uniform
কর্তব্যকর্মে হাজিরার সময়:178
প্রত্যেক রেলওয়ে কর্মচারী তাহার কর্তব্যকর্মে রেলওয়ে প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়ে উপস্থিত থাকিবেন এবং তাহার কাজের প্রয়োজন হইতে পারে এইরূপ যে কোন সময়েও াইদষ্ট হইলে উপস্থিত থাকিবেন।
আ:নি: 178 ক :
সকল রেলওয়ে কর্মচারী , যাহাদের উর্দি (ইউনিফরম) পরিহিত থাকা প্রয়োজন, কর্তব্যরত অবস্থায় উক্ত পোষাক পরিধান করিনেবন। স্টেশন মাষ্টারগণকে দেখিতে হইবে যে পোশাকগুলি পরিষ্কার আছে এবং ঠিকমত পরিধান করা হইয়াছে। উর্দি প্রাপ্ত হন নাই এইরূপ কোন কর্মচারীকে বা কোন প্লাটফর্ম ভেন্ডারকে তাহারা নোংরা পোশঅক কিংবা দৃষ্টিকটু পোশাক পরিধান করিতে দিবেন না।
আ:নি: 178 খ :
যাত্রীবাহী ট্রেনসমূহ প্লাটফর্মে থাকাকালে কর্তব্যরত নহেন এইরূপ রেলওয়ে কর্মচারীদের প্লাটফর্মে ফোরাফিরা করা নিষিদ্ধি।