BD Railway Tools

← All General Rules · GR 139, 140

guards leave train

গার্ডের ট্রেন ত্যাগ:139

হস্তান্তর না হওয়া পর্যন্ত গার্ডের ট্রেন ত্যাগ না করা: 139: বিশেষ নির্দেশের ব্যবস্থানুসারে ট্রেন যথাযভাবে হস্তান্তর না হওয়া পর্যন্ত ট্রেনের ভারপ্রাপ্ত কোন গার্ড তাহা পরিত্যাগ করিবেন না। আ:নি: 139 ক : একজন গার্ড তাহার ভ্রমণ মেষে সংশ্লিষ্ট ষ্টেশন মাষ্টারের নিকট হজির হইবেন , এবং তাহার প্রতিবেদন হস্তান্তর না করা , সঠিকভাবে সকল মালামাল ওয়ে বিল প্রভৃতি স্টেশন ক্লার্ক বা বদলী গার্ডের নিকট হস্তান্তর না করা এবং স্টেশন ত্যাগ করিবার জন্যৗ স্টেশন মাষ্টারের অনুমতি না পাওয়া পর্যন্ত স্টেশন ত্যাগ করিবেন না। কর্মরত থাকা কালে চালকের ইঞ্জিন ত্যাগ না করা:140: কোন চালক কমরত থাকাকালে নিতান্ত প্রয়োজনে নিজের কার্যকর ইঞ্জিন বা স্বয়ং চালিত যান দক্ষ লোকের তত্বাবধানে সমর্পন না করিয়া স্টেশনে হউক বা রানিং লাইনে হউক পরিত্যাগ করিয়অ যাইবেন না। স্বয়ং চালিত যানে কেবল একজন চালক থাকিলে, তিনি গাড়ীটিকে লো গীয়ারে রেখে ইঞ্জিনের সুইচ বন্ধ করিয়া হাত ব্রেক আটকাইয়া ও তালা বন্ধ করিয়া প্রয়োজনের ক্ষেত্রে স্বয়ং চালিত যানটি পরিত্যাগ করিতে পারেন। আ:নি: 140 খ : শান্টিং চলাকালে, চাকেগণকে ইঞ্জিন হইতে নামিয়া যাওয়া কিংবা তাহাদের ইঞ্জিন সমূহের দায়িত্ব সহচালকদিগকে অথবা সঠিক অধিকার প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কাহাকে ও দিবার অনুমতি দেওয়া হয় নাই।