BD Railway Tools

← All General Rules · GR 136

start train

ট্রেন থামাইবার পর চালুকরণ:136

স্টেশনে থামাইবার পর যাত্রীবাহী ট্রেন চালু করণ: 136 : যখন কোন যাত্রীবহনকারী ট্রেন স্টেশনে প্লাটফর্ম বরাবর, প্লাটফর্ম অতিক্রম করিয়া বা প্লাটফর্মে পৌছিবার পূর্বে যেখানেই হউক না কেন, থামানো হয়, তখন ট্রেনের ভারপ্রাপ্ত গার্ডের আদেশ ব্যতীত অথবা দুর্ঘটনা রোধ করিবার উদ্দেশ্য ছাড়া চালক তাহা চালিত করিবেন না। আ:নি: 136 ক : উপরোক্ত নিয়ম সকল ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। যাত্রী সাধারণ : প্রত্যেক গার্ড যাত্রীগণকে গাড়ীতে উঠিতে এবং গাড়ী হইতে নামিতে সাধ্যমত সাহায্য করিবেন।