টীকা: (1) এইরূপ ক্ষেত্রে , কোন সেতুন উপর দিয়া একসাথে সংযুক্ত অবস্থায় ইঞ্জিন চলাচলের উপর প্রকৌশল নিয়ন্ত্রণ বলবং থাকিলে সেখানে ইঞ্জিন বিযুক্ত করিয়া পৃথক পৃথক ভাবে এইভাবে এইরূপ সেতু অতিক্রম করিতে হইবে।
(2) যদি কোন সেকশনে মুখোমুখী অবস্থানরত ইঞ্জিনদ্বয় একত্রে সংযুক্ত হইতে না পারে, তাহা হইলে পরস্পরে বিষয়ে সচেতন থাকিয়া একটিকে সামনে এবং অপরটিকে পিছন রাখিয়া পৃথক পৃথক ভাবে চালানো হইবে এবং উভয়ের মধ্যে নিরাপদ দৗরত্ব বজায় রাখিতে হইবে যাহাতে সম্মুখের ইঞ্জিনটিকে থামিতে হইলে অনুসরণকারী ইঞিঝ্নটিও থামিতে পারে।
(5) এইরূপ কোন ক্ষেত্রে কার্য পরিচালনার বিশন বিররণী নিন্মোক্ত উদাহরণ পাওয়া যাইবে।
ক এবং খ দুইটি স্টেশন
প একটি নিন্মগামী ট্রেন
ফ একটি উর্ধগামী ট্রেন
গ হইল প ট্রেনটির ইঞ্জিন
ঘ হইল ফ ট্রেনটির ইঞ্জিন
প ট্রেনটি ক স্টেশনে পৌছিবার পরে, স্টেশন মাষ্টার তাহার অনুসন্ধার বাহিতে একটি অনুসন্ধান বার্তা লিখিবেন এবং উহার একটি অনুলিপি সাধারণ টেলিগ্রাফ পত্রে লিখিয়া ইঞ্জিনের চালকের নিকট হস্তান্তর করিবেন।
প ট্রেনটি ক ষ্টেশনে পৌছিবার পরে , স্টেশন মাষ্টার তাহার অনুসন্ধান বাহিতে একটি অনুসন্ধান বার্তা লিখিবেন এবং উহার একটি অনুলিপি সাধারণ টেলিগ্রাফ পত্রে লিখিয়া ইঞ্জিনের চালকের নিকট হস্তান্তর করিবেন।
স্টেশন মাষ্টার গ ইঞ্জিনের চালককে ক স্টেশনটিতে ট্রেন বিহীন অবস্থঅয় বা কোন ট্রেনের সহিত সংযুক্ত অবস্থায় ফিরিয়া আসিবার জন্য অনুমতি প্রদান করিয়া ওপিটি 249 পত্র সমেত সাধারণ টেলিগ্রাফ পত্রে লিখিত একটি শর্তসাপেক্ষ লাইন ক্লিয়ার পত্রও প্রদান করিবেন।
এইসকল কাগজ পত্র পাইবার পর, গ ইঞ্জিনের চালক তাহার ইঞ্জিনটি বিচ্ছিন্ন করিয়া খ স্টেশন অভিমুখে সতর্কতার সহিত অগ্রসর হইবেন।
সেকশনে গ ইঞ্জিন খ স্টেশন হইতে ওপিটি 248 এর ভিত্তিতে আগত ঘ ইঞ্জিনের সাক্ষাৎ পাইলে এই নিয়ম সমূহের উপ অনুচ্ছেদ (4) এর অনুসারে কোন ট্রেনটি অগ্রাধিকার পাইবে সেই বিষয়ে আলোচনার পরে, ইঞ্জিনদ্বয় একত্রে সংযুক্ত হইবে এবং মনোনীতে স্টেশন অভিমুখে, যাহা এই ক্ষেত্রে খ স্টেশনরূপে ধরা হইয়াছে, রওনা হইবে।
খ সেটশন পৌছিবার পর গ ইঞ্জিনটির চালক তাহাকে প্রদত্ত শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার সমেত অনুসন্ধান বার্তাটি স্টেশন মাষ্টারের নিকট প্রদান করিবেন।
