fire
অগ্নিকান্ড: 169:
রেলওয়ের সম্পত্তির ক্ষতি করিতে পারে, এরূপ আগুন কোন রেলওয়ের কর্মচারী দেখিতে পাইলে , তিনি তাহা নিভাইয়া ফেলিবার জন্য এবং উহার ছড়াইয়া পড়া নিবারণ করিবার জন্য সম্ভাব্য সমস্থ ব্যবস্থা গ্রহণ করিবেন। এবং ঘটনাটি সম্পর্কে নিকটবর্তী স্টেশন মাষ্টারকে জানাইবেন । বৈদ্যুতিক সরঞ্জামাদিতে আগুন লাগিলে তিনি আগুন নিভাইবার জন্য এই ধরণের কোন উদ্যোগ নিবেন না, তবে সকল ক্ষেত্রেই নিকটবর্তী স্টেশন মাষ্টারকে অবিলম্বে সংবাদ দিবেন যদি না অন্যবিধ ব্যবস্থঅ গ্রহণের জন্য তিনি বিশেষ নির্দেশ প্রাপ্ত হইয়া থাকেন। স্টেশন মাষ্টারগণ বৈদ্যুতিক যন্ত্রপাতিতে আগুন ধরিবার সংবাদ পাইবার পরে বিশেষ নির্দেশানুযায়ী ব্যবস্থ্যা গ্রহণ করিবেন।
আ:নি 169 ক: স্টেশন সীমার বা স্টেশনে ট্রেনর কোন কামরার বৈদুতিক যন্ত্রপাতিতে আগুন লাগিলে ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড মেইন সুইচটি বন্ধ করিয়া দিবেন এবং ট্রেনের প্রান্তিক কেন্ট কাপলিংটি বিচ্ছিন্ন করিয়া কামরাটি বৈদ্যুতিকভাবে পৃথক করিয়া দিবেন।
অতঃপর আগুন নিবাইবার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করিবেন এবং যাহাতে আগুন ছড়াইয়া না পড়ে সেই ব্যবস্থঅ নিবেন এবং নিকটতম স্টেশন মাষ্টার ও বিদ্যুৎ কর্মীকে ঘটনাটি সম্পর্কে সংবাদ দিবেন। গাড়ীটি জেনারেটিং কোচ হইলে , যদি সম্ভব হয় তাহা হইলে , সেটিকে ট্রেন হইতে বিচ্ছিন্ন করিয়া দিবেন। যদি কামরাটি কোন কারণ বশতঃ বিচ্ছিন্ন করা সম্ভবপর না হয় তাহা হইলে বেষ্ট ফাসেনারের পিন খুলিয়া বেল্টটি সরাইয়া ফেলিবেন এবং পুনরায় লাগাইবেন না যতক্ষণ না বিদ্যুৎ বিভাগের কর্মী কর্তৃক পরীক্ষা করা হয়। যে তড়িৎ কর্মী কারমাটি পরীক্ষঅ করিবেন বেল্টটি তাহাকে হস্তান্তর করিবেন।
আ:নি: 169 খ : নির্ধারিত ট্রেন ব্যতিরেখে স্টেশন ইয়ার্ডে দন্ডায়মান কোন গাড়ীর কামরায় বৈদুতিক সরঞ্জামাদিতে আগুন লাগিলে স্টেশন মাশ্টার সংবাদ পপাওয়ার সঙ্গে সঙ্গে উহার মেইন সুইচটি বন্ধ করিয়া দেবেন, গাড়ীটি অন্যান্য গাড়ী হইতে বিচ্ছিন্ন করিয়া দেবেন িএবং আগুন নিভাইবার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করিবেন। আগুন যাহাতে ছড়াইয়অ না পড়ে তাহার ব্যবস্থা করিবেন এবং নিকটর্বী বিদ্যুৎ বিভাগের কর্মী কর্তক গাড়ীটি চলাচলের জন্য উপযুক্ততা বিষয়ে প্রত্যায়ণ করা হয় ততক্ষণ পর্যন্ত উহাকে চালাইবেন না।
আ:নি: 169 গ: যদি স্টেশনে স্থাপিত 220 ভোল্টের বৈদুতিক যন্ত্রাদিতে আগুন ধরে তাহা হইলে অবিলম্বে স্টেশন মাষ্টার বৈদ্যুতিক যন্ত্রাদি সংস্থাপনের ভারপ্রাপ্ত কোন কর্মীকে সংবাদ দিবেন।