accident obstraction
163 :দুর্ঘটনা অথবা বৈদুতিক যোগাযোগ ব্যবস্থার বিকলতায় কার্যপরিচালনা: রেলওয়ে লাইন কিংবা কোন ট্রেন দুর্ঘটনা কবলিত হইলে, অথবা বৈদুতিক যোগাযোগ ব্যবস্থা অচল বা বিঘ্নিত হইলে স্টেশনসমূহের মধ্যে ট্রেনগুলি বিশষ নির্দেশানুসারে পরিচালিত হইবে।
আ:নি: 163 ক : দ্বৈত পথের কোন এক লাইনের উপর বাধা: (1) যখনি কোন দুর্ঘটনা বা বাধাহেতু দ্বৈত পথের কোন একটি লাইনের ব্যবহার বিঘ্নিত হয় তখন যে স্টেশন মাষ্টার প্রথমে উক্ত বাধঅ সম্পর্কে জানিতে পারেন, তিনি জরুরী বার্তার মাধ্যমে নিন্ম লিখিত ব্যক্তিগণকে উহা জানাইবেন:
(1) বাধাটির নিকটতম উভয় পাশের স্টেশনের স্টেশন মাষ্টারগণকে
(2) বাধাটির নিকটতম উভয় পাশের ক্রস ওভার সম্পূর্ণ স্টেশনের স্টেশন মাষ্টারগণকে
(3) তাহার সেকশনের নিয়ন্ত্রণকারী রেগুলেটিং স্টেশন মাষ্টারকে নিন্মোক্ত অনুচ্ছে (5) অনুযায়ী ।
(4) বিভাগীয় ট্রাফিক তত্বাবধায়ক/ বিভাগীয় পরিবহণ কর্মকর্তা এবং বিভাগীয় যান্ত্রীক প্রকৌশলীকে।
(2) উভয় পাশের নিকটতম ক্রস ওভারযু্ক্তে স্টেশন দ্বয়ের স্টেশন মাষ্টারগণ তাৎক্ষণাৎ লাইন পরিষ্কার বা লাইন ক্লিয়ার পদ্ধতির নিয়মানুসারে ট্রেন সমূহকে বাধাহীন লাইনটির উপর দিয়া চলাচলের ব্যবস্থা করিবেন। ইহার নিয়ম সমূহ পরিশিষ্ট 4 এ বর্ণিত হইয়াছে।
(3) উপরোক্ত ক্রস ওভারযুক্ত স্টেশন সমূহের মাঝখানে যদি এমন কোন মধ্যবর্তী ব্লক স্টেশন থাকে যেখানে ট্রেনসমূহ পরষ্কর অতিক্রম বা ক্রস করিতে পারে না, তাহা হইলে পশ।বাদবর্তী একক পথ এলাকার ক্রসিং স্টেশন হইতে ট্রেন ছাড়িবার পূর্বে উক্ত মধ্যবর্তী স্টেশনসমূহের মাধ্যমে সম্মুখের ক্রসিং স্টেশন হইতে লাইন ক্লিয়ার গ্রহণ করিতে হইবে এবং সকল ট্রেন বার্তাসমূহ বা লাইন ক্লিয়ার সমূহ মধ্যবর্তী স্টেশন বা স্টেশনসমূহের মাধ্যমে আদান প্রদান করিতে হইবে।
(আ:) ঘটনা প্রবাহ সম্পর্কে অবহিত থাকিবার জন্য বাধাপ্রাপ্ত এলাকার স্টেশন সমূহের স্টেশন মাষ্টারগণ কর্তৃক অবাদে ট্রেলিগ্রাফ ও টেলিফোন ব্যবহৃত হইবে।
টীকা: টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা চালু থাকা কালে টেলিফোনের মাধ্যমে লাইন ক্লিয়ার বা লাইন পরিষ্কার জ্ঞাপক অনুসন্ধান ও উত্তর এবং ইন ও আউট রিপোট সমূহ আদান প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ।
(ই) লাইন ক্লিয়ার পদ্ধতির অধীনে একক পথ পরিচালনা শুরু করিবার ব্যবস্থাদি সম্পর্কিত ট্রেলিগ্রাফ এবং টেলিফোনের মাধ্যমে প্রেরিত বা গ্রহীত সংবাদসমূহ সচরাচর ব্যবহৃত ট্রেওন মেসেজ ফরম (ওপিটি 36, ওপিটি 38 ,ওপিটি 39 এবং ওপিটি 40) লিখিত হইবে।
