BD Railway Tools

← All General Rules · GR 155

warning of ballast train

খোয়াবাহী ট্রেনের সতর্কীকরণ:155

খোয়াবাহী ট্রেন চালিত করিবার পূর্বে সতর্কীকরণ: 155: খোয়াবাহী ট্রেন চালিত করিবার পূর্বে ট্রেনটি যে চলিবার উপক্রম করিয়াছে তৎসম্বন্ধে মজুরদিগকে সতর্ক করিবার জন্য চালক অর্ধ মিনিট বিরামে দুইটি পরিষ্কার বংশীধ্বনি করিবেন। আ:নি: 155 ক : লাইনের উপর কিংবা স্টেশন ইয়ার্ডের মধ্যে থাকা কালে খোয়াবাহী ট্রেনটির ভারপ্রাপ্ত গার্ডের ইহা দেখা কর্তব্য যে কোন মজুর ওয়াগনের নীচে আশ্রয় গ্রহণ করেন নািই এবং রাতের বেলায় ট্রেন ছাড়িয়া যাইবার কালে দেখা কর্তব্য যে কোন মজুরকে ওয়াগনের নীচে থাকিতে দেওয়া হয় নাই। খোয়াবাহী ট্রেনের উপর মজুর:156: খোয়াবাহী ট্রেন সমূহের ভারপ্রাপ্ত গার্ডগণ ছাড়িবার জন্য সিগনাল দেওয়ার আগে দেখিবেন যে, সকল মজুর ট্রেনের আছে এবং তিনি তাহাদিগকে বসিবার জন্য সমাধান করিবেন। আ:নি: 156 ক : অবশ্যই সবচেয়ে অভিজ্ঞ গার্ডগণ খোয়াবাহী ট্রেন সমূহের দায়িত্বে নিয়োজিত হইবেন।