গার্ডের হাজিরা:94
স্টেশনে গার্ডের হাজিরার সময়: 94:
সেকশন রোড ভ্যান ট্রেন সমূহের ক্ষেত্রে গার্ড ট্রেন ছাড়িবার নির্ধারিত সময়ের এক ঘন্টা পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট স্টেশনে হাজির থাকবেন।
আ:নি: 94 খ : কোন বিশেষ ট্রেন সমষ্টির জন্য গার্ড বুকিংয়ের বিশেষ আদেশ ব্যতীত গার্ড বুকিংয়ের ক্ষেত্রে অবশ্যই আগে আসিলে আগে যাইবে নীতি অনুসরণ করিতে হইবে। যদি কোন গার্ডকে তাহার বাহিরে যাইবার পালায় কোন কারণে উপস্থিত না পাওয়া যায় তাহা হইলে স্টেশন মাষ্টার অবশ্যই পরবর্তীতে যাহার পালা তাহাকে উক্ত ট্রেনের সহিত যাইবার জন্য নিবর্াারিত করিবেন।
আ:নি: 94 গ :
যদি কোন গার্ড অসুস্থতার কারণে কাজ করিতে অপারগ হন তাহা হইলে তিনি তাৎক্ষণাৎ সংশ্লিষ্ট স্টেশন মাষ্টারকে তাহা জানাইবেন যাহাতে তিনি উক্ত গার্ডের পরিবর্তে কাজ করিবার জন্য অন্য গার্ড বন্দোবস্ত করিয়া লইতে পারেন। ইহা ছাড়াও উক্ত গার্ড অবশ্যই সংশ্লিষ্ট বিভাগীয় পরিবহণ কর্মকর্তার বরাবরে এই প্রসঙ্গে একটি ডাক্তারী প্রত্যয়ন পত্র প্রেরণ করিবেন। (সাধারণ নিয়ম 179 এর আনুষঙ্গিক নিয়মাবলী দ্রষ্টব্য)
আ:নি: 94 ঘ : গার্ডগণ তাহাদের বাসস্থান ছাড়িয়অ কোথাও যাইবার সময় হঠাৎ কোন ট্রেন এ কাজ করিবার জন্য প্রয়োজন হইলে তাহাদিগকে পাওয়া যাইবে অবশ্যই তাহা জানাইয় যাইবেন।