মেটের উপস্থিতি ও দায়িত্ব:210:
লাইন মেরামত, উঠানো অথবা নামানোর কালে অথবা অন্য কোন কার্যকালে যাহাতে ট্রেন সতর্কতার সহিত চলাচলের প্রয়োজন পড়ে, মেট নিজে ঐ স্থানে উপস্থিত থাকিবেন এবং বিধি 213 তে উল্লিখিত সতর্কতা সিগনালসমূহ প্রদর্শন নিশ্চিত করিবেন।
আ:নি: 210 ক : লাইন ভাঙ্গা অথবা ভারী নবায়ন এর ক্ষেত্রে স্থায়ীপথ পরিদর্শক যেইখোনে লাইন ভাঙ্গিয়া গিয়াছে অথবা নবায়ন কাজ চলিতেছে তাহার উভয় পাশ্ব স্টেশন মাষ্টারের নিকট লিখিত নোটিশ দিবেন এবং সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারগণ পরিস্থিতি অনুযায়ী নিন্মবর্ণিত কোন একটি পন্থায় সেই দিকের সকল ট্রেনের জন্য সতর্কতা আদেশ (ওপিটি-80 ) জারী করিবেন।
আ:নি: 210 খ : স্টেশন মাষ্টারগণ সংশ্লিষ্ট ট্রেন সমূহের গার্ড ও চালকের দৃষ্টি েএই ব্যাপারে আকর্ষন করিবেন এবং সতর্কতা আদেশের প্রতপত্রে বা কাউন্টার ফয়েলে তাহাদের স্বাক্ষর গ্রহণ করিবেন।
আ:নি:210 গ: সতর্কতা আদেশ জারী করিবার প্রয়োজন হয়, এই ধরণের পরিস্থিতিতে স্থায়ীপথ পরিদর্শক ঐ সকল নোটিশের একট করিয়া কপি বিভাগীয় পরিবহন কর্মকর্তা , ট্রাফিক পরিদর্শক এবং নিকটবতর্ী উভয় পাশ্ব লোকো ফোরম্যান বা চালক এর নিকট প্রেরণ করিবেন।
বিপদাশংকা কালে মেটের দায়িত্ব:211:
স্থায়ীপথ বা পূর্ত কর্মে কোন ক্রটির ফলে অথবা অস্বাভাবিক বৃষ্টি বা বন্যা অথবা অন্য কোন ঘটনার ফলশ্রুতিতে যদি মেট মনে করেন যে ,লাইনের নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে অথবা ট্রেন চলাচল বিপদজনক হইতে পারে, তাহা হইলে , তিনি অবিলম্বে প্রয়োজনানুযায়ী ট্রেন সমূহকে সতর্কতার সহিত অগ্রসর হইবার অথবা থামিবার নির্দিষ্ট সংকেত প্রদানের মাধ্যমে ট্রেনের নিরাপত্তা ও লাইনের স্থিরতা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করিবেন এবঙ যত শীঘ্রও সম্ভব পরিস্থিতি সম্পর্কে নিকটস্থ স্টেশন মাষ্টারকে এবং স্থায়ীপথ পরিদর্শক অথবা পূর্তকর্ম পরিদর্শকের নিকট রিপোর্ট করিবেন।
আ:নি: 211 জ: জরুরী ক্ষেত্রে প্রকৌশল বিভাগের কোন কর্মচারী অথবা কোন রেলওয়ে কর্মচারী লাইন ব্লক করিতে পারেন। তিনি , যতদূর সম্ভব সঠিক বিপদ সংকেত প্রদর্শন করিবেন এবং নিকটস্থ স্টেশন মাষ্টারের নিকট তৎক্ষণাৎ খবর পৌছাইবেন।
আ:নি: 211 খ: যদি সঠিক সংকেত দেওয়ার সময় না থাকে অথবা সংকেত সমূহ হাতের কাছে না থাকে তবে বিপদগ্রস্থ স্থানটি লাল ঝান্ডা দ্বারা চিহ্নিত করিবেন এবং সাধারণ নিয়ম 72 সও উহার আনুষঙ্গিক নিয়ম অনুযায়ী লাইনে ডেটোনেটর বা পটকা স্থঅপন করিতে হইবে।
← All General Rules · GR 210