distribution rules
নিয়মাবলী সরবরাহ এবং অন্যান্য দলিলপত্র বন্টন বা প্রদর্শন: 190:
স্টেশন মাষ্টার হইা নিশ্চিত করিবেন যে , (ক) তাহার অধীনস্থ যে সকল রেলওয়ে কর্মচারীকে 170 নং নিয়মের অধীনে এই নিয়মাবলীর অনুলিপি বা অনুবাদ সরবরাহ করা উচিত , তাহার প্রত্যেক যথাযথভাবে তাহা গ্রহণ করেন।
(খ) শুদ্ধিপত্র এবং পরিশিষ্টসহ , যদি থাকে , কার্যকরী ওয়ার্কিং টাইম টেবিল, কার্যবিধি ও নির্দেশাবলী এবং লাইনের পরিচালন সংক্রান্ত অন্যান্য বিজ্ঞাপনসমূহ প্রয়োজনমত সঠিকভাবে বন্টিত এবং প্রদর্শিত হয়।
(গ) যদি উক্ত স্টেশন হইতে ট্রাফিক বুক করা হয় তাহা হইলে স্টেশনটিতে সময়পঞ্জি ও ভাড়ার হারের তালিকা সঠিকভাবে প্রদর্শিত হয় এবং
(ঘ) জনসাধারণের পরিদর্শনের জন্য আইনের অনুলিপি এবং মাল ও যাত্রী ট্যারিফ সমূহ পাওয়া যায়।