বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 106

মালামাল বোঝাইকরণ:106

goods loading

রেলযান বোঝাইকরণ: 106: (অ) কোন ওয়াগণ অথবা খোলা ট্রাক এমন ভাবে বোঝাই করা হইবে না যাহাতে , রেলওয়ে আইনের 53(3) ধারায় নির্দিষ্ট সর্বাধিক মোট এক্সেল লোড (মেক্সিমাম গ্রস লোড অন ্েক্সেল) অথবা রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক কোন কম লোড (যদি কিছু থাকে) অতিক্রম করে। (আ) অনুমোদিত বিশেষ নির্দেশ ব্যতীত, কোন যান এমন ভাবে বোঝাই করা হইবে না যাহাতে যোগাযোগ মন্ত্রণালয় (রেলওয়ে বিভাগ) কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত সর্বাধিক চলন পরিসর অতিক্রম করে। আ:নি: 106 ক : প্রমীত চলন পরিসর কোন ধরণের কোন গাড়ীকে চলিতে দেওয়া হইবে না যদি ইহা অথবা ইহাতে বোঝাইকৃত মাল নিন্মে প্রদত্ত পরিসরের মধ্য না থাকে। আ:নি: 106 গ : বৃহদায়তন এবং দীর্ঘ দ্রব্যাদির বোঝাইকরণ : খোলা গাড়ীতে যানবাহন , যন্ত্রপাতি , কাঠ এবং অন্যান্য বৃহদায়তন দ্রব্যাদি বিশেষ সর্ততার সহিত বোঝাই করিতে হইবে। জোড়া খোলা গাড়ী ব্যবহারের সময় উভয় গাড়ীতে সুষম ভাবে বোঝার ভার চাপানো হইবে এবং ভারী দ্রব্যাদি এমনভাবে বোঝাই করিতে হইবে যাহাতে স্প্রীং এর উপর সুষম ভাবে ন্যস্ত হয়। আ:নি: 106 ঘ : বোলস্‌টার বিহীন নীচু পাশ ওয়ালা খোলা গাড়ী রেল, লোহার এ্য্যংগেল বা বার প্রভৃতি পরিবহণের জন্যৗ ব্যবহৃত হইলে এমন ভাবে বোঝাই করিতে হইবে যেন এক গাড়ীর মালামাল অন্য খেলা গাড়ীতে বোঝাইকৃত মালামালের সহিত পরষ্পর আবদ্ধ হইয়া না পড়ে, এবং প্রয়োজন হইলে একটি ডামী দ্বারা ইহার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হইবে। আ:নি: 106 ঙ : কাঠ কিংবা অন্য দ্যব্য দৈঘ্যে দুইটি খোলা গাড়ীকে ছাড়াইয়অ যাওয়ার কারণে তিনটি খোলা গাড়ীতে বোঝাই করিবার প্রয়েঅজন হ্বলে মাঝের খোলা গাড়ীটি বোঝার কোন অংশ বহন করিব না, পথের বাকে চলিবার সময় যাহাতে বাধাপ্রাপ্ত না হইয় নড়াচড়া করিতে পারে তাহার জন্য ইহাকে মুক্ত রাখিতে হইবে। আ:নি: 106 চ : বহন ক্ষমতার মধ্যে মাল বহন : মালামাল পরিবহণের কাজে ব্যবহৃত প্রত্যেক যানের গায়ে উহার বহন ক্ষমতা চিহ্নিত থাকে। বিশেষ নির্দেশের সহিত সঙ্গতিপূর্ণ ক্ষেত্র ব্যতীত এই বোঝাই চিহ্ন অতিক্রম করা যাইবে না।