ইঞ্জিনে কর্মী সংখ্যা :98
চলন্ত ইঞ্জিনের কর্মী সংখ্যা: 98:
বিশেষ নির্দেশক্রমে অন্য কোন ব্যবস্থা গৃহীত না হইলে, ইঞ্জিনের চালক এবং সহচালক উভয়ের উপস্থিতি ছাড়া ইঞ্জিনকে কোন রানিং লাইনের উপর দিয়া চলিতে দেওয়া হইবে না।
আ:নি: 98 ক :
ভ্রমণকালীন সময়ে চালকের অক্ষমতা : ভ্রমণকালীন সময়ে যদি কোন চালক অক্ষম হইয়া পড়েন , তাহা হইলে সহচালক , যোগ্যতা সম্পন্ন হইলে, ট্রেনটিকে সম্মুখবর্তী প্রথম ইঞ্জিন বদলাইবার স্টেশন পর্যন্ত লইয়া যাইবেন। যদি ট্রেনটি একটি যাত্রীবাহী ট্রেওন হয়, তবে তিনি প্রথম যে মালবাহী বা খোয়াবাহী ট্রেনের দেখা পাইবেন উহার চালকের নিকট তাহার ইঞিনটি হস্তান্তর করিবেন। সহচালক ট্রেন চাালনা বিদ্যায় যোগ্য না হইলে, সংষ্লিষ্ট স্টেশন মাষ্টার লোকো ফোরশ্রানের নিকট একজন চালক চাহিয়া তারবার্তা পাঠাইবেন। কিন্তু ঐরূপ সাহায্য আসিয়অ পৌছিবার পূর্বেই যদি উক্ত স্টেশনে কোন মালবাহী গাড়ী আসিয়া পৌছায়, তাহা হইলে উহার চালক বিলম্বিত ট্রেনটির দায়িত্ব গ্রহণ করিবেন এবং যদি ট্রেনটি যাত্রীবাহী হয় তবে উহাকে পরবর্তী ইঞ্জিন বদলাইবার স্টেশন পর্যন্ত চালাইয়অ নিবেন।