BD Railway Tools

← All General Rules · GR 145

responsibility of station master about trail board

টেইল বোর্ড সম্বন্ধে স্টেশন মাষ্টারের দায়িত্ব:145

টেইল বোর্ড বা টেইল ল্যাম্প সম্বন্ধে ষ্টেশন মাষ্টারের দায়িত্ব : 145: স্টেশন মাষ্টারকে দেখিতে হইবে যে তাহার স্টেশন অতিক্রমকারী প্রত্যেক ট্রেনের সর্বশেষ গাড়ীতে টেইল বোর্ড, টেইল ল্যাম্প লাল ঝান্ডা , অথবা বিশেষ নির্দেশ দ্বারা ব্রবস্থিত অনুরূপ অন্য উপায়ের ব্যবস্থা আছে। ইহা যে সম্পূর্ণ আছে তাহা দেখাইবার মত নির্দেশক ব্যতীত কোন ট্রেন অতিক্রম করিলে স্টেশন মাষ্টার ট্রেনটিকে থামাইয়া ক্রটিটি যাহাতে সারানো হয় তাহার জন্য পরবর্তী স্টেশনকে অবিলম্বে সংবাদ দিবেন এবং ইতিমধ্যে পিছনের স্টেশনে ট্রেন আউট অব সেকশন সংকেত পাঠাইবেন না।