BD Railway Tools

← All General Rules · GR 142

head light

হেডলাইট:142

হেডলাইট সমূহ:142: (ক): রাত্রি কালে এবং অপরিষ্কার কুয়াশাচ্ছন্ন বা ঝোড়ো আবহাওয়ায়, কোন ট্রেন স্টেশন সীমার বাইরে চালিত করা হইবে না যদি না তাহাতে রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সংখ্যার অন্ততঃত দুইটি হেডলাইট , অথবা সরকারী পরিদর্শক কর্তৃক অনুমোদিত নমুনা অনুযায়ী সামনে একটি বৈদুতিক হেডলাইট থাকে। (খ) উপ নিয়ম (ক) অনুসারে উচ্চ শক্তিবিশিষ্ট বৈুদুতিক হেডলাইট ব্রবহৃত হইলে আলো কমাইবার জন্য একটি সুইচ থাকিবে যাহাতে নিন্মবর্ণিত পরিস্থিতি সমূহে আলো কমানো যায়। (1) যখন স্টেশনে ট্রেন থামে এবং যে পর্যন্ত না তাহা ঐ স্টেশন হইতে ছাড়ে। (2) যখন নিস্তেজ বৈদ্যুতিক হেডলাইট বিশিষ্ট বিপরীত অভিমুখে গমনকারী কোন ট্রেনের সন্নিকটবর্তী হয় এবং (3) বিশেষ নির্দেশ দ্বারা ব্যবস্থিত অনুরূপ অন্যান্য ক্ষেত্রে (গ) উপ নিয়ম (ক) অনুসারে বৈদুতিক ইঞ্জিন ব্যতীত অন্য ইঞ্জিনে বৈদুতিক হেডলাইট ব্যবহৃত হইলে, ইঞ্জিনটিতে অন্তঃত দুইটি তেলের হেডলাইট থাকিবে, যাহাতে আলো খারপ হইলে ঐ গুলিকে ব্যবহার করা যায়। বৈদুতিক হেডলাইট যুক্ত বৈদ্যুতিক হেডলাইট যুক্ত বৈদ্যুতিক ইঞ্জিনে একটি অতিরিক্ত বৈদ্যুতিক বা তেলের বাতি থাকেবে যাহাতে ৗবদ্যুকি হেড লািইট খারাপ হইলে উহাকে ব্যবহার করা যায়। (ঘ) স্টেশন সীমার মধ্যে সাইডিং ভিতরে শান্টিং কার্যে নিযুক্ত ইঞ্জিনে , রেলওয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট হেডলাইট সমূহ থাকিবে। আ:নি: 142 (ক) ইঞ্জিন এবং টেন্ডারের বাতি সমূহ:নীচের চিত্রে নির্দিষ্ট বাতিসমূহ দেখানো হইয়াছে যে গুলিকে রাত্রি কালে এবং অপরিষ্কর কুয়াশাচ্ছন্ন ঝোড়ো আবহাওয়ায় চলন্ত ইঞ্জিনে বহন করিতে হইবে। আ:নি: 142 খঃ যখন একটি ট্রেনকে অন্য আরেকটি ট্রেনকে অগ্রাধিকার দিবার জন্য শান্টিং এর মাধ্যমে পাশে সরাইয়া দেওয়া হয় , তখন অগ্রাধিকার প্রাপ্ত ট্রেনটি যে লাইনে নেওয়া হইবে, উহার পরবর্তী পাশের সাইড ল্যাম্পকে লাল আলো প্রদর্শনরত স্বাভাবিক অবস্থায় রাখা হইবে। এই আদেশে পরিপালন করিবার জন্য সংশ্লিষ্ট গার্ড দায়ী থাকবেন বাতি উল্টািইবার আগে তিনি নিশ্চিত হইবেন যে , অগ্রাধিকার প্রাপ্ত ট্রেনটির জন্য ফেসিং পয়েন্ট সমূহ সঠিক ভাবে বানানো হইয়াছে। আ:নি: 142 গ: যে সমস্থ সেকশনে বৈদ্যুতিক ইঞ্জিনের হেড লাইট সমূহের সহিত আলো কমাইবার ব্যবস্থা যুক্ত থাকে না, সেখানে সাধারণ নিয়মের 142 (আ) অনুচ্ছেদ কার্যকর হইবে না। ্রেন সমূহ কোন স্টেশন অতিক্রম কালে স্টেশনস্থিত ইঞ্জিনের হেড লাইট নিভাইয়া দেওয়া হইবে যাহাতে তাহা অগ্রসরমান চালকের চোখ না ধাঁধায়। স্টেশনে প্রথমে পৌছাইবার ট্রেনটি আসিয়া দাঁড়াইবার কিংবা করণীয় শান্টিং সম্পন্ন করিবার সাথে সাথে ইহা করিতে হইবে। বৈদ্যুতিক হেডলাইট বন্ধ থাকা কালে যাহাতে দুইটি লাল বাফার হেডলাইট জলন্ত অবস্থায় থাকে সেই বিষয়ে সতর্কতা গ্রহণ করিতে হইবে। আ:নি: 142 ঘ : হেডলাইট সমূহ: নির্দিষ্ট হেডলাইটসমূহ আ:নি: 142 ক তে দেখানো হইয়াছে। প্রজ্জলিত থাকুক বা না থাকুক বাফার ল্যাম্প সমহেকে অবশ্যই সর্বদা প্রজ্জলিত রাখা হইবে।