কর্মচারীদের চূড়ান্ত পাওনাদি সংক্রান্ত নথিপত্র
জনবল রিকুইজিশন : ২১৪:
Establishment Requisition : 214:
কর্মচারী নিয়োগ, পদোন্নতি, পদাবনতি, অব্যাহতি বা বরখাস্তের ক্ষেত্রে নির্ধারিত ফরমে দুই প্রস্থ (duplicate) রিকুইজিশন সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট অফিসারের কাছে জমা দিতে হবে। ডিস্ট্রিক্ট অফিসার এক কপি নিজের কাছে রাখবেন এবং দ্বিতীয় কপিতে প্রতিস্বাক্ষর (countersign) করে তা সংশ্লিষ্ট ফোরম্যানের কাছে ফেরত পাঠাবেন।
Requisitions in duplicate on prescribed forms , must be submitted to the District Officer concerned. for staff engaged, promoted, reduced, discharged or dismissed. The District Officer will retain one copy , and countersign the second copy and pass it on to the Foreman concerned.
পদত্যাগকারী, অব্যাহতিপ্রাপ্ত বা বরখাস্তকৃত কর্মচারীদের চূড়ান্ত পাওনাদি সংক্রান্ত নথিপত্র : ২১৫ :
Settlement Papers in favour of Employees resigned, discharged or dismissed: 215 :
চূড়ান্ত পাওনাদি বা সেটেলমেন্টের নথিপত্র যেমন— এস্টাবলিশমেন্ট রিকুইজিশন, ইনস্টিটিউট ক্লেইম, রেন্ট রোল, ব্যারাক ক্ষতিপূরণ সনদ, নিয়মাবলীর বই ইত্যাদি নোটিশের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক সপ্তাহ আগে ডিস্ট্রিক্ট অফিসারের কাছে জমা দিতে হবে। বরখাস্তের ক্ষেত্রে, বরখাস্তের নোটিশ জারি করার দিনই সেটেলমেন্টের নথিপত্র জমা দিতে হবে।
Settlement papers consisting of Establishment Requisitions, Institute Claims, Rent Rolls, Barrack damage certificates, Rule Books, and must be submitted to the District Officer at least a week before the notice expires. In case of dismissal, settlement papers should be submitted on the day notice of dismissal is served.