বিকলতা: 165:
বিকলতা অথবা দুর্ঘটনার সংবাদ প্রেরণ: যদি ইঞ্জিনটি কোপন কারণবশত: অগ্রসর হইতে না পারে তাহা হইলে ট্রেনের গার্ড দুর্ঘটনার প্রকৃতি এবং কারণ সম্বন্ধে বর্ণনা দিয়া নিকটবর্তী স্টেশন সংবাদ প্রেরণ করিবেন এবং সাহায্য চাহিয়া পাঠাইয়া থাকিলে যতক্ষণ না সাহায্য আসিয়া পৌছিবে ততক্ষণ পর্যন্ত তিনি ইঞ্জিন অথবা ট্রেনের কোন অশেকে চলিতে অনুমতি দিনেব না। অবশ্য যদি পরবর্তকালে ট্রেনটি চলিতে সক্ষম হয় তাহা হইলে হাটার গাতিতে চীরতে পারে। তাবে সেক্ষেত্রে একজন উপযুক্ত কর্মচারীকে হাত সিগনাল ও পটকা সহকারে পাঠানো হইবে যিনি ট্রেনটির সম্মুখে কমপক্ষে 400 মিটার বা এক চতুর্থাশ মাইল দুরে থাকিয়া উহার সুরক্ষা করিবেন। একই নিয়মে ট্রেনটির অপরদিকও সুরক্ষা করিতে হইবে।
আ:নি: 165 ক : যখন কোন ট্রেন বাধাপ্রাপ্ত হয় তখন সংশ্লিষ্ট ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড সা:নি: 164 অনুসারে পূর্ব সতর্কতা ব্যবস্থা লিইবার পর পরিশিষ্ট 7 মোতাবেক সম্ভব্য দ্রুততম উপায়ে দূর্ঘটনা বিষয়ে নিকটতম স্টেশন মাষ্টারকে সংবাদ দিবার জন্য পদক্ষেপ গ্রহণ করিবেন।