BD Railway Tools

← All General Rules · GR 200

গ্যাঙের জন্য মেট:200

গ্যাঙের জন্য মেট:200: প্রত্যেক স্থায়ীপথ পরিদর্শক অথবা পুর্তকর্ম পরিদর্শক এই মর্মে নিশ্চিত হইবেন যে, তাহার এখতিয়ারধীন এলাকায় প্রতিটি গ্যাং এ একজন যোগ্য মেট রহিয়াছেন। সিগনাল সম্পর্কে জ্ঞান ও গ্যাঙের সরঞ্জামাদি:201: প্রত্যেক স্থায়ীপথ পরিদর্শক বিশেষ ভাবে লক্ষ্য রাখিবেন যে, (ক) তাহার অধীনস্থ প্রত্যেক মেটের হাত সিগনাল ও পটকা সিগনাল সম্পর্কে সঠিক জ্ঞান রহিয়াছে এবং (খ) তাহার এলাকাধীন লাইনে প্রত্যেক দলের নিকট বিশেষ নির্দেশাধীনে নির্ধারিত অন্যান্য যন্ত্রপাতি ছাড়াও একটি স্থায়ূপথ গেজ, দুই সেট পতাকা সিগনাল, দুইটি হাত সিগনাল বাতি ও 12 টি পটকা রহিয়াছে। আ:নি: 201 ক : সাধারণ নিয়ম 201 এ বর্ণিত দুইটি হাত সিগনাল বাতি ও 12 টি পটকার পরিবর্তে প্রতিটি গ্যাঙকে 4 টি হাত সিগনাল বাতি ও 18 টি পটকা সরবরাহ করিতে হইবে।