BD Railway Tools

← All General Rules · GR 185

station masters additions responsibility

স্টেশন মাষ্টারের অতিরিত্ব দায়িত্ব:185

কার্যপরিচালন বিষয়ে স্টেশন মাষ্টারের দায়িত্ব:185: (ক) স্টেশনে অথবা স্টেশন সীমার মধ্যে তাহার আজ্ঞাধীন স্থায়ী অথবা অস্থায়ীভাবে নিযুক্ত বিভিন্ন কর্মচারীর উপরে ন্যস্ত কর্তব্যকর্মের সম্পাদনের জন্য স্টেশন মাষ্টার দায়ী থাকিবেন, েএবং এইরূপ কর্মচারীবৃন্দ স্টেশন কার্য পরিচালন বিষয়ে তাহার ক্ষমতাধীন ও নির্দেশাধীন হইবেন। (খ) স্টেশনের সাধারণ কার্য পরিচালন যাহাতে সমকালীন বলবং নিয়মানুসারে নিষ্ঠার সহিত সম্পাদিত হয় সেই বিষয়েও স্টেশন মাষ্টার দায়ি থাকিবেন। আ:নি: 185 ক: সংশ্লিষ্ট স্টেশনের ইন্টারলকিং পদ্ধতি সম্পর্কিত জ্ঞানের উপর একটি পরীক্ষায় সন্তোষজনকভাবে উত্তীর্ণ হইবার আগে এবং রেলওয়ে প্রশাসন কর্তৃক এই ব্যাপারে নিযুক্ত একজন রেলওয়ে কর্মচারী কর্তৃক প্রদত্ত উপযুক্ততার সনদপত্র লাভ করা ব্যতীত কোন ব্যক্তি অনুরূপ ইন্টারলকড স্টেশনের দায়িত্বে নিয়োজিত হইবেন না। আ:নি: 185 খ: ইন্টারলকিং এর বিষয়ে উপযুক্ততার সনদপত্র প্রাপ্ত কোন স্টেশন মাষ্টার বা সহকারী স্টেশন মাষ্টার যদি 12 মাসের বেশী কোন ইন্টারলকড স্টেশন কাজ না করেন, তাহা হইলে তাহাকে একটি ইন্টারলকড স্টেশন নিয়োগের পূর্বে পুনরায় পরীক্ষা করিতে হইবে। আ:নি: 185 গ: এই আনুষঙ্গিক নিয়মের (ক) তে বর্ণিত উপযুক্ততার সনদপত্র তিন বছরের জন্য কার্যকর থাকিবে। আ:নি: 185 ঘ: কর্মচারীগণের নাম এবং ঠিকানা সমূহ : স্টেশন মাষ্টার স্টেশনের সহিত সংশ্লিষ্ট কর্মচারীগণের নাম িএবং স্টেশন সীমার বাহিরে বসবাসকারীদের ক্ষেম্রে প্রত্যেক পূর্ন ঠিকানা সম্বলিত , একটি রেজিষ্টার রক্ষঅ করিবেন। বাসস্থঅন বদলকারী যে কোন ব্যক্তি এ বিষয়ে স্টেশন মাষ্টারকে অবহিত করিবেন। আ:নি: 185 ঙ: ক্য্যশ বহিসমূহ: স্টেশন মাষ্টার সকল ক্যাশ বহির সঠিক রক্ষণ এবং উহাদের মেধ্যে যে কোন খঅত হইতে প্রাপ্ত সকল টাকা হিসাবে অন্তভুক্তির জন্য ব্যক্তিগতভাবে দায়ী । তিনি প্রত্যেক বহি গুলিতে সহি দিবেন, অন্তুভুক্তি সমূহের নিভূলতা প্রত্যায়ন করিবেন এবং দেখিবেন যে নগদ অর্থ সমূহ সঠিকভাবে ক্যঅশ অফিসে জমাকৃত হইয়াছে। আ:নি: 185 চ: টোকা বাহি পরিদর্শন: পরিদর্শনকারী কর্মকর্তাগণের মন্তব্য ্ও নির্দেশাবলীর জন্য প্রত্যেক বহি স্টেশন মাষ্টাররের ব্যক্তিগত জিম্মায় রক্ষিত থাকিবে এবং প্রত্যেকবার পরিদর্শনকারী কর্মকর্তাদের কোন সদস্য স্টেশনটি পরিদর্শন করা কালে সেটশন মাষ্টার কর্তৃক দাখল করা হইবে। ট্রাফিক পরিদর্শকগণ স্টেশটি প্রতিবার পরিদর্শন কালে িএই সকল বহি পরীক্ষা করিবেন এবং উহাতে স্বাক্ষর দান করিবেন। আ:নি: 188 ছ: আয় সমূহ হইতে নিত্য খরচাদি পরিশোধ্য নহে: প্রাত্যহিক আয় সমূহ সমূহ কোন অবস্থাতেই নিত্য খরচাদি পরিশোেধের জন্য ব্যবহৃত হইবে না। স্টেশন মাষ্টারগণ স্টেশনের জন্য মঞ্জরীকৃত খুচরা নগদ, যদি থাকে, অথবা নিজস্ব অর্থ হেইতে অনুরূপ খরচাদি পরিশেঅধ করিবেন এবং ঐ অংকের অর্থ স্বাভাবিক পদ্ধতিতে উশুল করিবেন, কিন্তু কোন অবস্থাতেই খরচকৃত টাকার রসিদ পাওয়ার আগে কোন বিল পরিশোধ করিবেন না। আ:নি: 185 জ: জনসাধারণের প্রতি শিষ্টাচার: স্টেশন মাষ্টারগণ যাত্রীসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি সব রকম শিষ্টাচার ও মনোযোগ প্রদান করিবেন। (2) জনসাধাররণ কর্তৃক আনীত অভিযোগসমূহের ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। ভাড়া প্রভৃতি সম্পর্কিত জনসাধারণের প্রশ্নসমূহের উত্তরগুলি ভদ্রোচিত ভাষায় দিতে হইবে এবং এতদুদ্দেশ্যে সরবরাহকৃত ফরমে যত্নের সহিত এবং স্পষ্ট করিয়া নিখিয়া স্টেশন মাষ্টার কর্তৃক তাহার নাম এবং পদবীসহ পুর্ণাঙ্গ দস্তখতকৃত হইবে। আ:নি 185 ঝ: পয়েন্টসম্যানদের পরীক্ষা: পয়েন্ট পরিচালনার কাজে যথার্থ পরীক্ষীত এবং কৃতকার্য হইয়াছেন এইরূপ ব্যক্তিগণ ছাড়া আর কাহাকেরও উক্ত কাজের অনুমতি দেওয়া যাইবে না। প্রত্যেক পয়েন্টসম্যান পরীক্ষতি এবং কৃতকার্য হইবার পর পরিবহণ পরিদর্শক প্রদত্ত একটি উপযুক্ততার সনদপত্র লাভ করবেন, যাহা নিরাপদ জিম্মায় উক্ত ব্যক্তির ব্যক্তিগত নথির সহিত বিভাগীয় পরিবহণ কর্মকর্তার দপ্তরে নথিভুক্ত থাকিবেন।