addicted
কর্তব্যরত অবস্থায় মদ, তাড়ি ইত্যাদি গ্রহণ: 180 :
(ক): কোন রেলওয়ের কর্মচারী নেশাগ্রস্থ অবস্থায় কর্তব্য কর্মে উপস্থিত হইবেন না।
(খ) : ট্রেন পরিচালনের সহিত প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত কোন রেলওয়ে কর্মচারী কর্তব্যরত অবস্থায় বা উর্দি পরিহিত অবস্থায় বিশেষ নির্দেশাবলী অনুসারে ব্যতীত মদ, তাড়ি ইত্যাদি গ্রহণ করিবেন না। (রেলওয়ে আইনের 120 নং ধারা দ্রষ্টব্য)
120 নং ধারা: যদি কোন ব্যক্তি কোন রেল যানের ভিতরে কিংবা রেলওয়ের কোন অংশে
(ক) নেশাগ্রস্থ অবস্থায় থাকেন কিংবা
(খ) যে কোনরূপ উৎপাত বা অশালীন কাজ করেন অথবা অশ্লীল ভাষ্য ব্যবহার করেন কিংবা
(গ) ইচ্ছাকৃত ভাবে এবং আইন সংগত অজুহাত ছাড়া কোন যাত্রীর আরাম আয়েশে বিগ্ন ঘটান কিংবা কোন বাতি নিভাইয়া ফেলেন ,
তবে , কোন ভাড়া যাহা তিনি পূর্বে প্রদান করিয়া থাকিতে পারেন এবং কোন পাশা বা টিকেট যাহা তিনি পূর্বে লাভ করিয়া বা কিনিয়া থাকিতে পারে, তাহা বাজেয়াপ্ত করা ছাড়াও তাহাকে 50 টাকা পর্যন্ত জরিমানা করা হইবে এবং যে কোন রেলওয়ে কর্মচারী কর্তৃক তিনি রেলওয়ে এলাকা হইতে বহিষ্কৃত হইবার যোগ্য হইবেন।
আ:নি: 180 ক:
চালক , গার্ড , শান্টার এবং ফায়ারম্যানগণের প্রথম শ্রেণীর রিফ্রেশমেন্ট কক্ষে প্রবেশ নিষিদ্ধ এবং চলন্ত ট্রেনে কর্তব্যরত অবস্থায় তাহাদিগকে কোনরূপ উত্তেজন পানীয় পরিবেশন করা যাইবে না।
আ:নি: 180 খ:
নেশাগ্রস্থ হওয়ার শাস্তি: কোন রেলওয়ে কর্মচারীকে , কর্তব্যরত থাকা বা না থাকা কালে নেশঅগ্রস্থ অবস্থায় রেলওয়ে এলাকায় পাওয়া গেলে তিনি সরাসরি বরখাস্থ বা জরিমানার যোগ্য হইবেন।
আ:নি: 180 গ:
নেশাগ্রস্থ সংক্রান্ত সাক্ষ্যপ্রমাণ : কোন নেশঅগ্রস্থতার ঘটনা বা যাহা নেশাগ্রস্থতা বলিয়অ প্রতীয়মান হয় এমন ঘটনা পরিলক্ষিত হইলে , সম্ভব হইলে তৎক্ষণায় একটি ডাক্তারী প্রতিবেদন এবং দুইজন নিরপেক্ষ স্বাক্ষীর সাক্ষ্যও গ্রহণ করিতে হইবে।
আ:নি: 180 ঘ:
স্বভাবজাত অমিতাচার: অমিতাচারী স্বভাবসমূহ , কর্তব্যরত অবস্থায় হউক বা অন্য কোন অবস্থায় হউক , রেলওয়ে কার্যের জন্য অনুপযুক্ততা বলিয়া বিবেচিত হইবে এবং অমিতাচারী বলিয়অ পরিচিত কোন ব্যক্তি শুধুমাত্র ঐ কারণেই বরখাস্তযোগ্য হইবেন।
আ:নি:180 ঙ:
কোন রেলওয়ে কর্মচারী , কর্তব্যরত থাকুন বা না থাকুন , উর্দি পরিহিত অবস্থায় স্টেশন প্লাটফর্মের উপর ধুমপান করিবেন না।