(ঈ) টেলিগ্রাফ ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ অচলাবস্থার ক্ষেত্রে সিঙ্গেল লাইন সেকশনে টেলিগ্রাফ যোগাযোগ সম্পূর্ণ অচলাবস্থা কালে প্রযোজ্য ট্রেন পরিচালনার জন্য আনুষঙ্গিক নিয়ম 163 ছ এ বর্ণিত নিয়মসমূহ অনুসৃত হইবে।
(খ) বাধাগ্রস্থ লাইনকে অবরোধ এবং স্থায়ী সংকেতসমূহকে অব্যবহারোপ যোগী করণ: বাধাহীন লাইনটির উপর সিঙ্গেল লাইন ওয়ার্কিং চলাকালে বাধাপ্রা্প্ত লাইনটি অবরোধ করিতে হইবে এবং উভয় লাইনের যে কোনটির সহিত সম্পর্কযুক্ত সকল স্থায়ী সংকেতের অব্যবহারোপোযোগী বলিয়া ঘোষিত হইবে।
(গ) স্থায়ী সংকেতসমূহের স্থলে হাত সংকেত ব্যবহার: চালকগণ একক পথের উপর স্বাভাবিক অবস্থায় তাহাদের প্রতি যে সকল সংকেত প্রযোজ্য হয় সেই সকল সংকেতে অবস্থান হইতে প্রদর্শিত হাত সংকেত সমূহ অনুসারে কাজ করিবেন।
(ঘ) সতর্কতা আদেশ: লাইন ক্লিয়ার অথরিটির সহিত স্টেশন মাষ্টার প্রত্যেক ট্রেনের চালককে একটি রিয়া সতর্কতা আদেশ ফরম (ফরম ওপিটি-80) দিবেন যাহাতে পরিষকআর ভাবে নিন্মোক্ত বিষয়গুটি লিপিবদ্ধ করিতে হইবে।
1. কোন লাইনের উপর দিয়া ট্রেনটিকে যাহাতে হইবে।
2. বাধাটি কোন স্থানে অবস্থিত
3. প্রকৌশল বিভাগ কর্তৃক আরোপিত কোন গতি নিয়ন্ত্রণ থাকিলে তাহার বিবরণ এবং
4. সেকশনের সকল স্থায়ী সংকেত ব্যবহার অনুপযোগী রহিয়াছে ও চালককে হাত সংকেতের ভিত্তিতে কাজ করিতে হইবে মর্মে নির্দেশ ।
টীকা: 1. এই পদ্ধতি জারীকৃত সতর্কতা আদেশ সকল স্থায়ী সংকতকে বিপদ জ্ঞাপক অবস্থায় অতিক্রম করিবার জন্য চালকগণকে অধিকার প্রদান করে, তবে শর্ত থাকে যে মধ্যবর্তী ব্লক কেবিন সমূহের সংতেসমূহে দ্বৈত পথে স্বাভাবিক ট্রেন পরিচালনের সময় তাহার জন্য প্রযোজ্য সকল স্থায়ী সংকেতের অবস্থানের নিকট হইতে প্রয়োজনীয় হাত সংকেত সমূহ প্রদর্শিত হয়।
(2). বাধাহীন লাইনটির সকল পয়েন্ট ট্রেন চলাচলের জন্য ক্ল্যাম্প কৃত এবং তালাবদ্ধ অবস্থায় রাখিতে হইবে।
(ঙ) : হেড লাইট সমূহ: রাতের বেলা এবং অপরিষ্কার কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়ায় একক লাইনের উপর চলন্ত ইঞ্জিন সমূহ একক লাইনের হেডলাইট প্রদর্শন করিবে।
(5). নিয়ন্ত্রণকারী ট্রেনশ সমূহ: সিঙ্গেল লােইন সেকশনে চলাচল কারী ট্রাফিক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে কতিপয় স্টেশনকে নিয়ন্ত্রণকারী স্টেশন হিসাবে নিযুক্ত করা হয় এবং ইহার একটি তালিকা কার্যকরী সময় পঞ্জির পরিশিষ্ট প্রদত্ত হয়।
