BD Railway Tools

← All General Rules · GR 154

ballast train

খোয়াবাহী ট্রেনের পরিচালন বিধি:154

খোয়াবাহী ট্রেনের পরিচালন বিধি:154: ট্রেন কেবলমাত্র উভয় পাশের স্টেশন মাষ্টারের অনুমতি এবং বিশেষ নির্দেশ অনুসারে পরিচালিত হইবে। টীকা: খোয়াবাহী ট্রেনসমূহ পরিচালনার জন্য নির্দেশাবলী: অনুচ্ছেদ 24 , পরিশিষ্ট 1, অনুচ্ছেদ 31, পরিশিষ্ট 3 এবং অনুচ্ছেদ 10 পরিশিষ্ট 4 এ পাওয়া যাইবে। আ:নি: 154 ক : কার্যরত খোয়াবাহী ট্রেনের সুরক্ষা যখন কোন খোয়াবাহী ট্রেন অগ্রসর হইবার অনুমতির ভিত্তিত স্টেশন সমূহের মথ্যে কাজ করিবার অদিখার প্রাপ্ত হয়,তখন কোন কারণে ঐরূপ ট্রেন হইতে ইঞ্জিনটি কাটিয়া এবং পরবর্তী স্টেশন পর্যন্ত যাওয়ার সময় ব্যতীত অন্য সময়ে গার্ড কর্তৃক তাহার ট্রেনটি সুরক্ষা করিবার প্রয়োজন হইবে না।( সাধারণ নিয়ম 168 দ্রষ্ট্ব্য) এইরূপ ক্ষেত্রে ইঞ্জিনটি যে দিকে ফেরৎ আসিবে সেই দিকে এবং সেই সাথে ট্রেনটর পিছন দিকেও তাহার ট্রেনটি সুরক্ষা করিবার জন্য দায়ী থাকিবেন। ট্রেনটি হইতে ইঞ্জিন কাটিবার পূর্বে চালক গার্ডকে তাহার এইরূপ ইচ্ছা সম্বলিত একটি লিথিক মেমোরেন্ডাম দিবেন। আ:নি: 154 খ(1) সকল ক্ষেত্রে , প্রকৌশল বিভাগ নির্দিষ্টভাবে স্কেলিটন সময়সূচী সহ পরিচালন কর্মসূচী জারি করিবেন। (2) সাধারণত: সকল ট্রেন কর্মীদের কার্যবিদস 12 ঘন্টার বেশি হইবে না এবং এই নিয়মটি পালনের জন্য খোয়াবাহী ট্রেনটির গার্ড দায়ি থাকিবেন। ইঞ্জিন ক্রদের ক্ষেত্রে এই সময়সীমা ইঞ্জিনের দায়িত্বভার গ্রহণ করিতে এবং হস্তান্তর করিতে ব্যয়িত সময়ের বাহিরে। (3) অবশ্য জরুরী অবস্থায় এই সময়সীমা ট্রেনটির ভারপ্রাপ্ত গার্ড কর্তৃক 15 ঘন্টা পর্যন্ত বর্ধিত হইতে পারে, তবে তিনি অবিলম্বে চিঠির মাধ্যমে বিষয়টি এবং অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে অবহিত করিবেন। (4) যখন কার্যকাল উপরোক্ত আ:নি: খ(3) তে বর্ণিত 15 ঘন্টা অতিক্রম হইবার সম্ভাবনা দেখা দেয় তখন সঠিক সময়ে বদলী ইঞ্জিন ক্র এবং গার্ডের ব্রবস্থঅ করিবার জন্য ট্রেনটির ভারপ্রাপ্ত গার্ড দায়ী হইবেন। (5) কর্মচারীগণ আ:নি: 154 খ (3) এ বর্ণিত 15 ঘন্টার সময় সীমার অধিক সময় কাজ করিবার জন্য কোন অতিরিক্ত পারিশ্রমেক পাইবেন না। (6) খোয়াবাহী ট্রেনের গার্ডগণ অভিজ্ঞ এবং সংশ্লিষ্ট ডিটিও/ডিটি এস ও বিভঅগীয় প্রকৌশলী উভয়ের দ্বারা ব্যক্তিগতভাবে অনুমোদিত হইবেন। আ:নি: 154 গ: কার্যরত খোয়াবাহী ট্রেন খন্ডিত করণ: কেবলমাত্র কাজের সুবিধার জন্য অবিমিশ্য প্রয়োজন কালৈ স্টেশন সমূহের মধ্যে খোয়াবাহী ট্রেনসমূহ বিভক্ত করা যাইতে পারিবে কিন্ত কখনোই 300 তে 1 এর অধিক খাড়া চাড়ই এর উপরে নয়। আ:নি: 154 ঘ: খন্ডিত খোয়াবাহী ট্রেনের গাড়ীগুলিকে আটকানো: যে কোন কারণে একটি খোয়াবাহী ট্রেনের ইঞ্জিন কাটা হইলে কিংবা ট্রেনটি খন্ডিত হইলে উহার গার্ড তাহার ট্রেনের গাড়ীগুলি আটকাইবার জন্য দায়ী থাকিবেন। ইঞ্জিন হইতে বিচ্ছিন্ন গাড়ীগুলির ব্রেকসমূহের স্কু আটিয়া বা চাপিয়া সর্ব প্রথম উহাদিগকে আটকাইতে হইবে। একটি খন্ডিত ট্রেনের প্রত্যেক ভাগের কমপক্ষে অর্ধেক সংখ্যক ব্রেক লাগানো অবস্থায় থাকিবে এবং প্রত্যেক ভাগের কমপক্ষে ৈএকটি চাকা স্প্র্যঅগযুক্ত থাকিবে। আ:নি: 154 ঙ: মাল বোঝাই এবং খালস করণ: যখন খোয়া বা অন্যান্য রসদ বোঝাই কিংবা খালাস করা হয় তখন ট্রেন চলাচলের জন্য লাইনকে খোয়া এবং রসদ মুক্ত রাখিবার জন্য গার্ড দাযী থাকিবেন। আ:নি: 154 চ: হপার ট্রাক ব্যতীত অন্য খোয়াবাহী ট্রেন সমূহ চলন্ত অবস্থায় খালাস করা হইবে না। আ:নি: 154 ছ: লুজ শান্টিং: খোয়াবাহী ট্রেনের গাড়ীতে কুলি বা মজুর থাকা অবস্থায় লুজ শান্টিং কঠোরভাবে নিষিদ্ধ। আ:নি: 154 জ: ঠেলিয়া নেওয়া খোয়াবাহী ট্রেনসমূহের শর্তাবলী এবং গতিবেগ : (1) একক লাইনের স্টেশনসমূহের মধ্যে একটি খোয়াবাহী ট্রেনের ইঞ্জিন ট্রেনটিকে যে স্টেশন হইতে ইহা ছাড়িয়অছে উহার ভিতরে ঠেলিয়া পিছাইয়া নিতে পারে যদি এই দুরত্ব চার মাইলের অধিক না হয় এবং সম্মুখবর্তী স্টেশনের দূরত্ব যে স্টেশন হইতে উহা ছাড়িয়াছে উহার দূরত্ব হইতে অধিক হয়। পশ্চাদবর্তী স্টেশন হইতে দুরত্ব চার মাইল অতিক্রম করিলে কিংবা সম্মুখবর্তি স্টেশনের দুরব্ত পশ্চাদবর্তী স্টেশনের দরত্ব অপেক্ষঅ কম হইলে ট্রেনটি সম্মুখবর্তী স্টেশন অভিমুখে অগ্রসর হইবে।যাহাতে সেখানে ইঞ্জিনটি ঘুরিয়া ট্রেনে লাগিতে পারে এবং ট্রেনটিকে টানিয়া ছাড়িবার স্টেশনে প্রত্যাবর্তন করিতে পারে। ইঞ্জিনটি অনুরূপ ভাবে ট্রেনটিকে স্টেশন হইতে বাহিরে ঠেলিয়া নিতে পারে, তবে ঐ দূরত্ব চার মাইলের অধিক না হয়, তবে এই ক্ষেত্রে খোয়াবাহী ট্রেনটির ভারপ্রাপ্ত স্থায়ীপথ/পূর্তকর্ম পরিদর্শক কর্তৃক কিংবা পরিদর্শক হিসাবে কাজ করা কালে গার্ড কর্তৃক চালকের নিকট েএকটি লিখিত আদেশ প্রদত্ত হইবে। (2) জোড়া লাইনে কার্যরত খোয়াবহাী ট্রেনসমূহ সর্বদা সম্মুখের পরবর্তী স্টেশন অভিমুখে অগ্রসর হইবে, এবং কোন অবস্থাতেই উহাদিগকে ভুল লাইনের উপর দিয়া যে স্টেশন হইতে চাড়িয়াছে সেই স্টেশনে ঠেলিয়া পিছানো হইবে না। (3) কোন খোয়াবাহী ট্রেন একটি ইঞ্জিন কর্তৃক পিছনে ঠেলার কালে, সামনের গাড়ীটি একটি ব্রেক ভ্যান হইলে গাহিবেগ ঘন্টায় 24 কিলোমিটার অতিক্রম করিবে না এবং সামনের গাড়ীটি একটি ব্রেক ভ্যান না হইলে 8 কিলোমিটার অতিক্রম করিবে না। (সা:নি: 91 এর আ:নি: 91 চ দ্রষ্ট্ব্য) আ:নি: 154 ঝ: মজুর ব্যতীত অন্যান্যদের বহন: যদি সঠিক ছাড়পত্র না থাকে তবে খেঅয়াবাহী ট্রেনসমূহের গার্ডগণ উহাতে কর্মরত প্রকৌশল বিভাগীয় মজুর কর্মচারীগণ ব্যতীত অন্য কাহাকেও ঐরূপ ট্রেনে ভ্যশণ করিতে দিবেন না। আ:নি: 154 ঞ: খোয়াবাহী ট্রেনসমূহের গতিবেগ: যখন কোন খোয়াবাহী ট্রেন না থামিয়ে সরাসরি এক স্টেশন হইতে অপরটিতে চলিতে চায়, তখন ইহা একটি বিশেষ ট্রেন হিসাবে বিবেচিত হিইবে। একটি বিশেষ ট্রেন হিসাবে চলন্ত কোন খেঅয়অবাহী ট্রেনের গতিবেগ কার্যকরী সময় পঞ্জিতে বর্ণিত মালবাহী গাড়ীগুলির গতিসীমার সমান হইবে । আ:নি: 154 ট: কার্যরত নয় এরুপ খোয়াবাহী ট্রেনের চলাচল: যদি কোন খোয়াবাহী ট্রেন সূর্যাস্তের পরে সরাসরি চলাচল করে তবে সংশ্লিষ্ট গার্ড দায়ী থাকিবেন যেন যে সক খোলা গাড়ীতে বোঝাইকৃত মালামালের উপরে অন্ততঃ 12 ইঞ্চি স্থান খালি নাই সে সব গাড়ীতে মজুরগণ ভ্রমণ না করেন। আ:নি: 154 ঠ: সাইডিংগুলিতে গাড়ীসমূহ রক্ষাকরণ: যখন কোন কোয়অবাহী ওয়াগন স্টেশন সীমার বাহিরের সাইডিং এ পরিত্যাক্ত হয়, তখন গার্য বা ট্রেনটির ভারপ্রাপ্ত অন্য কোন ব্যক্তি সাইডিংটির পয়েন্ট সমূহের সবচেয়ে নিটকবর্তী ওয়াগনটির চাকাগুলি রক্ষা করিবেন এবং দেখিবেন যে ওয়াগন গুলি অন্য উপায়ে সঠিকভাবে আবদ্ধ আছে এবং যেখানে ব্যবস্থা আছে সেখানে স্কচ ব্লকগুলি লাগানো আছে। পয়েন্টসমূহের সবচেয়ে নিকটবর্তী ওয়াগনের চাকাগুলি চেইন দ্বারা বাধা এবং তালাবদ্ধ হইবে এবং অপর সকল গাড়ীর ব্রেকসমূহ লাগানো থাকিবে। আ:নি: 154 ড: যখন স্টেশন সীমার অভ্যন্তরের কোন সাইডং এর উপরে একটি খেঅয়াবাহী ট্রেন পরিত্যক্ত হয় তখন গার্ডগণ শক্ত করিয়া সকল ব্রেকসমূহ লাগাইয়া রাখিবেন এবং সাইডিং িএর পয়েন্টসমূহের সবচেয়ে নিকটবর্তী গাড়ীটির চপকা গুলিকে পূর্বে বর্ণিত নিরাপদ শিকল দ্বারা রেলের সহিত বাধিয়া রাখিবেন। আ:নি: 154 ঢ: ডিটি/ডিটিএস এর বিশেষ নির্দেশানুসারে ব্যতীত কার্যকরী সময় পঞ্জিতে উল্লিখিথ ছাড়া অন্য কোন স্টেশনে কোয়াবাহী ট্রেন রাখা হইবে না।