BD Railway Tools

← All General Rules · GR 153

uncontrolled train

নিয়ন্ত্রণহীন ট্রেন:153

স্টেশন হইতে নিয়ন্ত্রণহীনভাবে ধাবমান গাড়ী সমূহ: 153: কোন গাড়ী কোন স্টেশন হইতে নিয়ন্ত্রণহীনভাবে ধাবিত হইলে স্টেশন মাষ্টার যতদূর সম্ভব , দূর্ঘটনা নিবারণের জন্য, সংশ্লিষ্ট অপর স্টেশনসমূহকে সতর্ক করিবার নিমিত্ত অবিলম্বে ব্যবস্থা অবলম্বন করিবেন। আ:নি: ক: একটি স্টেশন হইতে কোন গাড়ীর ধাক্কা খাইয়া বা অন্য কোন ভাবে ধাবমান হইবার ক্ষেত্রে , সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার তৎক্ষণাৎ গাড়ীটি যে দিকে গিয়াছে সেই দিকের স্টেশনের স্টেশন মাষ্টারকে ঘটনাটি অবহিত করিবেন। আ:নি: 153 খ : গাড়ীটি যে দিকে অগ্রসরমান সেইদিকের স্টেশনের স্টেশন মাষ্টার অবশ্যই পয়েন্ট সমূহ এমনভাবে বানাইবেন যাহাতে গাড়ীটি একদম থামিবার স্থান পর্যন্ত ছুটিতে পারে। যদি ইহা সম্ভব না হয় এবং বিপরীত দিক হইতে একটি ট্রেন অগ্রসর হইতে থাকে, তবে স্টেশন মাষ্টার াবশ্যই গাড়ীটিকে লাইনচ্যুত করিবার জন্য পদক্ষেপ গ্রহণ করিবনে।