খ স্টেশনের স্টেশন মাষ্টার যথানিয়মে অনুসন্ধান বার্তাটি লিপিবদ্ধ করিবেন এবং তাহার নিন্ম গামী লাইন ক্লিয়ার বহিতে ক স্টেশনে ফ ট্রেনটি গিয়া পৌছিবার পর সেখান হইতে ছাড়য়িা আসিবার অনুমতি দান করিয়া প ট্রেনটির জন্য একটি শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার বার্তঅ লিপিবদ্ধ করিবেন এবং সাধারণ টেলিগ্রাফ পত্রে লিখিত উহার একটি অনুলিপি গ ইঞ্জিনের চালকের নিকট হস্তান্তর করিবেন।
(খ) : স্টেশনে পৌছিবার পরে, ফ ট্রেনটি যথারীতি উহার স্বাভাবিক ভ্রমণ শুরু করিবে। গ ইঞ্জিনের চালক লাইন ক্লিয়ার বাতৃাটি ক ষ্টেশন মাষ্টারকে প্রদান করিবেন এবং তিনি একটি শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার সুচক অধিকার পত্র প্রস্তুত করিবেন যাহার ভিত্তিতে গ ইঞ্জিনটি প ট্রেনটিকে খ স্টেশন অভিমুখে লইয়া যাইবে।
টীকা: যেহেতু বাংলাদেশ রেলওয়েতে সাধারণত : শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার ব্যবহার হয় না এবং শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার ব্যবহার হয় না এবং শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার পত্রটি আড়াআড়িভাবে বাতিলকৃত শ্বদটি মুদ্রিত থাকে, সেইহেুত ইহা লিখিত এবং চালককে প্রদত্ত হইবার পুর্বে উক্ত মুদ্রিত বাতিল করণ স্টেশন মাষ্টার কর্তৃক কর্তিত এবং স্বাক্ষর দানকৃত হইতে হইবে। (প্রথম খন্ডের পরিশিষ্ট 4 এর 4র্থ অনুচ্ছেদ দ্রষ্টব্য)
(6) কোন লাইট ইঞ্জিন সেকশনের মধ্যে একটি ট্রেন ইঞ্জিনের সাক্ষাৎ লাভ করিলে, সবর্দা উক্ত ইঞ্জিনদ্বয় ইঞ্জিনটি যে স্টেশন হইতে আসিয়াছে তথায় যাইবে এবং অপর ট্রেনটির জন্য লািইন ক্লিয়ার গ্রহণ করিবে।
বি: দ্র: উপরে বর্ণিত অনুচ্ছেদ (4) এর টীকা করিবে।
(7) অনুচ্ছেদ (5) এ বর্ণিত উদাহরণে যদি খ স্টেশন গ ও ঘ ইঞ্জিনদ্বয় পৌছিবার পর অন্য আরেকটি উর্ধগামী ট্রেন ব কে অপেক্ষমান বা আসন্ন দেখিতে পায়, তাহা হইলে খ এর স্টেশন মাষ্টার বা ট্রেনটির জন্য একটি অনুসন্ধান বার্তা গ ইঞ্জিননের চালকের নিকট প্রদান করিবেন ডিনি তাহার ট্রেন সমেত ফিরিয়া আসিবার কালে সংগে করিয়া শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার বার্তার সহিত উক্ত অনুসন্ধান বার্তাও ফেরৎ আনিবেন। উপরোক্ত উদাহরণে বর্ণিত ড় ইঞ্জিনটি ক স্টেশনে ফেরৎ আসিয়া যদি দেখিতে পায় যে তথায় অন্য আরেকটি নিন্মগামী ট্রেন ম অপেক্ষমান বা আসন্ন , তাহা হইলে ক এর স্টেশন মাষ্টার ব ট্রেনটির জন্য শর্ত সাপেক্ষ লাইন ক্রিয়ার বার্তাপর সাথে সাথে ম ট্রেনটির জন্যও একটি অনুসন্ধান বার্তা গ ইঞ্জিনের চালকের নিকট প্রদান করিবেন এবং ব ট্রেনটির চালক তাহার সংগে করিয়া ম ট্রেনটির জন্য শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার বার্তা লইয়া আসিবেন।
