safety of ballast train
স্টেশনে অবস্থানকালে খোয়াবাহী ট্রেনের রক্ষা ব্যবস্থা:157:
মজুর সহ খোয়াবাহী ট্রেন স্টেশনে অবস্থিত হইলে ইহাকে নিন্মলিখিত প্রকারে রক্ষা করিতে হইবে ।
(অ) ট্রেনের ভারপ্রাপ্ত গার্ড,পয়েন্ট গুলিকে আবদ্ধ করিবার জন্য তাহার সরঞ্জামের অংশ হিসাবে দুইট ক্ল্যাম্প অথবা তালা চাবি দিবার জন্য কোন উপায় সাথে রাখিবেন। তিনি নিজ নি:সন্দেহ হইবেন যে প্রয়োজনীয় সকল পয়েন্ট স্টেশন কর্মচারীগণ কর্তৃক তাহার ট্রেনের জন্য ঠিক ভাবে বানানো হইয়াছে এবং নিজের ক্ল্যাম্ব দ্বার সেই পয়েন্ট গুলিকে আবদ্ধ করিবেন। তিনি অতঃপর স্টেশন মাষ্টারকে লিখিতভাবে জানাইবেন যে ইহা করা হইয়াছে।
(আ) স্টেশন মাষ্টার অত:পর গার্ডের উপস্থিতিতে নিজের তালা দ্বারা পয়েন্ট সমূহের লাগানো ক্ল্যাম্ব গুলিকে আবদ্ধ করিবেন এবং নিজে গার্ডকে চাবিগুলি প্রদান করিবেন। গার্ড সেই গুলির জন্য একটি রসিদ দিবেন যাহা স্টেশন মাষ্টার নিজের কাছে রাখিবেন।
(ই) ট্রেনটি সাইডং চাড়িয়া যাইবার জন্য প্রস্তত হইলে গার্ড লিখিত ভাবে স্টেশন মাষ্টারকে জানাইবেন এবং স্টেশন মাষ্টার গার্ডের নিকট হইতে চাবিগুলি ফেরৎ লইয়া এবং সেই গুলির জন্য প্রাপ্ত রসিদ ফেরৎ দিয়া পয়েন্ট গুলিকে ফিকভাবে বানাইবার জন্য বন্দোবস্ত করিবেন।
আ:নি: 157 ক : দিনের কাজের শেষে খোয়াবাহী ট্রেনের গার্ড অবশ্য্ ব্যক্তিগতভাবে দেখিবেন যে তাহার ট্রেনটি ইয়ার্ডের উভয় প্রান্তের পয়েন্টগুলিকে আটক করে নাই, তাহার ব্রেকগুলি শক্তভাবে আটা আছে এবং যস্টে সংখ্যাক ট্র্যাকে ব্রেক লাগানো হইয়াছে। আ:নি: 157 খ : কোন খোয়াবাহী ট্রেন, ডিটিও, ডিটিএস এর বিশেষ নির্দেশাধীন ব্যতীত কোনো রোড সাইড স্টেশনে স্টেবল করা হইবে না যদি না সেখানে প্রধান (মেইন) লাইন এবং ক্রসিং লুপ ছাড়াও ট্রেনটি হ্রহণে সক্ষম একট লুপ বা সাইডং থাকে।
আ:নি: 157 গ: যে স্থানে পয়েন্টসমূহের সহিত ব্লাডস লকসমূহ সংযুক্ত আছে সে স্থানে বিশেষ ক্লাম্পের পরিরর্তে সেই গুলি ব্যবহার করিতে হইবে।