত হয় এবং (খ) স্টেশন সীমার ভিতরে হইলে তিনি ষ্টেশন মাষ্টারের লিখিত অনুমোদন এবং সকল প্রয়োজনীয় বিপদজনক অবস্থঅয় থাকে। (সাধারণ নিয়ম 40 ও 41 দ্রষ্টব্য) আ:নি: 212 ক: স্থায়ীপথ পরিদর্শক অথবা সহকারী পরিদর্শকের উপস্থিতি ব্যতিরেখে কোন অবস্থাতেই লাইন হইতে কোন রেল সরানো যাইবে না। আ:নি: 212 খ: স্থায়ীপথের পুন:স্থাপন দিক পরিবর্তন সেতু নবায়ন ইত্যাদির সময় লাইনের নিরাপত্তা বিধান (1) আ:নি: 213 (ক) অনুযায়ী অস্থায়ী প্রকৌশল নির্দেশক প্রদর্শন করিতে হইবে। (2) 6 টা হইতে 17 টা পর্যন্ত সকল ট্রেনের চালকগন পূর্ণভাবে ট্রেন থামাইবেন এবং সিগনালম্রঅনের নিকট রক্ষিত বহিতে স্বাক্ষর করিবেন । 17 টা হেইতে 6 টা পর্যন্ত কোন কারণে লাল সংকেত দেখানো না হইলে , ট্রেন সমূহ থামাইবার প্রয়োজন নাই। তবে ভিতরের দুইটি সিগনালের মধ্যে ট্রেনের গতিবেগ ঘন্টায় 10 মাইল বা 16 কিলোমিটারে বেশী হিইবে না। (3) রেল কাটা হইলে অথবা অন্য কোন কারণে লাইনে ট্রেন চলাচল নিরাপদ না হইলে ভিতরের সিগনালসমূহ অবশ্যই বিপদজনক অবস্থায় রাখিতে হইবে এবং ইহা ছাড়াও প্রতিটি সতর্ক সিগনালের পশ্চাদবর্তী সিকি মাইলে 10 গজ বা 10 মিটার দূরে দুরে 2 টি পটকা বসাইতে হইবে। (4) অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন অথবা ঝোঢ়ো আবহাওয়ার প্রতিটি সতর্কতা সিগনালের পশ্চাদবর্তী সিকি মাইলে 10 গজ বা 10 মিটার দূরত্ব রাখিয়অ 2টি পটকা বসাইতে হইবে।