স্থায়ী সিগনালের প্রকারভেদ:9
স্থায়ী সিগনাল সমূহের প্রকারভেদ:9:
(অ) বাহুওয়ালা (সেমাফোর) সিগনাল বাহুওয়ালা সিগনালে বাহু (এক বা একাধিক) খুঁটির বাঁদিকে লাগানো থাকিবে এবং প্রদর্শিত চিত অনুসারে নিন্মবৃত্ত চতুর্থাংশে (লোয়ার কোয়াড্যান্ট) কাজ করিবে। বাহুটি গদগন্তের সহিত সমান্তরাল অবস্থা হইতে প্রায় 45 ডিগ্রি নীচে না নামিলে অনুমহিজ্ঞাপক বলা যাইবে না।
(আ) রঙ্গিন বাতি(কালার লাইট) রঙ্গিন বাতি সিগনাল এক ধরণের সিগনাল যাহার অবস্থা এক বা একাধিক বাতির রং দ্বারা প্রদর্শিত হয়।
(ই) পজিশন লাইট সিগনাল: পজিশন লাইট সিগনাল এক ধরনের সিগনাল যাহার অবস্থা দুই বা ততোধিক সাদা বাতির পারষ্পারিক অবস্থান দ্বারা প্রদর্শিত হয়।
(ঈ) দুই অবস্থা (টু আসপেক্ট) স্থায়ী সিগনালের অবস্থা ও নির্দেশ চিত্রের অনুরূপ হইবে এবং রঙ্গিন বতি সিগনাল সমূহে দিন ও রাত্রির অবস্থা বাহুওয়ালা সিগনালের রাত্রির অবস্থার অনুরূপ হইবে।