বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 111

যোগাযোগ ব্যবস্থা:111

communication system

যোগাযোগের ব্যবস্থা : 111 (অ): কোন যাত্রীবাহী ট্রেন অথবা মিশ্র ট্রেন কোন স্টেশন হইতেই প্রেরিত হইবে না যদি না প্রত্যেক যাত্রী যানে গার্ডের সহিত যোগাযোগ স্থাপন করিবার ব্যবস্থা থাকে। (আ) এই নিয়ম প্রযোজ্য হইবে না। (1) যখন যাত্রীবাহী বা মিশ্র ট্রেনে ভ্যাকুয়াম সম্পূর্ণ বা আংশিক খারাপ হইয়া যায় (2) যখন মালবাহী ট্রেনগুলিতে অনুমোদিত বিশেষ নির্দেশানুসারে যাত্রী যান সমূহ লাগানো হয়। (3) অনুমোদিত বিশেষ নির্দেশানুসারে রেলওয়ের যে সেকশন গুলিকে অব্যাহিতি দেওয়া হইয়াছে সেই রূপ সেকশনে মিশ্র ট্রেনগুলির বেলায় েএবং (4) অনুমোদিত বিশেষ নির্দেশানুসারে যে নির্দিষ্ট ট্রেনগুলিকে অব্যাহতি দেওয়া হইয়াছে সেই ট্রেনগুলির বেলায়। (ই) যদি কোন রেলওয়ে কর্তৃপক্ষ নি:সন্দেহ হন যে উপনিয়ম (অ) তে উল্লিখিত যোগাযোগ ব্যবস্থার দূরভিসন্ধিমূলক ব্যবহার চলিতেছে তাহা হইলে উক্ত উপনিয়মের কোন বিধানের প্রতিবন্ধকতা ছাড়া এই নিয়ম যে সকল ট্রেনের জন্য প্রযোজ্য সেই সকল ট্রেনের সবকয়টি বা যে কোন যাত্রীযানে সংযোজিত যোগাযোগ ব্যবস্থাকে আপাতত বিচ্ছিন্ন করিবার নির্দেশ দিতে পারেন। (ঈ) যে মাল গাড়ীতে যাত্রী বহন করা হয় এই নিয়মের আওতায় সেগুলি যাত্রীযান বলিয়অ গণ্য হইবে না। টীকা: সম্পূর্ণ ভ্যঅকুয়অমহীন বা আংশিক ভ্যঅকুয়অম মিশ্র ট্রেন সমূহের চলাচল সংক্রান্ত নিয়মাবলীর জন্য কার্যকারী সময় পঞ্জির পরিশিষ্ট দ্রষ্টব্য। টীকা : যে সকল মিশ্র ট্রেন বা আংশিকভাবে ভ্যাকুয়াম ছাড়া চলিতে পারে উহাদের বিষদ বিবরণের জন্য কার্যকরী সময় পঞ্জি দ্রষ্টব্য।