BD Railway Tools

← All General Rules

accident.

ওপিটি 248,249

আ:নি: 163-খ : দ্বৈত পথ সমূহের উভয় লাইনে বাধা: বিকলতা বা অন্য যে কোন কারণ হেতু উভয় লাইন ট্রেন চলাচলের জন্য বাধা প্রাপ্ত হইলে , অথবা যদি ইহা বিশ্বাস করিবার কারণ থাকে যে লাইনদ্বয় বাধাপ্রাপ্ত আছে তাহা হইলে বাধাটির প্রত্যেক পাশের স্টেশন মাষ্টারগণের তাৎক্ষণিক কর্তব্য হইবে সংশ্লিষ্ট সেকশনটিকে অবরোধ করা এবং প্রকৃত ঘটনা জানিবার জন্য সর্বোত্তম ব্যবস্থা নেওয়া । যদি প্রয়োজন হয় তবে যে কোন একজন বা উভয় স্টেশন মাষ্টার ইঞ্জিন ট্রলি বা গাড়ী যোগে বা পদব্রজে প্রতিবন্ধকতার স্থান অভিমুখে অগ্রসর হইবেন। (2) যতকষণ না উক্ত প্রতিবন্ধকতা প্রত্যাহৃত হয় ততক্ষণ প্রয়োজনবোধে ট্রেনসমূহ বাধাগ্রস্থ স্থনটি পর্যন্ত লাইন ক্লিয়ার ছাড়া অগ্রসর হইবার অনুমতি (ওপিটি 248 এবং 249 ) এর ভিত্তিতে পরিচালিত হইবে। ইহাতে পরিষ্কারভাবে লিখিত থাকিবে যে উক্ত ট্রেনসমূহ তৎক্ষণাৎ ফিরিয়া আসিবে না অন্য কোন অনুসরণ কারী ট্রেনের যাহা পাঠাইবার প্রয়োজন পড়িতে পারে, সেখানে গিয়া ফিরিয়া আসা পর্যন্ত বাধঅপ্রাপ্ত স্থানে অপেক্ষঅ করিবেন। কোন অবস্থাতেই কোন দ্বিতীয় ট্রেনকে প্রথম ট্রেনটিকে অনুসরণ করিয়া যাইতে দেওয়া যাইবে না যদি প্রথমোক্ত ট্রেনটিকে প্রদত্ত লাইন ক্লিয়ার ছাড়া অগ্রসর হইবার অনুমতি পত্রে এই মর্মে উল্লেখ না থাকে যে পিছনে একটি ট্রেন অনুসরণ করিয়া যাইবে। বাধাপ্রাপ্ত স্থানে প্রেরিত ট্রেন সমূহ সাধনি: 164 অনুসারে সুরক্ষিত হইবে। (3) যে কোন একটি লাইন পরিষ্কারকৃত হইবার সাথে সাথে উপরে বর্ণিত সা: নি: 163 এর অনুসারে একক পথ পরিচালন ব্যবস্থা গৃহীত হইবে। আ:নি: 163 (গ) : একক পথের উপরে বাধা: বিকলতা বা অন্য যে কোন কারণ হেতু লাইনটি বাধাপ্রাপ্ত হইলে, অথবা অনুরুপ ঘটিয়াছে মনে করিবার কানণ ঘটিলে বাধাটির উভয় পাশের স্টেশন মাষ্টারগণের তাৎক্ষণিক দায়িত্ব হইবে বাধঅপ্রাপ্ত সেকশনকে অবরোধ করা ও প্রকৃত ঘটনা সম্পর্কে জানার জন্য সম্ভাব্য প্রথম ব্যবস্থঅ গ্রহণ করা এবং যদি প্রয়োজন হয় তবে বাধঅপ্রাপ্ত স্থঅন অভিমুখে ইঞ্জিন (যদি লাইনটির উপর কোন ট্রেন না থাকে) ট্রলী বা গাড়ী যোগে বা পদব্রজে অগ্রসর হওয়া। (2) বাধা সম্পাদিত বিশদ বিবরণ পরিশিষ্ট 7 এ অন্তর্ভূক্ত দুর্ঘটনা সমূহের সংবাদ বিবার নিয়মাবলী অনুসারে ত্বরিৎ ব্যবস্থার মাধ্যমে প্রধান পরিবহণ কর্মকর্তা, বিভাগীয় পরিবহন কর্মকর্তা, পরিবহণ পরিদর্শক এবং পশ্বাদবর্তী স্টেশন সমূহ ও সংশ্লিষ্ট অন্যান্য সকলের নিকট প্রেরিত