BD Railway Tools

← All General Rules · GR 133

throtol idle

থ্রটল বন্ধ করা :133

থ্রোটল বন্ধ করা: 133: ট্রেন থামাইতে হইলে, চালককে স্থির করিতে হইবে যে কোন স্থানে থ্রোটল বন্ধ করিতে হইবে, এবং তারা স্থির করিবার সময় লাইনের চড়াই উৎরাই আবহাওয়ার অবস্থা, রেলগুলির অবস্থা এবং ট্রেনটির দৈর্ঘ ও ওজন সম্পর্কে বিশেষভাবে মনোবিষেশ করিতে হইবে। আ:নি: 133 ক : চালকগণকে হুশিয়ার করা যাইতেছে যে, তাহারা যেন ট্রেন সমূহকে চড়াইয়ে টানিয়া তুলিবার জন্য গার্ডগণের সাহায্যের উপর নির্ভর না করেন, বিশেষ করিয়া যখন মাত্র একটি ব্রেক ভ্যান থাকে। চালকগণ তাহাদের ট্রেনগুলিকে সম্পর্ণভাবে নিয়ন্ত্রণে রাখিয়া স্টেশন সমূহে প্রবেশ করিবেন এবং প্লাটফর্ম উপেক্ষা করিয়া না যাইবার বিষয়ে সতর্ক থাকিবেন।