(6). নিয়ন্ত্রণকারী স্টেশন মাষ্টার নিশ্চিত করিবেন যে একক পথে সেকশন বহির্ভুত অঞ্চলে প্রত্যেক পাশ্বের স্টেশন মাষ্টারগণ প্রকত অবস্থা সম্পূর্ণ রূপে অবগত আছেন এবং সম্ভব হইলে তিনি নিজে অকুসথলের দিকে অগ্রসর হিইবেন অথবা এইরূপ ব্যবস্থা লইবেন যাহাতে ট্রাফিক নিয়ন্ত্রণ হয় এবং একক পথ পরিচালনাধীন এলাকার প্রান্তসমূহে ট্রেনগুলির ভিড় বাজট রোধ করা যায়। অনুরূপ সকল ক্ষেত্রে স্টেশন মাষ্টারগণ তাহাদের সােইডিং এর ধারণ ক্ষমতার অতিরিক্ত কোন মালগাড়ীকে আসিতে দেওয়ার বিষেয়ে সতর্ক থাকিবেন, যাহাতে মূল পথটি (মেইন লাইন) ট্রেন সমূহের চলাচলের জন্য পরিষ্কার থাকে। নিয়ন্ত্রণকারী স্টেশন মাষ্টার তাহার গৃহীত ব্যবস্থঅ এবং সকল সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিভাগীয় ট্রাফিক তত্ববধায়ক/বিভাগীয় পরিবহণ কর্মকর্তাকে ওয়াকিবহাল রাখিবেন।
(7). যখনি দ্বৈত পথে কোন দুর্ঘটনা একক পথ পরিচালন পদ্ধতিতে উর্ধগামী বা নিন্মগামী লাইনটির উপর দিয়া উভয় দিকের ট্রেন চালাইবার প্রয়োজনের সূচনা করে,তখন কুলিদিগকে জাগাইবার ভারপ্রাপ্ত ব্যক্তিকে উক্ত ঘটনা সম্পর্কে এবং উর্ধগামী বা নিন্মগামী ট্রেনসমূহ , যে ক্ষেত্রে যাহা প্রযোজ্য উল্টা লাইনে আসিবে এই মর্মে কুলিদিগকে সতকৃ করিয়া দিবার জন্য বিশেষভাবে নির্দেশ দিতে হইবে।
(8). মেরামতের জন্য কোন লাইন বন্ধ থাকাকালে উহার উপর ব্যালাষ্ট ট্রেন চলিতে পারিবে কিন্তু যদি উহা স্টেশন সীমার কর্মীদের মধ্যে হইতে একজন ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী কর্তৃক পাইলটকৃত না হয় তবে কোন অবস্থাতেই বন্ধ লাইনটি হইতে উহা কোন স্টেশনে প্রবেশ করিবে না বা কোন পয়েন্ট আগলাইয়া দাঁড়াইবে না।
(9). দ্বৈত পথ স্টেশনগুলির লািইন ক্লিয়ার ফরম সমূহ: সকল দ্বৈত পথ স্টেশনকে জরুরী অবস্থার জন্য দুইটি করিয়া লাইন ক্লিয়ার অনুসন্ধান এবং উত্তর বহি রাখিতে হইবে যাহা চাহিলেই পাওয়া যায় এমন অবস্থায় টেলিগ্রাফ অফিসে থাকিবে। এই বইগুলি হইল
উর্ধগামী লাইন ক্লিয়ার অনুসন্ধান পত্র ওপিটি-36 এবং ওপিটি-38
নিন্মগামী লাইন ক্লিয়ার অনুসন্ধানপত্র ওপিটি-39 এবং ওপিটি-40
উর্ধগামী লাইন ক্লিয়ার উত্তরপত্র ওপিটি-41 এবং ওপিটি-43
নিন্মগামী লাইন ক্লিয়ার উত্তরপত্র ওপিটি 44 এবং ওপিটি 45
টীকা: ষ্টেশনসমূহ পরিদর্শনকালে পরিবহণ পরিদর্শকগণ নিশ্চিত করিতে হইবে যে, এই সকল বহি প্রয়োজনবোধে ব্যবহার করিবার জন্য প্রস্তুত রহিয়াছে।
(10) স্বাভাবিক দ্বৈত পথ কার্যপরিচালনার পুন:প্রবর্তন: দ্বৈত পথ কার্য পরিচালনা পুন:প্রবর্তনের সাথে সাথে বৈদুতিক ব্লক যন্ত্র এবং স্থায়ী সংকেতগুলিকে পুনরায় ব্যবহারের আওতায় আনিতে হইবে। ট্রেন রেজিষ্টার বহিটিতে উক্ত কার্য পরিচালনা বন্ধ এবং পুন:প্রবতিত হইবার সময় লিপিবদ্ধ করিতে হইবে।