absence
কর্তব্যকর্মে অনুপস্থিতি:179:
(ক) কোন রেলওয়ে কর্মচারী তাহার উপরস্ত কর্মকর্তার অনুমতি ব্যতীত কর্তব্যকর্ম হইতে অনুপস্থিত থাকিতে পারিবেন না, অথবা তাহার হাজিরার নির্ধারিত সময় পরিবর্তন করিবেন না বা অন্য কোন রেলওয়ে কর্মচারীর সহিত কর্তব্যকর্ম বদল করিবেন না।
(খ) কোন রেলওয়ে কর্মচারী অসুস্থতার কারণে কর্তব্যকর্ম হইতে অনুপস্থিত থাকিতে চাহিলে অবিলম্বে তাহা তাহার উপরস্থ কর্মকর্তাকে জানাইবেন এবং উপযুক্ত কোন ব্যক্তির উপর স্বীয় দায়িত্বভার অপর্িত হইবার পূর্বে তাহার কর্তব্যকর্ম ত্যাগ করিবেন না।
আ:নি:179 ক :
কোন কর্মচারী , অসুস্থতা হেতু কর্তব্যকর্মে যোগদানে নিজেকে অক্ষম দেখিতে পাইলে একজন বিকল্প কর্মচারীকে সংগ্রহ করিবাপর মত যথেষ্ট সময় পূর্বে তাহা উপরওয়ালাকে অবহিত করিবেন এবং তৎক্ষণাৎ একজন যথাযথ ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তার সহিকৃত কর্তব্যপালনে অনুপযুক্ততার ডাক্তারী সনদপত্র দাখিল করিবেন। ডাক্তারী সনদপত্র প্রাপ্তি কোন রেলওয়ে কর্মচারীকে স্বীয় বিভাগীয় প্রধান বা বিভাগীয় কর্মকর্তার অনুমিতি ব্যতিত কর্মস্থল ত্যাগ করিবার অধিকার প্রদান করে না। কোন রেলওয়ে কর্মচারী, যিনি অসুস্থ এবং চিকিৎসাধীন থাকাকালে বিভাগীয় প্রধান বা বিভাগীয় কর্মকর্তার অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করেন তিনি নিজেকে সরাসরি বরখাস্থযোগ্য করেন।
আ:নি: 179 খ:
রেলওয়ের সকল কর্মচারী, যাহাদের ডাক্তারী ছুটি মঞ্জুর হইয়াছে কিন্তু ছুটি শেষে কার্যে যোগদান করেন নাই, কিংবা তাহাদের ছুটি বর্ধিত করা প্রয়োজন মর্মে ডাক্তারী সনদপত্র সমর্থিত প্রয়েঅজনীয় খবর দেন নাই। তাহার উক্ত ছুটি মঞ্জুরীর দিন হইতে পুরা মেয়াদের বেতন কাটা যাইবার যোগ্য বিবেচিত হইবেন।
আ:নি: 179 গ:
ছোয়াচে রোগের বিজ্ঞপ্তি :
কোন রেলওয়ে কর্মচারী, যাহার বাড়ীতে গুটি বসন্ত অথবা এই পুস্তকের দ্বিতীয় খন্ডের প্রথম অধ্যায়ের 6 নং নিয়মে বর্ণিত অন্যকোন ছোয়াচে রোগ থাকিতে পারে, তিনি এই বিষয়ে যথাযথ ক্ষমতাপ্রাপ্ত মেডিকেল কর্মকর্তাকে যথার্থ বিজ্ঞপ্তি প্রদান এবং তাহার অনুমতি গ্রহন ব্যতীত উক্ত সময়ে কর্তব্যকর্মে যোগদান করিবেন না। এইরূপ অবস্থায় মেডিকেল কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছোয়াচে রোগের আশঙ্খা দূরীভূত হইবার রিপোর্ট না পাওয়া পর্যন্ত ডাক্তারী সনদপত্রের ভিত্তিতে উক্ত কর্মচারীর অনুপস্থতি থাকিবার ছুটি মঞ্জুর করা হইবে।
আ:নি: 179 ঘ:
অসুস্থতার পর কার্যে পুনরায় যোগদানের পূর্বে কর্মচারীগণকে রেলওয়ে মেডিকেল কর্মকর্তার প্রদত্ত সঠিকভাবে সহিকৃত স্বাস্থ্য যোগ্যতার সনদপত্র দাখিল করিতে হইবে।8