BD Railway Tools

← All General Rules · GR 146

shunting.

শান্টিং:146

শান্টিং নিয়ন্ত্রণ: 146: স্থায়ী সিগনাল বা হাত সিগনাল বা মৌখিক নির্দেশসমূহ দ্বারা শান্টিং কার্যাবলী নিয়ন্ত্রিত হইবে। আ:নি: 146 ক : ইয়ার্ড ফোরম্যান নিযুক্ত আছেন এইরূপ স্টেশনে তাহারা অবশ্যই সকল শান্টিং কার্যাবলীতে নিযুক্ত থাকিবেন, কিন্তু সঠিক গাড়ী যুক্ত বা বিযুক্ত করিবার জন্য গার্ডগণ দায়ী থাকিবেন। অন্য সকল স্টেশনে সকল শান্টিং কার্যাবলী অবশ্যই ট্রেনের গার্ড বা আরপিসির তত্ববধানে সম্পন্ন হইবে। একটি ব্লক সেকশনের সীমানার মধ্যে অবস্থিত আউটলাইং সাইডিং সমূহে গার্ড স্বায়ং অবশ্যই সকল শান্টিং এর তত্ববধান করিবেন। আ:নি: 146 খ : পয়েন্টস্যমান , জমাদার , গার্ড , আরপিসি, মাষ্টারগণ বা শান্টিং কার্যাবলীর জন্য হাত সিগনাল প্রদানের অধিকারপ্রাপ্ত সকলে অবশ্যই বৈশিষ্টমূলক পোশাকে থাকিবেন এবং সাধঅরণ যাত্রীগণ হইতে পৃথক করা যায় না এমন পোশাক পরিয়অ থাকিবেন না। আ:নি: 146 গ: শান্টিং পরিচালনার জন্য অবশ্যই কেবলমাত্র লাল ও সবুজ বাতি সমূহ ব্যবহৃত হইবে। জরুরী অবস্থায় বিপদ নির্দেশ করিবর জন্য লাল বাহির অভাবে ব্যবহার করা ব্যতীত অন্য কোন ক্ষেত্রে অবশ্যেই সাদা বাতি ব্যবহার করা হইবে না এবং এইরূপ ক্ষেত্রে সাদা বাতিটিকে প্রবভভাবে দুলােইতে হইবে।