various shunting
লুজ শান্টিং: 150:
যে গাড়ীতে যাত্রী , বিস্ফোরক দ্রব্য, বিপদজনক মাল অথবা জীবজন্ত থাকে সেইগুলিকে লুজ শান্টিং করা হইবে না এবং সেইরূপ গাড়ীর উপরে ও লুজ শান্টিং করা যাইবে না।
টীকা: এই নিয়মে গ্যাস ধারক, তেল বা প্রেট্রোল ট্যাঙ্ক জাতীয় বোঝাই বা খালী গাড়ীর বেলায় প্রযোজ্য হইবে ।
আ:নি: 150 ক : যখন লুজ শান্টিং করা হয় অথ্যাৎ মালগাড়ী গুলিকে ইঞ্জিন হইতে বেগ প্রাপ্তির পরে একাকী সামনে যাইতে দেওয়া হয় তখন হাত ব্রেক আটকাইবার জন্য গাড়ীগুলির সাথে অবশ্যই একজন লোক থাকিবে। যে গাড়ীগুলিতে ব্রেকের ব্যবস্থা নােই সেই গুলিকে লুজ শান্টিং করা যাইবে না।
নিন্ম বর্ণিত ক্ষেত্রসমূহ লুজ শান্টিং নিষিদ্ধ :
(ক) রাতের বেরায়, যে ইয়ার্ড গুলি উজ্জল ভাবে আলোকিত হয় না সেগুলিতে
(খ) অপরিষ্কার , কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়ায় সকল ইয়ার্ড এবং
(গ) কেহ ধরিয়া রাখা ছাড়া লুজ শান্টিং এর জন্য কাপলিং হুক উঠানো অবস্থায় যদি আটকানো সম্ভব না হয়।
আ:নি: 150 খ : ফ্লাই শান্টিং লুজ শান্টিং এর অনুরূপ তবে এই ক্ষেত্রে দুেই বা ততোধিক ওয়াগণকে ঠেলিয়া অগ্রবর্তী বা ওয়াগণসমূহকে অপর একটি লাইনে চালিত করিবার মাধ্যমে একাধিখ পথ ধরানো হয় । ফ্লাই শান্টিং কঠোরভাবে নিষিদ্ধ।
আ:নি: 150 গ: স্লিপ শান্টিং মানে একটি ওয়াগণকে একটি ইঞ্জিন কর্তৃক টানিয়া নেওয়ার সময় ক্ষণিকের জন্য ইঞ্জিন ব্রেক করিয়া একই সময়ে কাপলিং খুলিয়া নেওয়া। ইহার পর ইঞ্জিনের গতি বৃদ্ধি করিয়া ওয়াগণকে অপেক্ষাকৃত ধীর গতিতে অনুসরণরত অবস্থায় , ইঞ্জিন হইতে পৃথক রাস্তা ধরানো হয়। স্লিপ শান্টিং ও কঠোরভাবে নিষিদ্ধ।
আ:নি: 150 ঘ : যে স্টেশন গুলির ইয়ার্ড 300 তে 1 এর অধিক খাড়া চড়াইয়ের উপর বা কাছাকাছি অবস্থিত, কেবল মাত্র নিন্মলিখিত শর্তসাপেক্ষে এই সকল স্টেশনের রানিং লাইনের উপর লুজ শান্টিং করা হইবে।
(1) গাড়ীগুলি উহাদের গাতিরোধের জন্য একই লাইনের উপরে দন্ডায়মান একটি ইঞ্জিন অথবা অন্য গাড়ীর দিকে লুজ শান্টিং করা হইতেছে,
(2) এইরূপ দন্ডায়মান গাড়ীগুলির ব্রেক আটকানো আছে ও উহাদের পিছনে উপযুক্ত লোকসহ ব্রেক সংযুক্ত আছে এবং
(3) এইরূপ সকল দন্ডায়মান গাড়ী একত্রে কাপলিংযুক্ত আছে।