হইবে। (3) যতক্ষণ না উক্ত অবরোধ প্রত্যাহৃত হয় প্রয়োজনে ট্রেন সমূহ বাধাপ্রাপ্ত স্থানটি পর্যন্ত লাইন ক্লিয়ার ছাড়া অগ্রসহ হইবার অনুমতি (ওপিটি 248 এবং 249 ) এর ভিত্তিতে পরিচালিত হইবে। ইহাতে এই মর্মে পরিষ্কারভাবে লিখিত থাকিবে যে ট্রেনসমূহ তৎক্ষনাঃ ফিরিয়ে আসিবে না, অন্য কোন অনুসরণকারী ট্রেনের যাহা পাঠাইবার প্রয়োজন হইবে পারে, সেখানে গিয়ে ফিরিয়া আসা পর্যন্ত বাধঅপ্রাপ্ত স্থানে অপেক্ষা করিবে। কোন অবস্থাতেই কোন দ্বিতীয় ট্রেনকে প্রথম ট্রেনটিকে অনুসরণ কিরয়া যাইতে দেওয়া যাইবে না যদি প্রথমোক্ত ট্রেনকে প্রদত্ত লাইন ক্লিয়ার ছাড়া অগ্রসর হইবার অনুমতি পত্রে এই মর্মে উল্লেখ না থাকে যে উহার পিছনে একটি ট্রেন অনুসরণ করিয়া যাইবে । বাধঅপ্রাপ্ত স্থানে প্রেরিত ট্রেন সমূহ সা:নি: 164 অনুসারে সুরক্ষিত হইবে। আ:নি: 163 (ঘ) : বৈদুতিক ব্লক যন্ত্রের অচলাবস্থা: বৈদুতিক ব্লক যন্ত্র অচল হইয়া পড়িলে নিন্মলিখিত পদ্ধতি অবলম্বন করিতে হইবে। (1) দ্বৈত পথ: অচলাবস্থা কেবলমাত্র আংশিক হইলে এবং উহা যাত্রা শুরু করিবার সংকেত বা বৈদুতিক ষ্টাটারকে অকেজো করিয়া দিলে, ট্রেন চলাচলের সংকেতসমূহ ব্লক যন্ত্রের মাধ্যমে প্রেরণ অব্যাহত থাকিবে এবং লাইন ক্লিয়ার ও অন্যান্য ট্রেন বার্তাগুলি ব্লক যন্ত্রের টেলিফোন দ্বারা প্রেরিত হইবে কিন্তু লাইন ক্লিয়ার জ্ঞাপক বার্তাসমূহ সম্মুখবর্তী স্টেশন হইতে প্রাপ্ত একটি গোপন সংখ্যা দ্বারা সমর্থিত হইবে। সকল বার্তাসমূহ সচরাচরভাবে ট্রেন রেজিষ্টারে লিপিবদ্ধ হইবে। (খ) সম্পূর্ণ অচলাবস্থার ক্ষেত্রে অথবা ব্লক সংকেত প্রদান করিবার যন্ত্র মেরামতের জন্য খুলিয়া লওয়া হইলে , যে স্থানে বৈদুতিক ব্লক যন্ত্র প্রদত্ত হয় নাই তথায় বৈদুতিক টেলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে দ্বৈত পথের পূর্ণ অবরোধ পদ্ধতিতে (এবসুলেট ব্লক সিস্টেম) ট্রেন সমূহ পরিচালনার জন্য সধারণ এবং আনুষঙ্গিক নিয়মাবলীর পরিশিষ্ট 2 এ বর্ণিত নিয়মাবলী মোতাবেক ট্রেনগুলিকে সংকেত প্রদান করা হইবে। (গ) টেলিযোগাযোগ্ ব্যবস্থাও অচল হইয়া পড়িলে, ট্রেন নিয়ন্ত্রকের মাধ্যমে কন্ট্রোল টেলিফোন দ্বারা , যে স্থানে আছে গৃহীত লাইন ক্লিয়ার ভিত্তিতে ট্রেন সমূহ পরিচালিত হইবে। এই রূপ লাইন ক্লিয়ার জ্ঞাপক বার্তাসমূহ সম্মুখ স্টেশন হইতে প্রা্প্ত গোপন সংখ্যা দ্বারা সমর্থিত হইবে, এবং এইরূপে প্রেরিত সকল লাইন ক্লিয়ার জ্ঞাপন ট্রেন রেজিষ্টারে লিপিবদ্ধ হইবে। সিগনাল নামাইবার জন্য স্টেশন মাষ্টার কর্তৃক কেবিনকে প্রদত্ত নির্দেশাবীও গোপন