বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 87

ঘড়ির সময় স্থিতিকরন:87

time matching

ঘড়ির সময় স্থিতিকরণ: 87: অন্তিম স্টেশন কিংবা ইঞ্জিন বদলীর স্টেশন হইতে কোন ট্রেন ছাড়িয়া যাইবার পূর্বে সংশ্লিষ্ট ট্রেনটির ভারপ্রাপ্ত গার্ড উক্ত স্টেশনের ঘড়ির সহিত নিজের ঘড়ির সময় মিলাইয়া লইবেন এবং ট্রেনটির চালককে তাহা অবহিত করিবেন যিনি তাহার ঘড়িটিও একইভা েমিলাইয়া লইবেন। আ:নি: 87: ক : ট্রেনটির ভারপ্রাপ্ত গার্ড এবং চালক অবশ্যই যাত্রা শুরু করিবার পূর্বে তাহাদের পারষ্পারিক সাক্ষাৎ , কথোপকথন এবং উভয়ের ঘড়ির সময় তুলনাপূর্বক মিলাইয়া লইবার জন্য একটি স্থান নির্ধারণ করিবেন এবং গার্ডের উচিত হইবে স্টেশনের ঘড়ির সহিত তাহার ঘড়ির সময় মিলাইবার পরে এই উদ্দেশ্যে ইঞ্জিনের কাছকাছি স্থানে চালকের সহিত সাক্ষাৎ করা । ইহা অবশ্যই প্রথম ও দ্বিতীয় ঘন্টাধ্বনির মধ্যবর্তী সময়ের ভিতর শেষ করিতে হইবে এবং সবকিছু ঠিকা আছে এই বিষয়ে উভরের নিশ্চিত হইবার জন্য তাহারা প্রয়োজন হইলে মধ্যবর্তী স্টেশন সমূহেও তাহাদের ঘড়ি মিলাইয়া লইবেন, তবে সবসময় ইহা দরকার হইবে না। এই বিষয়ে গার্ড এবং চালক উভয়ের প্রতিবেদনে অবশ্যই একটি মন্তব্য লিপিবদ্ধ করিতে হইবে।