বিডি রেলওয়ে টুলস

← সব সাধারণ নিয়ম · GR 85, 86

প্রচারিত ও প্রমিত সময়:85,86

publishing and standard time table

প্রমীত সময়(স্ট্যান্ডার্ড সময়) সরকার কর্তৃক নিদিষ্ট এমন একটি প্রমীত সময় দ্বারা স্টেশন সমূহের মধ্যে ট্রেন পরিচালনা নিয়ন্ত্রিত হইবে যাহা প্রত্যহ 16 ঘটিকায় অথব প্রশাসন কর্তৃক নির্দিষ্ট একটি সময়ে প্রধান প্রধান রেলওয়ে স্টেশনসমূহে প্রেরিত হইবে। আ:নি: 85 ক,খ এবং গ বাদ দেওয়া হইয়াছে। প্রচারিত সময়ের প্রতি আনুগত্য: 86: প্রচারিত সময়ের পূর্বে কোন যাত্রী বাহী বা মিশ্র ট্রেন কোন স্টেশন হইতে যাত্রা শুরু করিবে না। আ:নি: 86 ক : যদি কোন মালগাড়ীকে কোন স্টেশনে থঅমাইবার অথবা কর্যকারী সময় পঞ্জীতে (ওয়র্কিং টাইম টেবিল) নির্দেশিত সময় পর্যন্ত থামাইয়া রাখিবার প্রয়োজন না হয়, তাহা হইলে প্রাপ্ত লাইন ক্লিয়ারের ভিত্তিতে অপারপর ট্রেনসমূহের চলাচল এবং ক্রসিং এ ব্যাঘান না ঘটাইয়া উক্ত ট্রেনটিকে না থামিয়া সরাসরি চলিয়া যাইবার অথবা উহার কাজ শেষ হইবার সাথে সাথে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হইবার অনুমতি দেওয়া যাইতে পারে।