সংখ্যার মাধ্যমে লিপিবদ্ধ হইবে। (ঘ) সকল প্রকার বৈদুতিক যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ অচলাবস্থায় ট্রেন সমূহ 163 চ নং আনুষঙ্গিক নিয়মে বর্ণিত নিয়মাবলী অনুসারে লিপিবদ্ধ হইবে। (2) একক পথ: (ক) : ব্লক সংকেত প্রদান করিবার যন্ত্র বিকল হইয়া পড়িলে পরিষিষ্ট -4 মোতাবেক একক পথে টেলিগ্রাফের মাধ্যমে পূর্ণ অবরোধ পদ্ধতির জন্য বলবং নিয়মাবলী অনুসারে ট্রেনগুলিকে সংকেত প্রদান করা হইবে। (খ) : টেলিগ্রাফ ও টোকেন যন্ত্র একসাথে অকেজো হইয়া গেলে, ট্রেন সমূহের জন্য সংকেত টোকেন যন্ত্রের টেলিফোনের মাধ্যম প্রদান করা হইবে, এবং এইরূপে সংকেত কৃত বার্তাসমূহ পরিষিশ্ট -4 এ বর্ণিত নিয়মানুসারে টেলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে প্রেরিত বার্তা গুলির ন্যায় লিপিবদ্ধ হইবে। (গ) টোকেন যন্ত্রের সংলগ্ন টেলিফোনটিও বিকল হইয়া পড়িলে , লাইন ক্লিয়ার এবং বাতৃঅ সমূহ ট্রেন নিয়ন্ত্রকের মাধ্যমে কন্ট্রোল টেলিফোন দ্বারা যে স্থানে আছে , প্রেরিত হইবে। লাইন ক্লিয়ার জ্ঞাপন বার্তাসমূহ সম্মুখবর্তী স্টেশন হইতে প্রাপ্ত গোপন সংখ্যা (প্রাইভেট নাম্বার) দ্বারা সমর্থিত হইবে এবং এইরূপে প্রেরিত বার্তাসমূহ পরিশিষ্ট 4 এ বর্ণিত নিয়মানুসারে টেলিগ্রাফ মাধ্যমে প্রেরিত বার্তাগুলির ন্যায় লিপিবদ্ধ হইবে। (ঘ) সকল প্রকার বৈদুতিক যোগযোগ ব্যবস্থায় অচলাবস্থার ক্ষেত্রে , ট্রেনসমূহ 163 ছ নং আনুষঙ্গিক নিয়মানুসারে পরিচালিত হইবে। (2) একক পথ: (ক) ব্লক সংকেত প্রদান করিবার যন্ত্র বিকল হইয়া পড়িলে পরিশিষ্ট 4 মোতাবেক একক পথে টেলিগ্রাফের মাধ্যমে পূর্ণ অবরোধ কার্য পদ্ধতির জন্য বলবং নিয়মাবলী অনুসারে ট্রেনগুলিকে সংকেত প্রদান করা হইবে। (খ)টেলিগ্রাফ ও টোকেন যন্ত্র একসাথে অকজো হইয়া গেলে,ট্রেন সমূহের জন্য সংকেত টোকেন যন্ত্রের টেলিফোনের মাধ্যমে প্রদান করা হইবে, এবং এইরূপে সংকেত কৃত বার্তাসমূহ পরিশিষ্ট 4 এ বর্ণিত নিয়মানুসারে টেলিগ্রাফ যন্ত্রের মাধ্যমে প্রেরিত বার্তা গুলি ন্যায় লিপিবদ্ধ হইবে। (গ) টোকেন যন্ত্রের সংলগ্ন টেলিপোনটিও বিকল হইয়া পড়িলে , লাইন ক্লিয়ার এবং ট্রেন বার্তা সমূহ ট্রেন নিয়ন্ত্রকের মাধ্যমে কন্ট্রোল টেলিফোন দ্বারা যে স্থানে আছে, প্রেরিত হইবে। লাইন ক্লিয়ার জ্ঞাপক বার্তাসমূহ সম্মুখবর্তী স্টেশন হইবে প্রাপ্ত গোপন সংখ্যা (প্রাইভেট নাম্বার) দ্বারা সমর্থিত হইবে এবং এইরূপে প্রেরিত বার্তাসমূহ পরিশিষ্ট 4 এ বর্ণিত নিয়মমানুসারে টেলিগ্রাফ মাধ্যমে প্রেরিত বার্তাগুলির ন্যায় লিপিবদ্ধ হইবে। (ঘ) সকল প্রকার বৈদুতিক যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থার ক্ষেত্রে ট্রেনসমুহ 163 ছ নং আনুষঙ্গিক নিয়মানুসারে পরিচালিত হইবে। আ:নি: 163 ঙ : বৈদুতিক টেলিগ্রাফের আংশিক বিকলতা: দ্বৈত এবং একক পথ: (1) দুইটি স্টেশনের মধ্যে টেলিগ্রাফে যোগাযোগ বিঘ্নিত হইলে , সত্বর অপেক্ষাকৃত দূরবর্তী একটি স্টেশনের মাধ্যমে লাইন ক্লিয়ার সংকেত লওয়ার ব্যবস্থা করা হইবে। ইহা সরাসরি, মধ্যবর্তী অথবা ট্রেন ওয়্যার এর মাধ্যমে যে দিক দিয়া সবচেয়ে তাড়াতাড়ি বার্তাটি অভীষ্ট স্থানে পোঁছানো যাইবে সেই দিক দিয়া প্রেরণ করা হইবে। (2) প্রেরিত ট্রেন বার্তা সমূহের প্রেরিতব্য খসড়াসমূহ (ট্রানজিট ড্রাফটস) অবশ্যই সাধারণ বার্তাপত্র সমূহে লিখিত হইবে , এবং উহা ট্রেন বার্তা বহিত সংযোজিত করা হইবে, যাহার অনুলিপিসমূহ ঘটনার বিশেষ প্রতিবেদন সমতে বিভাগীয় ট্রাফিক তত্ববধায়ক/বিভাগীয় পরিবহণ কর্মকর্তার নিকট প্রেরিত হইবে। (3) নিন্মলিখিত ফরমে টেলিগ্রাফ কর্মীদের ভারপ্রাপ্ত কর্মচারী কর্তৃক সংশ্লিষ্ট ব্লক সেকশন বা সেকশনসমূহের প্রত্যেক পাশের স্টেশন মাষ্টারগণকে সম্বোধন করিয়া টেলিগ্রাম বিজ্ঞপ্তি প্রেরণ এবং তাহাদের প্রাপ্তিস্বীকাপর গ্রহণ ছাড়া কোন এলাকাধীন লাইনে রেলওয়ের ব্লক তারবাহী খুটিসমূহের নির্মারণ বা সংস্কার বা নিয়মিত রক্ষণাবেক্ষণ মূলক কাজ শুরু করা যাইবে না। (ক) স্টেশন মাষ্টার ক যাহার নিকট টেলিগ্রাফ কর্মীদলের ভারপ্রাপ্ত কর্মচারী কর্তৃক উপরোক্ত বার্তা হস্তান্তরিত হইয়াছে, তারবার্তাটির প্রাপ্তি স্বীকার করিবার পূর্বে সংশ্লিষ্ট ব্লক কশন বা সেকশনসমূহের সহিত সম্পর্কযুক্ত স্টেশন সমূহের স্টেশন মাষ্টারগলেণর নিকট, সংশ্লিষ্ট ব্লক রক্ষণাবেক্ষণকরী ব্লক সংকেত পরিদর্শক, সহকারী ব্লক সংকেত পরিদর্শক, বা পরিবহন বিভাগীয় পরিদর্শক , পরিবহণ কর্মকর্তা এবং বিভাগীয় সংকেত প্রকৌশলীকে অনুলিপি প্রদান পূর্বক নিন্মে বর্ণিত বার্তা প্রেরণ করিবেন। 163 ঘ নং আনুষঙ্গিক নিয়মানুসারে পরিচালিত হইবে প্রাপ্তি স্বীকার করুন। (খ) সংশ্লিষ্ট ব্লক সেকশন বা সেকশনসমূহের প্রত্যেক পাশের স্টেশন মাষ্টারগণের প্রাপ্তি স্বীকার পােইবার পর , স্টেশন মাষ্টার ক নিন্মোক্ত আকারে টেলিগ্রাফ কর্মদের ভারপ্রাপাপ্ত কর্মচারীরর নিকট একটি বার্তা প্রেরণ করিবেন। (গ) টেলিগ্রাফ কর্মীদের ভারপ্রাপ্ত সর্তচারী , কাজটি শেষ করিবার পর, স্টেশন মাষ্টার ক কে টেলিগ্রামের মাধ্যমে জানাইবেন যে তাহার কাজ সমাপ্ত হইয়াছে এবং স্টেশন মাষ্টারের প্রাপ্তিস্বীকার গ্রহণ করিবেন। (ঘ) অত:পর স্টেশন মাষ্টার ক সংশ্লিষ্ট সকলের নিকট নিন্মোক্ত আকারে একটি বার্তা প্রেরণ করিবেন। আ:নি : 163 চ: বৈদুতিক যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ অচলাবস্থা : দ্বৈত পথ: (1) দুইটি স্টেশনের মধ্যে বৈদুতিক যোগাযোগ সম্পূর্ণরূপে অচল হইয়া পড়িলে , প্রথমে থামিয়া দাঁড়ানো ছাঢ়া এবং চালক ও গার্ডকে অবস্থা সম্পর্কে অবহিত করা ছাড়া কোন ট্রেনকে অচলাবস্থঅ বিরাজমান স্কেশনটিতে প্রবেশ করিতে দেওয়া হইবে না । ট্রেনটিকে অতঃপর পুর্ববর্তী ট্রেনকে অনুসরণ করিতে দেওয়া হইবে , তবে শর্ত থাকে যে অনুরূপ ক্ষেত্রসমূহ পূর্ববতৃী ট্রেনটির সম্মুখের স্টেশনে পেছিবার নির্ধারিত সময়ের পর অনূন্য 15 মিনিট পর্বে (মেইল বা দ্রুতগামী যাত্রীবাহিী ট্রেনক অনুসরণরত মালগাড়ীর ক্ষেত্রে 10 মনিট) কোন ট্রেন ছাড়িবে না। এইরূপ ক্ষেত্রসমূহে ট্রেনটির চালক লাইন ক্লিয়ার চাড়া অগ্রসর হইবার অনুমতি (ওপিটি 248 এবং 249 ) গ্রহণ করিবেন। (2) এই সব ক্ষেত্র সমুহে স্টেশন মাষ্টারগণ একদিকে চলাচলকারী ট্রেন সমূহের ট্রেন সেকশনের বাহির হইয়াছে জ্ঞাপক লিখিত প্রতিবেদন নির্ধারিত খামে অপরিদিকে চলাচলকারী ট্রেনসমূহের গার্ডগণের মাধ্যমে পাঠােইবেন। এইরূপ প্রতিবেদন প্রাপ্ত হইরে এবং যদি জানিতে পারা যায় যে লাইনটি পরিষ্কার আছে, তাহা হইলে পরবতর্ী ট্রেনটিকে লাইন ক্লিয়ার ছাড়া অগ্রসর হইবার অনুমতি পত্র প্রদানের জন্য থামানো হইবে না। (3) ওপিটি 248 এবং 249 এর ভিত্তিতে চলন্ত ট্রেন সমূহের গতিসীমা নিন্মলিখিত সীমাগুলি অতিক্রম করিবে না। (1) (ক) দিবালোকে সম্মুখের দৃষ্টিগোচরতা পরিষ্কার থাকিলে ঘন্টায় 24 কিলোমিটার(15 মাইল) । হুইসেল (বাঁশী) অবশ্যই ঘন ঘন বাজাইতে হইবে। (খ) দিবালোকে সম্মুখের দৃষ্টিগোচরতা বাধাগ্রস্থ থাকিলে ঘন্টায় 13 কিলোমিটার (8 মাইল) । হুইসেল অবশ্যই পুন:পুন: বাজাইতে হইবে। 2 । সন্ধার পরে: (ক) ইঞ্জিনের হেডলাইট যদি কার্যকর থাকে (1) সম্মুখের দৃষ্টিগোচরতা পরিষ্কার থাকলে ঘন্টায় 24 কিলোমিটার (15 মাইল) (2) সম্মুখের দৃষ্টিগোচরতা বাধাগ্রস্থ থাকিলে ঘন্টায় 13 কিলোমিটার (8 মাইল) (খ) ইঞ্জিনের হেডলাইট কার্যকর না থাকে, অথবা অপরিষ্কার কৃয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়ায়। (1) সম্মুখের দৃষ্টিগোচরতা পরিষ্কার থাকিলে ঘন্টায় 8 কিলোমিটার(5 মাইল) (2) সম্মুখের দৃষ্টিগোচরতা বাধাগ্রস্থ থাকলে পটকা সিগনাল সমেত একজন ব্যক্তি ট্রেনটির 400 মিটার বা সিকি মাইল সামনে থাকিয়া লাল আলো দেখাইতে দেখাইতে হাঁটিয়া অগ্রসর