(8) এইরূপ উভয় দিক হইতে অনবরত ট্রেন আসিতে থাকিলে , কেবলমাত্র প্রত্যেক দিক হইতে আগত প্রথম ট্রেনগুলির ইঞ্জিন বিচ্ছিন্ন করা হইবে এবং পরবর্তী অনুসন্ধান ও লাইন ক্লিয়ার বার্তাসমূহ ট্রেনগুলি দ্বারা বহনকৃত হইবে।
(9) অনুচ্ধেদ (5) এ উল্লিখিত উদাহরণে বর্ণিত গ ইঞ্জিনটি ঘ ইঞ্জিনটি ছাড়িবার পূর্বে খ স্টেশনে আসিয়া পৌছিলে এবং তথায় ফ ট্রেনটিকে অপেক্ষমান দেখিতে পাইলে , ইঞিজ্নদ্বয় ক স্টেশন হইতে প্রাপ্ত শর্ত সাপেক্ষ লাইন ক্লিয়ার পত্রের অনুমতির ক্ষমতাবলে ইস্যুকৃত লাইন ক্লিয়ার এর ভিত্তিতে তৎক্ষণাৎ ফ ট্রেনটিকে ক স্টেশন অভিমুখে লইয়া যাইতে পারিবে।
(10) অবশ্য কোন ট্রেন বিহীন ইঞ্জিন ওপিটি 248 বা ওপিটি 249 এর ভিত্তিতে আসিয়া পৌছিবার পর কোন ট্রেনকে অপেক্ষমান দেখিতে পাইলে , ট্রেন বিহীন ইঞ্জিনটি উহার ভ্রমণ অব্যাহত রাখিবে এবং অন্যৗ ইঞ্জিনটি বিচ্ছিন্ন হইবার পরে অনুচ্ছেদ (1) এর ভিত্তিতে অনুসন্ধান বার্তা সমেত পরবর্তি স্টেশনটিরন দিকে অগ্রসর হইবে।
(11) কার্য পরিচালনা কালে যদি টেলিযোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কোন এক প্রান্তে স্টেশন মাষ্টার বুঝিত পারেন যে তাহার নিকট বিপরীত দিক হইতে কোন ট্রেন আসন্ন হইবার পূর্বে একই দিকে যাইবার মত দুই বা তিনটি ট্রেন রহিয়াছে, তাহা হইলে প্রথম ট্রেনটির জন্য লাইন ক্লিয়ার পত্র আনিবার নিমিত্ত এবং সেই সাথে পরবর্তী ট্রেন গুলি প্রথমটির পরে 20 মিনিট অন্তর অন্তর ছাড়িয়া যাইবে এই মর্মে অবগত করিয়া তাহার স্টেশনে অপেক্ষারত থাকিতে পারে, এইরূপ দুই , তিন বা ততোধিক ট্রেনের জন্য লাইন ক্লিয়ার চাহিয়া প্রথম ট্রেনটির ইঞ্জনটিকে প্রেরণ করিবেন। চালক যে স্টেশনে তাহার ট্রেনটিকে রাখিয়া গিয়াছিলেন সেই স্টেশনে লাইন ক্লিয়ার এর ভিত্তিতে ছাড়িয়া দিবেন এবং উক্ত লাইন ক্লিয়ার পত্রের উপর লিখিয়া দিবেন যে অপর একটি ট্রেন (ইহাপর নম্বর এবং পূর্ণ বিবরণ প্রদান পূর্বক) 20 মিনিটের বিরতিতে উহাকে অনুসরণ করিয়া যাইবে।
