গতিসীমা নিয়ন্ত্রণ:89
সাধারণভাবে গতিসীমা: 89:
(অ) রেলওয়ের প্রতিটি সেকশনে প্রত্যেকটি ট্রেন অনুমোদিত বিশেষ নির্দেশক্রমে উক্ত সেকশনের জন্য অনুমোদিত বিশেষ আদেশ দ্বারা মঞ্জুরীকৃত গতি সীমার মধ্যে চলাচল করিবে। সেকশন ভিত্তিক মঞ্জুরীকৃত গমিসীমা কার্যকারী সময়পঞ্জীতে প্রদর্শিশ হইবে যাহা জারী করার পর একটি কপি সরকারী পরিদর্শকের নিকট সরবরাহ করা হইবে।
(আ) ট্রেনের চালক কার্যকারী সময়পঞ্জী অনুসারে যতটুকু সম্ভব নির্ভুলভাবে তাহার ট্রেনের গতি নিয়ন্ত্রণ করিবেন যাহাতে তিনি ট্রেনের অতিরিক্ত গতি বা সময়ের অপচয় এড়াইতে পারেন। তিনি কোন দুইটি স্টেশনের মাঝখানে বিশেষ নির্দেশক্রমে অনুমোদিত সময়ের অধিক সময় বাঁচাইবেন না এবং সকল অস্থায়ী গতি নিয়ন্ত্রণ মানিয়া চলিবেন।
আ:নি: 89 ক : প্রচলিত কার্যকারী সময়পঞ্জীর মাধ্যমে বিজ্ঞাপিত সংশ্লিষ্ট সেকশনের অনুমোদিত সর্বোচ্চ গতিসীমা অবশ্যই লংঘন করা যাইবে না।
আ:নি: 89 খ : কোন স্টেশনে আসিয়া চালক যদি দেখেন যে তহার ইঞ্জিনটি কোন ক্রটির কারণে নির্ধারিত সময়ের অধিক সময় ব্যয় করিতেছে তাহা হইলে তিনি সংশ্লিষ্ট স্টেশন মাষ্টার এবং গার্ডকে পরবর্তী স্টেশনে পেূছিতে তাহার হিসাব অনুযায়ী কতটুকু সময় ব্যয় হইবে , তাহা অবহিত করিবেন। অতঃপর স্টেশন মাষ্টার উক্ত ট্রেনটি ছাড়িবার নির্দেশ দিবেন, না অন্য কোন ট্রেনকে অগ্রাধিকার দিবেন সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রওহন করিবেন।
(ই) যখন দুইটি স্টেশনে মধ্যবর্তী এলাকায় অস্থায়ী ভাবে ট্রেনের গতি নিয়ন্ত্রণ নির্দেশ করিবার প্রয়েঅজন দেখা দেয়, তখন যে স্থান হইতে গতি নিয়ন্ত্রণ শুরু হইবে উহার অন্ততঃ 400 মিটার বা সিকি মাইল দুরে একটি , গতি নিয়ন্ত্রিত স্থানে একটি এবং প্রয়োজন হইলৈ , যে স্থান হেইতে স্বাভাবিক গতি অবলম্বন করা যাইবে সেই স্থনে একটি অনুমোদিত ধরণের সিগনাল বা নির্দেশখ ব্যবস্থা করা হইবে।