হইবেন এবং ট্রেনটিও হাঁটার গতিতে অগ্রসর হইবে। হুইসেল অবশ্যই পুন: পুন: বাজাইতে হইবে। (আ:নি 168 চ দ্রষ্টব্য) টীকা: আ:নি: 163 (চ) (3) এ বর্ণিত ঘন ঘন এবং পুন:পুন: এর সঙ্গা নিন্মোরূপ হইবে। (ক) ঘন ঘন অর্থ হইল প্রতি মিনিটে অন্ত:ত একবার । (খ) পুন: পুন: অর্থ হইল প্রতি মিনিটে অন্ততঃ চারবার । আ:নি: 163 ছ: বৈদুতিক টেলিগ্রাফের সম্পূর্ণ অচলাবস্থা একক পথ: টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ বিচ্ছিন্নবস্থায় , নিন্মোক্ত পদ্ধতি সমূহ অবলম্বন করিতে হইবে। (1) টেলিযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্নাবস্থঅয় সেকশনের কোন প্রান্তে কোন ট্রেন আসিয়া পৌছিবার পর, ইঞ্জিনটিকে ট্রেনটি হইতে বিচ্ছিন্ন করিতে হইবে এবং চালককে উর্ধগামী ট্রেন সমূহের ক্ষেত্রে ওপিটি 248 এবং নিন্মোগামী ট্রেন সমূহের ক্ষেত্রে ওপিটি 248 এর ভিত্তিতে সতর্কতার সহিত পরবর্তী স্টেশন অভিমুখে অগ্রসর হইতে হইবে। উক্ত চালক তাহার সহিত ট্রেনের জন্য প্রদত্ত অনুসন্ধান বার্তঅ এবং ইঞ্জিনের জন্য প্রদত্ত ট্রেনবিহীন বা ট্রেনের সহিত সংযুক্ত অবস্থায় ফিরিয়া আসিতে অনুমতি দানকারী শর্তসাপেক্ষ লািইন ক্লিয়ার বার্তা নিবেন। এই উভয় বার্তাই টেলিগ্রাফ পত্রে লিথিক এবং স্টেশন মাষ্টার কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে। উক্ত চালক তাহার ট্রেনের জন্য প্রদত্ত লাইন ক্লিয়ার বার্তাটি ফেরৎ লইয়া আসিবেন। (3) ট্রেনবিহীন একটি ইঞ্জিন বা শুধুমাত্র ইঞ্জিন ও ব্রেক ভ্যানের ক্ষেত্রে কোন অনুসন্ধান বার্তা প্রদত্ত হইবে না, কিন্তু ইঞ্জিনটি ওপিটি 248 বা 249 এর ভিত্তিতে যাহা প্রযোজ্য, সরাসরি চালিয়া যাইতে এবং পরবর্তী স্টেশনে পৌছিবার পর ভ্রমণ অব্যাহত রাখিতে পারিবে। (4) একটি সেকশনে একই সাথে চলন্ত দুইটি ইঞ্জিনের ক্ষেত্রে । (ক) যদি উহারা উভয়ে একই শ্রেণীর ট্রেন পরিচালনারত থাকে , তাহা হইলে উভয় একসাথে যুক্ত হইবে এবং নিকটতর স্টেশনটির দিকে অগ্রসর হইবে। (খ) ভিন্ন ভিন্ন শ্রেণীর ট্রেনের ক্ষেত্রে , উভয়ে একসাথে যুক্ত হইবে এবং অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ ট্রেন যে স্টেশনে দাঁড়াইয়া রহিয়াছে সেই স্টেশন এর অভিমুখে অগ্রসর হইবে। উপরোক্ত স্টেশনে পৌছিবার পর, যে কোন একটি ইঞ্জিনের চালক কর্তৃক বহনকৃত লাইন ক্লিয়ার জ্ঞাপক অনুমতি পত্রের ভিত্তিতে উভয় ইঞ্জিন ট্রেনটি গ্রহণ করিবে। অপর ইঞ্জিনের চালক পরবর্তী স্টেশনে পৌছিার পর তাহাপর নিজস্ব ট্রেনটিকে ছাড়িবার জন্য শর্তসাপেক্ষ লাইন ক্লিয়ার বহন করিবেন।