সর্বশেষ ট্রেনটি ব্যতীত দ্বিতীয় এবং পরবর্তী ট্রেনসমূহ ছাড়বার কালে , লাইন ক্লিয়ার পত্রের উপর এই মর্মে উল্লেখ থাকিবে যে , সেকশনটির উপর দিয়া একটি ট্রেন 20 মিনিট পুর্বে ছাড়য়া গিয়াছে এবং ততিীয় ট্রেনটি (নম্বর পূর্ণাঙ্গ বিবরণ প্রদান পূর্বক) উহার পিছনে যাইবে। তৃতীয় (অথবা সর্বশেষ ) ট্রেনটির বেলায় উল্লেখ করিতে হইবে যে দুইটি (বা ততোধিক )ট্রেন 20 মিনিট অন্তর অন্তর ছড়িয়া গিয়াছে।
প্রত্যেক ক্ষেত্রে , এইরূপ বার্তা সমূহের জন্য গার্ড এবং চালকগণের প্রাপ্তিস্বীকার প্ত্রে দস্তখত প্রদান প্রয়োজন হইবে।
যদি দুইটি স্টেশনের মধ্যবর্তী এলাকায় ইহাদের কোন একটি ট্রেনকে থামািইবার প্রয়োজন হয়, তাহা হইলে সংশ্লিষ্ট গার্ড ট্রেনটির নিরাপত্তা বিধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন এবং যতক্সণ না চালক এই মর্মে নিশ্চিত হন যে গার্ড ট্রেনটিতে পুনরায় আরোহণ করিয়াছেন, ততক্ষণ তিনি তাহার ট্রেনটিকে পুরনায় ছাড়িবেন না। চালক সর্বদা তীক্ষ্ণ নজর রাখিবেন িএবং সম্মুখে কোন বাধা দৃষ্টিগোচর হইলে মুহুর্তের মধ্যে ট্রেনটি থামাইবার জন্য প্রস্তত থাকিবেন। যদি এইরূপে থামানো কোন ট্রেন কে পিছাইবার প্রয়োজন হয় , তাহা হইলে যতক্ষণ না ইহাকে অনুসরণকারী সকল ট্রেন আসিয়া একত্রে ইহার পিছনে থামে এবং সম্মিলিত কার্যক্রম সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত কোন অবস্থাতেই ইহাকে পশ্চাদদিকে চালানো হইবে না।
(12) অন্য কোন প্রকার যোগাযোগ ব্যবস্থা চালু থাকিলে টোকেন বা ট্যাবলেট যন্ত্র দ্বারা পরিচালিত সেকশন সমূহের ক্ষেত্রে উপরোক্ত পদ্ধতি প্রযোজ্য হইবে না। এই সকল ক্ষেত্রে 163 ঘ আনুষঙ্গিক নিয়মে বর্ণিত পদ্ধতি অনুসৃত হইবে। (13) স্বল্পদৈর্ঘ্য শাখা লাইন সমূহে , প্রধান (মেইন) লাইনের সহিত যুক্ত জংশনের স্টেশন মাষ্টার ইঞ্জিন না কটিয়া ওপিটি 248 বা ওপিটি 249 এর ভিত্তিতে ট্রেন সমূহকে উক্ত শাখা লাইনে যাইতে দিতে কিংবা লাইন ক্লিয়ার পত্র আনিবার জন্য প্রেরণ করিতে পারেন, তবে শর্ত থাকে যে , উক্ত শাখা লাইনের উপর অন্য কোন ইঞ্জিন নাই মর্মে তিনি নিশ্চিত হইবেন।
ইহা শুধুমাত্র শাখা লাইনের দিকে গমনকারী ট্রেন সমূহের বেলায় প্রযোজ্য , শাথা লাইন হইতে আগত ট্রেন সমূহের বেলায় নয়।
(14) একটি নিতান্ত স্থানীয় অচলাবস্থা বা সিগনালের অমনোযোগিত হেতু সৃষ্ট অবস্থা এই আদেশের আওতায় টেলিগ্রাফ যোগেোগ ব্যবস্থার অচলাবস্থা বা বিচ্ছিন্নতা হিসাবে বিবেচিত হইবে না, যদি না উক্ত সিগনাপলের অপর পাশের স্টেশনের মাধ্যমে সংশ্লিষ্ট স্টেশনের মনোযোগ আকর্ষণে ব্যর্থ হন।
