বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 92

উল্টোমুখে চলা ইঞ্জিন:92

reverse engine

উল্টোমুখে চলা ইঞ্জিন : 92: (অ) : নিন্মবির্ণিত ক্ষেত্র সমূহ ব্যতীত অন্য কোন ক্ষেত্রে উল্টামুখী কোন ইঞ্জিন দ্বারা যাত্রীবাহী বা মিশ্র ট্রেনকে স্টেশন সীমার বাহিরে লইয়া যাইতে ওদওয়া হইবে না। (1) একজন ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার লিখিত আদেশের অধীনে , অথবা (2) চালক কর্তৃত প্রতিষ্ঠিত কোন অপরিহার্য প্রয়োজনীয়তার ক্ষেত্রে । (আ:) এই ধরণের কোন ট্রেন টানিবার সময় ইহার গতিবেগ ঘন্টায় 24 কিলোমিটার কিংবা বিশেষ নির্দেশক্রমে অনুমোদিত ঘন্টায় 40 কিলোমিটারের অনুর্ধ কোন উচ্চতর গতিসীমার অধিক হইবে না। আ:নি: 92 ক : সা: নি: 92 (অ) (1) এ বর্ণিত ক্ষমতাপ্রাাপ্ত কর্মকর্তা হইলেন বিভাগীয় পরিবহণ কর্মকর্তা বা বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী । আ:নি: 92 খ : সা: নি: 92 (আ) : এ বর্ণিত অনুমোদিত বিশেষ নির্দেশ কার্যকরী সময় পঞ্জীতে জারীকৃত হইবে। আ:নি: 92 গ : ইঞ্জিনের পিছনে প্রদর্শিতব্য বাতিসমূহ: উল্টামুখী চলাকালে ইঞ্জিনের পিছনে প্রয়োজনীয় বাতিসমূহ প্রদর্শনের জন্য চালকগণ দায়ী থাকিবেন।