BD Railway Tools

← All General Rules · GR 209

পয়েন্ট বসানোর অনুমতি:209

পয়েন্ট ও ক্রসিং সমূহ বসানো অথবা সরানো:209: জরুরূ অবস্থা ব্যতীত কোন রেলওয়ে কর্মচারী বিশেষ নির্দেশাবলীতে যেইভাবে অনুমতি দেওয়া হইয়াছে সেইভাবে ছাড়া কোন পয়েন্ট বা ক্রসিং বসাইতে পারিবেন না। আ:নি: 209 ক : পয়েন্ট বসানোর অনুমতি: কোন পয়েন্ট অথবা ক্রসিং বসানোর পূর্বে বিভাগীয় প্রকৌশলীর লিখিত অনুমোদন লইতে হইবে। আ:নি: 209 খ: পয়েন্ট বসানোর পদ্ধতি: (1) সরাসরি রানিং লাইনের দিকে ধাবিত অথবা রানিং লাইনে উপরে অবস্থিত প্রতি সটে পয়েন্টের জন্য একটি অনুমোদিত ধরণের বন্ধ করার যন্ত্র থাকিবে। পয়েন্টটি ট্রাফিক বিভাগের নিকট হস্তান্তর না করা পর্যন্ত উক্ত যন্ত্রের চাবিটি স্থায়ীপথ পরিদর্শকের নিকট থাকিবে। (2) যদি , উক্ত পয়েন্টসমূহে সিগনাল বিভাগকে কোন কাজ করিতে হয়, তবে স্থায়ীপথ পরিদর্শক ব্যক্তিগতভাবে প্রাপ্তিস্বীকারপত্র গ্রহণ করিয়া চাবি সিগনাল পরিদর্শক অথবা সহকারী সিগনাল পরিদর্শকের নিকট হস্তান্তর করিবেন। কার্যশেষে গিগনাল পরিদর্শক বা সহকারী সিগনাল পরিদর্শক ব্যক্তিগতভাবে রসিদ গ্রহণ করিয়া স্থায়ীপথ পরিদর্শকের নিকট চাবি ফেরৎ দিবেন। তালা খোলার প্রয়োজন পড়ে পয়েন্টে এমন কোন কার্য চলাকালীন সময়ে যে রেলকর্মচারীর দায়িত্বে চাবিটি থাকে তাহাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকিবে হইবে। আ:নি: 209 গ: সাধারণ নিয়ম 212 মোতাবেক নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কোন পয়েন্ট বসানো যাইবে না। আ:নি: 209 ঘ: উপরোক্ত আ:নি: 209 (খ) (2) তে বর্ণিত নিয়ম অনুযায়ী ট্রাফিক বিভাগের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তরর না করা পর্যন্ত পয়েন্ট বসানোর পর তাহা তালাবদ্ধ ও পেরেকযুক্ত করিয়া রাখিতে হইবে। আ:নি: 209 ঙ: রানিং লাইনের পরিবর্তন: বিশেষ জরুরী ক্ষেত্র ছাড়া সরকারী পরিদর্শকের অনুমোদিন ব্যতীত কোন রানিং লাইন (সা:নি: 1(36) এ বর্ণিত ) অথবা রানিং লাইনের নিরাপত্তা বিধানকারী কোন ট্রাপ বা অন্য পয়েন্ট এর কোন পরিবর্তন সাধন করা যাইবে না। আ:নি: 209 চ: প্রকৌশল সাইডিং ও নির্মাণাধীন সাইডিং এর নিরাপত্তা বিধান: ট্রাফিক লাইন হইতে বাহির হইয়া আসা প্রকৌশল সাইডিং অথবা নির্মাণাধীন কোন লাইন এমনভাবে ট্র্যাপড (কাটা পয়েন্ট বসানো) করিতে হইবে যাহাতে স্টেশন মাষ্টারের অনুমতি ব্যতীত কোন গাড়ী বা ট্রেন ট্রাফিক লাইনে আসিতে না পারে। ট্যাপ পয়েন্টটি নিরাপত্তা তালা দ্বারা নরমাল পরিজশে খোলা রাখয়া তালাযুক্ত করিতে হইবে এবং চাবি স্টেশন মাষ্টারের নিকট প্রাপ্তিস্বীকার রসিদ লইয়অ হস্তান্তরিত করিতে হইবে। নিরাপত্তা তালাটি বিভাগীয় সংকেত প্রকৌশলীর নিকট হইতে সংগ্রহ করিতে হইবে। আ:নি: 209 ছ: ইন্টারলকড স্টেশনের ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখিতে হইবে যেন আ:নি: 209 এ উল্লিখিত ট্র্যাপকে বন্ধ করার চাবিটি প্রয়োজনয় অনুযায়ী ইন্টারলকিং এর অবশিষ্ট অংশের সংগে কী লকড করিয়া রাখঅ হয় এবং এই ধরণের সেন্শন সর্বদা বিভাগীয় সংকেত প্রকৌশলীকে প্রয়োজনীয় কার্যবলী সমাধা করিবার জন্য বলিতে হইবে। আ:নি: 209 জ: ট্রাফিক ইয়ার্ডে কোনরূপ সংযোজন বা পরিবর্তন সাধনের পূর্বে মজুরী: প্রস্তাবিত কার্যের নকশা দেখাইয়া প্রধান প্রকৌশলী ও প্রধান পরিবহন কর্মকর্তার পুূর্বে অনুমোদন গ্রহন ব্যতীত ইন্টারলকড অথবা নন ইন্টারলকড কোন স্টেশনেই বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া ট্রাফিক ইয়ার্ডের স্থায়ী বা অস্থয়ী কোন পরিবর্তন বা সংযোজন অথবা সংযোগ সাধন করা যাইবে না। আ:নি: 209 ঝ: জরুরী প্রয়োজনের ক্ষেত্রে আ:নি:209 ঙ: অনুযায়ী কোনে ইন্টারলকড স্টেশনের পরিবর্তন সাধন করিলে এবং ফলশ্রুুতিতে ইন্টারলকিং ব্যবস্থা অস্থায়ীভাবে রহিত বা বাতিল হইলৈ স্টেশনটি যে আর ইন্টারলকড হিসাবে গণ্য নহে তাহা তৎক্ষণাৎ পরিবহণ বিভাগকে জানাইতে হইবে। যদি উক্ত পরিবর্তন যাত্রীবাহী ট্রেন চলাচলের সংগে সম্পর্কিত হয়, তবে সব সময়ই তাহা সরকারী পরিদর্শককে জানাইতে হইবে।