BD Railway Tools

← All General Rules · GR 183

advertisement before leave job

চাকুরি ছাড়িবার পূর্বে বিজ্ঞপ্তি:183

চাকুরী ছাড়িবার পূর্বের বিজ্ঞপ্তি:183: প্রত্যেক রেলওয়ে কর্মচারী চাকুরী ছাড়িবার পূর্বে রেলওয়ে প্রশাসনকে তাহার চাকুরী চুক্তিতে নির্ধারিত সময়ের বিজ্ঞপ্তি (যদি থাকে) অথবা, যদি এইরূপ বিজ্ঞপ্তি নির্ধারিত না থাকে তাহা হইলে , এক মাসের লিখিত বিজ্ঞপ্তি প্রদান করিবেন। আ:নি: 183 ক: এই নিয়মের অধীনে একজন রেলওয়ে কর্মচারী তাহার চাকুরী ছাড়িবার ইচ্ছার বিষয়ে এক মাসের বিজ্ঞপ্তি প্রদান করিতে বাধ্য , অন্যথায় তিনি নিজের একমাসের বেতন কাটা যাইবার যোগ্য হইবেন। কোন কর্মচারী এই নিয়মে বর্ণিত এক মাসের বিহ্ঝপ্তি প্রদান ছাড়াই ,চাকুরী ছাড়িলে , যদি এইরূপ করিবার দরকার হয়, পলাতক হিসাবে গণ্য হইবে এবং মহা ব্যবস্থাপকের বিবেচনা সাপেক্ষে প্রভিডেন্ট সুবিধার পুরা বা আংশিক বোনাস কর্তনের মাধ্যমে অনুচ্ছেদ 29 পরিষিষ্ট 1 , রেলওয়ে এষ্টাবলিশমেন্ট কোড (বিধি) ভলিউম 2 , এর অধীনে ব্যবস্থাপ্রাপ্ত হইতে পারেন। চাকুরী ছাড়িবার সময়ে রেলওয়ের সম্পত্তি সমর্পন : 184 : যখন কোন রেলওয়ে কর্মচারী চাকুরী ছাড়িয়া দেন , তখন তিনি তাহার জিম্মায় রক্ষিত রেলওয়ে প্রশাসনের যে কোন সম্পত্তি রেলওয়ে প্রষাসনের নিকট বা উক্ত প্রশাসন কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ব্যক্তির নিকট সমর্পন করিবেন।