BD Railway Tools

← All General Rules · GR 15

calling on and routing signal

কলিং অন ও রুটিং সিগনাল:15

রুটিং সিগনাল ও কলিং অন সিগনাল: 15; (অ) অবস্থানগত অসুবিধার কারণে হোম সিগনালের নির্দেশের অপর্যাপ্ততার পরিপ্রেক্ষিতে চালককে দুই বা ততোধিক বাহির হইয়া যাওয়া লাইনের মধ্যে কোনটি তাহার জন্য প্রস্তুত রাখা হইয়াছে তাহা নির্দেশ দেওয়ার জন্য ব্যবহৃত বিশেষ ব্রেকেটেড সিগনালকে রুটিং সিগনাল বলে। (আ) কলিং অন সিগনাল ঃ ইহা ক্ষুদ্র বাহু বিশিষ্ট এমন একটি সিগনাল যাহা একটি স্টপ সিগনালের বাহুর নীচে একটি খুঁটিতে থাকিয়অ ট্রেনের সম্মুখে অগ্রসর হওয়া নিয়ন্ত্রণ করে। উপরের স্টপ সিগনালের বাহুটি যদি নিষেধজ্ঞাপক অবস্থায়ও থাকে, তবু কলিং অন সিগনালটির বাহুর অনুমতিজ্ঞাপক অবস্থা চালককে তাহার ট্রেনসহ সতর্কতার সহিত সামনে অগ্রসর হইববার অধিকার দান করে। টীকাঃ (1) কলিং অন সিগনাল যদি রাতের বেলায় সাদা আলো দেখায় তাহা হইলে বুঝিতে হইবে যে উহা নিষেধজ্ঞাপক অবস্থায় আছে। (2) কোন চলন্ত ট্রেন সংশ্লিষ্ট কলিং অন সিগনালের খুঁটির গোড়ায় আসিয়া থামিবার আগে উক্ত সিগনালটিকে অনুমতিজ্ঞাপক অবস্থায় নেওয়া যাইবে না। আঃ নিঃ 15 (ক) : কোন কলিং অন সিগনাল ইহার অনুমতিজ্ঞাপক অবস্থায় একটি ট্রেন বা ইঞ্জিনকে ইহার খুঁটি অতিক্রম করিবার এবং লাইনটি যতদূর পর্যন্ত পরিষ্কার আছে ততহদূর অথবা সামনের নিষেধজ্ঞাপক সিগননালটি পর্যন্ত অগ্রসর হইবার অধিকার দান করে। কলিং অন সিগনাল সমূহ শুধুমাত্র কলিং অন ট্রেনের বেলায় ব্যবহৃত হইবে এবং কোন অবস্থাতেই ইহাকে সাঃ নিঃ 1(16) বর্ণিত অগ্রসর হইবার অধিকার (অথরিটি টু প্রসীড) হিসাবে ব্যবহার করা যাইবে না। আঃ নিঃ 15(খঝ) : কালার লাইট (রুঙ্গিন আলো) স্টপ সিগনালের নীচে লাগানো বিদ্যুত পরিচাীলত কলিং অন সিগনাল এ ইহার অনুমতিজ্ঞাপক অবস্থায় সাপদা আলো আলোকিত ইংরেজী ‘সি’ অক্ষর থাকে এবং তখন উপরের স্টপ সিগনালটি বিপদজ্ঞপক অবস্থায় থাকা সত্ত্বেও ইহা ট্রেনের চালককে সতর্কতার সহিত যদূর পর্যন্ সংশ্লিষ্ট লাইনটি পরিষ্কার আছে ততদূর পর্যন্ত অগ্রসর হইবার অধিকার প্রদান করে।