বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 110

মালামাল বোঝাই করা :110

loading

খোলা গাড়ীতে বোঝাইকৃত মাল: 110: যদি বিশেষ নির্দেশ অনুসারে এই দায়িত্ব অন্য রেলওয় কর্মচারীর উপরে ন্যস্থ না হইয়া থাকে, তাহা হইলে ভারপ্রাপ্ত গার্ড ট্রেনের সহিত লাগানো প্রত্যৌক খোলা গাড়ীর মাল যত্নের সহিত পরীক্ষা করিবেন এবং সেইরূপ কোন মাল যদি সরিয়া গিয়া থাকে অথবা ঠিক করার প্রয়োজন হয়ে থাকে, তাহা হইলে মালটিকে ঠিকভাবে আবদ্ধ করাইবেন অথবা খোলা গাড়ীটিক ট্রেনটি হইতে বাদ দেওয়াইবেন। টীকা: সা: নি: 106 দ্রষ্টব্য আ:নি: 110 ক : ট্রেন পরীক্ষকগণ ট্রেন পরীক্ষা করিবার স্টেশন অতিক্রম করিয়া যাইবার সময় ভ্রাম্যমান ক্রেন সমূহ এবং সকল খোলা গাড়ীর বোঝাইকৃত মাল পরিদর্শন করিবেন, এবং যদি বলা হয় তাহা হইলে ট্রেনের গার্ডকে স্টেশন কর্তৃক প্রস্তত ন্নিমরূপ একটি সনদ পত্র প্রদান করিবেন। ’আমি অত্র তারিখের ...... নং ট্রেনের ... নম্বর খোলা গাড়ীর বোঝাইকৃত মাল পরীক্ষা করিয়াছি এবং প্রত্যায়ন করিতেছি যে উহা সঠিকভাবে বোঝাইকৃত এবং আটকানো হইয়াছে। গার্ডগণ উক্ত সনদপত্রের জন্য আবেদন করিবেন না যতক্ষন না তাহাদের এইরূপ ধারণা হয় যে কোন খোলা গাড়ী নিরাপদ ভাবে বোঝাইকৃত হয় নাই কিংবা উহা চলিবর উপযুক্ নহে। আ:নি: 110 খ : সংশ্লিষ্ট গার্ডও বোঝাইকৃত মাল পরীক্ষা করিবার জন্য দায়ী থাকিবেন এবং তিনি ট্রেন পরীক্ষক প্রদত্ত সনদ প্রতটি পতিস্বাক্ষর করিবেন। এবং ট্রেন ছাড়িবার পূর্বে উক্ত সনদটি সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারকে হস্তান্তর করিবেন। গার্ডগণ তাহাদের ট্রেন যে সমস্থ স্টেশনে থামিবে সেই সব প্রত্যেক স্টেশনে খোলা গাড়ীর বোঝাইকৃত মাল পরিদর্শন করিবেন। আ:নি: 110 গ : খোলা গাড়ী সমূহের বোঝাইকৃত মালামাল ঠিকঠাক করিতে হইল স্টেশন মাষ্টারগণ তাহা করিবেন এবং অত:পর ট্রেন পরীক্ষক ও সংশ্লিষ্ট গার্ডের সনদপত্র গ্রহন করিবেন। আ:নি: 110 ঘ : ট্রেন পরীক্ষা করিবার স্টেশন সমূহে এই দায়িত্ব ট্রেন পরীক্ষকের উপর বর্তাইবে যিনি কোন খোলা গাড়ী ট্রেন হইতে বাদ দিতে হইলে অবশ্যই সেই বিষয়ে স্টেটশন মাষ্টারকে জানাইবেন। আ:নি: 110 ঙ: সকল থামিবার স্টেশনে গার্ডার , যন্ত্রপাতি, লম্বা কাঠ প্রভৃতি দ্বারা বোঝাইকৃত খোলা গাড়ীসমূহ অবশ্যই প্রধান গার্ড কর্তৃক পরিদর্শিত হইবে, এবং যদি উহাদের বাধন ঢিলা হইয়া গিয়া থাকে বা কোন মাল স্থানচ্যুত হইয়অ থাকে তাহা হইলে ট্রেনটিকে অগ্রসর হইতে দিবার পূর্বেই উহাদিগতক পুনরায় ঠিকঠাক করিয়অ লইতে হইবে। অন্যথায় সংশ্লিষ্ট কোলা গাড়ীকে অবশ্যই ট্রেনটি হইতে বাদ দিতে হইবে। আ:নি: 110 চ : কাঠবাহী খোলাবহী সমূহ খালি অবস্থায় ভ্রম্যমানকালে সংশ্লিষ্ট গার্ড উহাদের পাশের খুটি এবং শিকল সমূহ সঠিকভাবে আবদ্ধ আছে কিনা দেখিবার জন্য দায়ী থাকিবে না।