BD Railway Tools

← All General Rules · GR 191

আদেশ প্রতিপালন:191

আদেশ প্রতিপালন এবং বহি ও হিসাব সমূহের রক্ষণ:191: স্টেশন মাষ্টার দেখিবেন যেন প্রত্যেক আদেশ ও নির্দেশ সংশ্লিষ্ট কর্মচারীদের নিকট যথাযথভাবে প্রেরিত এবং সঠিকভাবে প্রতিপালিত হয় এবং সকল বহি ও হিসাবপত্র য়িমিত লিখিত এবং পরিষ্কার রূপে রক্ষিত হয়। রেলকর্মচারীদের আচরণ বিধি:192: স্টেশন মাষ্টার দেখিবেন যে,তাহার স্টেশনের প্রত্যেক কর্মচারী জনসাধারণ এবং সকল শ্রেণীর যাত্রীদের সহিত সম্মানজনক ও ভদ্রোচিত আচরণ করেন। যাত্রীদের প্রতি সহায়তা: 193 : (ক) স্টেশন মাষ্টার দেখিবেন যে, প্লাটফর্ম কর্মচারীদের প্রত্যেক সদস্য সকল যাত্রীদের গাড়ী আসিবার এবং ছাড়িবার সময়সূচীর সহিত পরিচিত আছেন, যাহাতে প্রয়োজনে জনসাধারণকে তাহা জানানো যায়। (খ) স্টেশন মাষ্টার দেখিবেন যে, একটি যাত্রীবাহী ট্রেন পৌছিবার পর যাত্রীগণ সহায়তা পাইবার জন্য ইচ্ছা জ্ঞাপক কোনরূপ ইঙ্গিত করিলে তাহার প্রতি স্টেশন কর্মচারীগণ তৎক্ষণাৎ মনোযোগ দেন। আ:নি: 193 ক: রিপ্রেশমেন্ট কক্ষ সম্বলিত কোন স্টেশন হইতে ট্রেন ছাড়িবার আদেশ প্রদানের পূর্বে স্টেশন মাষ্টার নিশ্চিত হইবেন যে, রিফ্রেশমেন্ট কক্ষে উক্ত ট্রেনটির কোন যাত্রী নাই। আ:নি: 193 খ: যে সকল স্টেশনে বাতি সমূহ সরবরাহকৃত , প্রজ্জলিত কিংবা অপসারিত হয়, উহাদের স্টেশন মাষ্টারগণ এই বিষয়ে দেখিবার জন্য দায়ী হইবেন যে, ট্রেন ছাড়িবার পূর্বে উহার ছাদ হইতে ল্যাম্পম্যান অবতরণ করিয়াছেন। আ:নি: 193 গ: স্টেশন মাষ্টার , একটি আসন্ন ট্রেনের জন্য লাইন পরিষ্কার জ্ঞাপক সংকেত দিবাপর সাথে সাথে দেখিবেন যে , সকল কর্তব্যরত কর্মচারী নিজ নিজ কর্মস্থলে সতর্ক অবস্থায় আছেন এবং ওয়াটারম্যানের নিকট পানীয় জলের পূর্ন সরবরাহ রহিয়াছে এবং রাতের বেলায়, স্টেশন বাতিগুলি প্রজ্জ্বলিত রহিয়াছে। স্টেশনটিতে ট্রেন আসন্ন হইবার সময় ঘন্টা বাজানো হইবে। টীকা: সা:নি: 115 , আ:নি:115 ক ও দ্রষ্টব্য: কার্যে অবহেলো সংবাদ প্রদান:194: স্টেশন মাষ্টার স্বীয় আদেশাধীন যে কোন রেলওয়ে কর্মচারীর তরফ হইতে গঠিত কার্যে অবহেলার সকল ঘটনা অবিলম্বে তাহার অব্যবহিত উপরওয়ালাকের অবগত করাইবেন।