visit permanent way
স্থায়ীপথ ও পূর্তকর্ম পরিদর্শন:198:
(ক) বিশেষ নির্দেশে নিয়োজিত কিছু সংখ্যক রেলওয়ে কর্মচারী প্রতিদিন পদব্রজে স্থায়ীপথের প্রতিটি অংশ পরিদর্শন করিবেন। তবে, যে সমস্থ লাইনে চলাচলকৃত ট্রেনের সংখ্যা কম ও দীর্ঘ বিরতিপূর্ণ সেইখানে বিশেষ অনুমোদিত নির্দেশাধীনে এই ধরণের পরিদর্শন দুই দিনে একবার করিতে হইবে।
(খ) সিগনাল , সিগনালের তার, ইন্টারলকিং গিয়ার, পয়েন্টস ও ক্রসিং সহ সকল সেতু ও পূর্তকর্ম বিশেষ নির্দেশাধীনে নিয়মিত পরিদর্শন করিতে হিইবে।
আ:নি: 198 ক: প্রতিটি গ্যাং এর চাবিওয়ালা সুর্যোদয়ের সময় বা তাহার পর পরই তাহার দায়িত্বধীন স্থায়ীপতের অংশ পদব্রজে পরিদর্শন করিবেন। প্রয়োজনবোধে এই পরিদর্শন দিনে একবারেরও বেশী করিতে হইবে। তিনি পথের অবস্থা পরীক্ষাকালীন সময়ে চাবি বা বাঁধন শিথিল দেখিলে তাহা শক্ত করিয়া লাগাইবেন অথবা প্রয়োজনবোধে পরিবর্তন করিয়া নূতন চাবি বা াঁধন লাগাইবেন।
আ:নি: 198 খ: প্রত্যেক স্থায়ীপথ পরিদর্শন ও সহকারী পরিদর্শক তাহার এখতিয়ারধীন প্রতিটি সেতু সপ্তাহে অন্ততঃ একদিন সুচারুরূপে পরিদর্শন করিবেন।
আ:নি: 188 গ: প্রত্যেক স্থায়ীপত পরিদর্শন ও সহকারী পরিদর্শক তাহাদের স্ স্ব দায়িত্বাধীন এলাকা যথাক্রমে সপ্তাহে দুইবার ও তিনবার ট্রালিযোগে পরিদর্শন করিবেন। তবে কোন অনিবার্য কারণবশতঃ তাহা করিতে অপারগ হইলে উপরস্থ দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর নিকট সঙ্গে সঙ্গে একটি রিপোর্ট পেশ করিতে হইবে।
আ:নি: 198 ঘ: সিগনাল পরিদর্শকগণ তাহাপদের সেকশনসমূহ অন্ততঃ মাসে একবার ট্রলিযোগে পরিদর্শন করিবেন এবং বিশেষ নির্দেশানুযায়ী সকল পয়েন্ট বার সিগনাল ও অন্যান্য সরঞ্জামাদি /যন্ত্রপাতি ঠিকমত কাজ করিতেছে কিনা তাহা পরীক্ষঅ করিবেন। তাহারা মাসে অন্ততঃ একবার রাত্রিকালে সিগনাল বাতি পরিদর্শন করিবেন।
আ:নি: 198 ঙ: অতিবৃষ্টি , বন্যা অথবা অন্য কোন পরিস্থিতি যাহা স্থায়ীপথের নিরাপ্তা বিপন্ন করিতে পারে, তাহার ক্ষেত্রে প্রকৌশল বিভাগ লাইন টহলের ব্যবস্থা করিবেন।