(15) কোন কোন ক্ষেত্রে , যেদিকে ট্রেনটি অগ্রসর হইতেছে সেই দিকের দ্বিতীয় স্টেশন হইতে সরাসরি লাইন ক্লিয়ার পাওয়পা সম্ভব হইতে পারে, যদি তাহা মধ্যবর্তী তারের (ইন্টারমিডিয়েট ওয়্যার ) মাধ্যমে নেওয়া হয়। তবে , স্টেশন মাষ্টারগণকে নিশ্চিত হইতে হইবে যে , তাহাদের স্টেশনদ্বয়ের মধ্যবর্তী এলাকায় অন্য কোন ট্রেন নাই।
এই পন্থঅয় লাইন ক্লিয়ার বার্তা গ্রহণ করিবার কালে স্টেশন মাষ্টারগণ চরম সতর্কতা অবলম্বন করিবেন এবং এইরূপে লাইন ক্লিয়ার গৃহীত হইলে চালকগণকে প্রকৃত অবস্থা জানাইয়া ওপিটি 80 পত্রে একটি করিয়া সতর্কতা আদেশ প্রদান করিতে হইবে।
(16) যদি মারাত্বক ধরণের বিকলতার কাণে েইহা করা সম্ভব না হয়, অর্থাৎ যদি মধ্যবর্তী কার্য পরিচালনাও অচল হইয়া পড়ে, তাহা হইলে অতিশয় সতর্কতার সহিত উপরে বর্ণিত নিয়ম অনুসরণ করিতে হইবে।
ওপিটি 248 এবং ওপিটি 249 পত্রদ্বয় নিন্মরূপ : ওপিটি 248 উর্ধগামী ট্রেন সমুহের জন্য লাল কাগজে মুদ্রিত ৈএবং ইহার প্রতিটি অংশের উপর কোণাকুণি ভাবে সবুজ রং এ মুদ্রিত একটি ডোরা দাগ আছে। ( প্রথম খন্ডের পরিশিষ্ট 4 দ্রষ্টব্য)
ওপিটি 249 নিন্মগামী ট্রেন সমূহের জন্য লাল কাগজে কোন ডোরাগাদ ছাড়া মুদ্রিত হয়( প্রথম খন্ডের পরিশিষ্ট 4 দ্রষ্টব্য)
আ:নি: 163 জ : যদি এইরূপ মনে করিবার কারণ ঘটে যে, কোন দুইটি স্টেশনের মদ্যে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার অচলাবস্থঅ বন্যার কারণে ঘটিয়াছে, যাহা সংশ্লিষ্ট লাইনটিকে বিপজ্জনক করিয়া থাকিতে পারে, তাহা হইলে যতক্ষণ না উক্ত বিপজ্জনক বলিয়অ ধারণাকৃত সেকশনটি নিকটতম স্থানীয়থ পরিদর্শক , সহকারী স্থায়ীপথ পরিদর্শক কিংবা উক্ত বিভাগের (ডিভিশন) বিভাগীয় , প্রক্যেশলী কর্তৃক বিশেষভাবে অধিকারপ্রাপড্ত লাইন মিস্ত্রী দ্বারা পরিদর্শিত ও নিরাপদ বরিয়া প্রত্যায়নকৃত হয়, ততক্সণ কোন ট্রেনকে উক্ত সেকশনের উপর দিয়া চলাচল করিতে দেওয়া হইবে না।
উক্ত পরিদর্শন চালাইবার উদ্দেশ্য , সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগীয় কর্মচারী একটি লাইট ইঞ্জিন ব্যবহার করিবন যাহা জোড়া পথে 163 সচ আনুষঙ্গিক নিয়ম এবং একক পথে 163 চ আনুষঙ্গিক নিয়ম এবং একক পথে 163 ছ আনুষঙ্গিক নিয়ম অনুসারে পরিচালিত হইবে।