বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 104

যাত্রা শুরুর পূর্বে চালক ও গার্ডের কর্তব্য :104

duties for guard and drivers before train work

যাত্রা শুরুর পূর্বে বিঞ্জপ্তি সমূহ পরীক্ষার বিষয়ে চালক এবং গার্ডের কর্তব্য: 104: ট্রেন সমেত যাত্রা শুরু করিবার পুর্বে প্রত্যেক গার্ড এবং চালক তাহাদের জ্ঞাতার্থে প্রদত্ত সকল বিজ্ঞপ্তি পরীক্ষা করিয়া দেখিবেন এবং অত:পর নির্ণয় করিয়া লইবেন যে, রেলওয়ের যে সেকনের উপর দিয়া তাহারা ট্রেনটি লইয়া যাইতেছেন সেই সেকশনে বিশেষ মনোযোগ প্রদান করিবার মত কিছু আছে কিনা । আ:নি: 104 ক : সকল স্থায়ী সিগনাল কর্তৃক নির্দেশিত হয় নাই এমন সকল গতি নিয়ন্ত্রিত স্থানে প্রত্যেক ট্রেনকে অবশ্যই সতর্কতা আদেশ (কশন অডার) প্রদান করা হইবে। (সাধারণ নিয়ম 304 ও 347 এর আনুষঙ্গিক নিয়মাবলী এবং সা:নি: 163 এর আ:নি: 163 ক দ্রষ্টব্য) আ:নি: 104 খ : কোন নিরক্ষর চালককে, কাজ করিতে অভ্যস্ত নহেন বা কিছুদিনের জন্য কাজ করেন নাই এমন সেকশনে ট্রেন পাঠাইবার সময় সংশ্লিষ্ট সেকশনে সকল স্থায়ী ও অস্থায়ী গতি নিয়ন্ত্রণ সম্পর্কে যাত্রার প্রাক্কালে পুনর্বার ব্যাখ্যা করিয়অ বুঝাইয় দেওয়া সংশ্লিষ্ট লোকো ফোরম্যানের কর্তব্য । তিনি যে ইহা সঠিকভাবে সম্পাদন করিয়াছেন তাহার প্রমাণ স্বরূপ তিনি সংশ্লিষ্ট চালকের স্বাক্ষর গ্রহন করিবেন।