BD Railway Tools

← All General Rules · GR 125

attentiveness of drivers

চালক মনোযোগ আকর্ষণ:125

চালকের মনোযোগ আকর্ষণ: 125 : (অ) যদি কোন গার্ড বিপদ সম্পর্কে ভয় করিবার কারণ দেখিতে পান, অথবা অন্য যে কোন কারণে ট্রেনটিকে থামাইবার প্রয়োজন বোধ করেন, তাহা হইলে, তিনি চালকের মনোযোগ আকর্ষণ করিবার জন্য সাধ্যম চেষ্টা করিবেন। (আ) ইঞ্জিনের সহিত অন্য কোন যোগাযোগ ব্যবস্থার অবর্তমানে, চালকের মনোযোগ আকর্ষণ প্রয়াসী গার্ড তাহার হাত ব্রেক দ্রুত ভাবে প্রয়োজন করিবেন এবং তাহা হঠাৎ খুলিয়া দিবেন। (ই) চালকের মনোযোগ আকৃষ্ট হইবার পরে প্রয়োজনীয় বিপদ সংকেত দেখানো হইবে। (ঈ) ট্রেনটি অবিরাম ব্রেকযুক্ত হইলে,জরুরী অবস্থায় ট্রেন থামাইবার জন্য গার্ড ঐ ব্রেক প্রয়োগ করিতে পারেন। আ:নি: 125 ক : যদি অবিরাম ব্রেকযুক্ত ট্রেনের গার্ড চালকের মনোযোগ আকর্ষণ করিতে চাহেন, তাহা হইলে তাহাকে ভাল্বের হাতলটি চারবার উঠানামা করাইবার পর উহাকে নীচের দিকে চাপিয়অ ধরিয়া রখিতে হইবে। তবে সতর্ক থাকিবে হইবে যাহাতে প্রথম প্রয়োগের সময় 6 থেক 8 ইঞ্চির অধিক ভ্যাকুয়াম নষ্ট না হয়। আ:নি: 125 খ : কোন গার্ড চলন্ত তাহার ব্রেক ভ্যনের একটি সাইড ল্যাম্প উল্টাইয়া দিলে, উহা চালকের প্রতি তৎক্ষণাৎ থামবার সংকেত বুঝাইবে।