BD Railway Tools

← All General Rules · GR 144

tail lamp

টেইল বোর্ড বা টেইল ল্যাম্প:144

টেইল বোর্ড বা টেইল ল্যাম্প:144: (অ): ট্রেন সম্পূর্ণ আছে , এই মর্মে দিনের বেলায় কর্মচারীদিগকে বুঝাইবার জন্য, সর্বশেষ গাড়ীর পশ্চাতে উপ নিয়ম (আ) এর প্রয়োগ ক্ষেত্র ব্যতীত, হয় একটি টেইল বোর্ড, টেইল ল্যাম্প, লাল ঝান্ডা নতুবা বিশেষ নির্দেশ দ্বারা ব্যবস্থিত অ্ন্য কোন উপায় দ্বারা চিহ্নিত করিয়া বৈশিষ্ট্য প্রদর্শন করা হইবে। (আ) কোলিয়ারী পাইলটের ভারপ্রাপ্ত গার্ড যে ব্লক সেকশনে কাজ করিতে ছিলেন সেই ব্লক সেকশন আটকাইয়া কোন গাড়ী রাখিয়া আসেন নাই মর্মে প্রত্যায়ন না করা পর্যন্ত অন্য কোন ট্রেনকে উক্ত ব্লক সেকশনে ঢুকিবার অনুমতি দেওয়া হইবে না, ইহা নিশ্চিত করিবার জন্য যদি বিশেষ নির্দেশ জারী করা হইয়া থাকে, তাহা হইলে কোলিয়ারী পাইলট, অথ্যাৎ যে ট্রেন কোলিয়ারী সাইডিংগুলিতে গাড়ী সংগ্রহ বা বতিরণ করিবার জন্য ব্যবহৃত হয়, উহা যখন ব্লক সেকশনে অথবা ব্লক সেকশন হইতে বাহির হওয়া কোলিয়ারী সাইডিংগুলিতে কাজ করে, তখন উহার উভয় দিকের ব্লক স্টেশনে ঢুকিবার সময় বা তাহা হইতে ছাড়িয়া যাইবার সময় কেবলমাত্র একটি টেইল বোর্ড বা টেইল ল্যাম্প বা লাল ঝান্ডা অথবা বিশেষ নির্দেশ দ্বারা ব্যবস্থিত সেইরূপ অন্য কিছু বহন করিলেই চলিবে। আ:নি: 144 ক : বৈদুতিক সাইড ল্যাম্পযুক্ত নহে এইরূপ সেলুন এবং পরিদর্শন ভ্যান সর্বদা তেলভর্তি ও ট্রিম করা দুইটি তেলের লাল টেইল ল্যাম্প বহন করিবে এবং যে স্টেশনে কোন ট্রেন হইতে সেলুন কাটা হয় উহার কর্তব্যরত সেটশন মাষ্টারের দায়িত্ব হইবে সেলুনটি হইতে লাল টেইল ল্যাম্প দুইটি সংগ্রহ করিয়া সেলুনটিতে প্রত্যেক প্রান্তে একটি করিয়া লাগাইয়া দেওয়া। দুই বা ততোধিক সেলুন একত্রে যুক্ত থাকিলে সেলুনসমূহের প্রত্যৌক প্রান্তে একটি করিয়া ল্যাম্প লাগানো থাকিবে। বৈদ্যুতিক সাইড ল্যাম্পযুক্ত সেলুন ও পরিদর্শন ভ্যানসমুহের ক্ষেত্রে , যে স্টেশনে উক্ত যান কাটা হইয়াছে উহার কর্তব্যরত স্টেশন মাষ্টার যানটির বাহিরে স্থাপনকৃত সুইচ দ্বারা যানটির সাইড ল্যাম্পসমূহ জ্বালাইয়া দিবেন। যানটি যদি রানিং লাইনের নিকটবর্তী সাইডং এ দন্ডায়মান থাকে, তবে রানিং লাইনের নিকটতম সাইড ল্যাম্পটিকে অবশ্যই উল্টাইয়া দেওয়া হইবে। আ:নি: 144 খ : যাত্রীযানসমূহ রাত্রিবেলায় যাত্রীদের দ্বারা অদিকৃত অবস্থায় এবং কোন স্টেশনে চলন্ত ট্রেন হইতে কাটিয়া রাখিবার ক্ষেত্রে একই সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত হইবে। এই সকল ক্ষেত্রে স্টেশন মাষ্টার তাহার মজুদ হইতে বাতির ব্যবস্থা করিবেন এবং এবং ডিসিও/ ডিটিএস সাধারণত: যাত্রীযান কাটা হয় এইরূপ স্টেশন সমূহে টেইল লাইট সরবরাহের ব্রবস্থা করিবেন। আ:নি: 144 কগ : টেইল লাইট পাওয়া না গেলে ট্রেন হইতে কাটিবার সথে সথে যাহ্রীযান সমূহকে ট্রেন নেওয়া হয় না এইরূপ সংরক্ষিত সাইডিং এর বিতরে সরাইয়া দেওয়া হইবে। আ:নি: 144 ঘ : একটি ট্রেন কোন অন্তিম স্টেশন হইতে ছাড়িয়া যাইবার পূর্বে (খ) দিনের বেলায় একটি টেইল বোর্ড, এবং রাতের বেলায় ও অপরিষ্কার কুয়াশাচ্ছন্ন অথবা ঝোড়ো আবহাওয়ায় একটি জলন্ত টেইল ল্রঅম্প অবশ্যই ট্রেনটির সর্বশেষ গাড়ীর পিছনের অংশে লাগাইয়া দেওয়া হিইবে। কোন ট্রেনের পিছনের অংশের সহিত বা উহাতে কোন গাড়ী যুক্ত হইলে বা কাটা হইলে সর্বশেষ গাড়ীর পিছনের অংশে টেইল বোর্ড এবং/ অথবা টেইল ল্যাম্প আছে কিনা তাহা দেখিবার জন্য অবশ্যই যত্নবান হইতে হইবে। আ:নি 144 ঙ: কোন ট্রেনের সর্বশেষ গাড়ী বৈুদুতিক টেইল লাইটযুক্ত হইলে উহা টেইল ল্যাম্পের স্থান গ্রহণ করিবে।