signal point
সমগ্রকার্য পরিচালন যন্ত্রের জন্য দায়িত্ব:187:
স্টেশন মাষ্টার তাহার স্টেশনের সমস্থ সিগনাল, পয়েন্ট , লেভেল ক্রসিং গেটসমূহ েএবং ট্রেন পরিচালন যন্ত্রাদি যথাযথ কার্যকর অবস্থায় রাখার জন্য দায়ী থাকবেন এবং তাহাকে যে কোন ক্রটি ধরা পড়িলে তৎক্ষণাৎ তাহা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করিবেন।
আ:নি: 187 ক: সকল স্টেশন মাষ্টার প্রত্যক একটি নির্দিষ্ট সময়ে অবশ্যিই দেখিবেন যে সিগনাল, সিগনাল বাতি, পয়েন্ট সমূহ এবং অন্যান্য স্টেশন পরিচালন ব্যবস্থাদি কার্যকর অবস্থায় আছে এবং উক্ত পরীক্ষার ফলাফল স্টেশনে রোজনামচার বা স্টেশন ডায়েরীতে লিপিবদ্ধ করিবেন।
আ:নি: 187 খ : অবশ্যই সকল পয়েন্ট প্রত্যেক পরিষ্কার করিতে হইবে।
আ:নি: 187 গ: ক্রটি বা ক্ষয়ক্ষতির সংবাদ প্রদানের বিষয়ে 39 , 44 এবং 161 নং সাধঅরণ নিয়ম সমূহের আনুঙ্গিক নিয়মাবলী অনুসরণ করা হইবে।